জীবনে উন্নতি করতে চান, মেনে চলুন এই বাস্তুটিপসগুলো
জীবনে উন্নতি করতে চান, মেনে চলুন এই বাস্তুটিপসগুলো
বাস্তুশাস্ত্র অনুসারে বাস্তু যদি ঠিক না থাকে তাহলে জীবনে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। যার জন্য আমাদের জীবনে অনেক ইতিবাচক প্রভাব পড়ে। আবার নেতিবাচক প্রভাবও পড়ে। ঘরে এমন কিছু জিনিস আছে যেগুলো রাখা একদমই উচিত না। আবার এমন কিছু জিনিস রাখলে শুভ সময় শুরু হয়, দেখা দেয় আর্থিক দেখে উন্নতিও। বাস্তু কিছু টিপস দেওয়া হল যা মেনে চললে আপনি জীবনে অনেক দূর পর্যন্ত এগোতে পারবেন। বালিশের নিচে এমন কিছু জিনিস আছে যেগুলো রাখলে আপনার জীবনে অনেক উন্নতি লাভ করতে পারবেন। জেনে নিন সেগুলি কী কী।

বালিশের নিচে গীতা রাখুন
ঘুমাবার সময় বালিশের নিচে গীতা রাখুন। এটি খুব শুভ বলে মনে করা হয়। এটি রাখলে আপনার মন শান্ত থাকবে। ঘরে ইতিবাচক শক্তি প্রবেশ করতে পারবে। নেতিবাচক শক্তি বেরিয়ে যাবে। সারাদিন আপনি সতেজ থাকতে পারবেন। প্রত্যেকটি কাজে সফলতা আসবে। তাছাড়া আপনার শরীর সুস্থ থাকবে। গীতা রাখার কারণে আপনি জীবনে খুব এগিয়ে যেতে পারবেন।

মুলা দান করুন
যদি কারোর জন্ম কুণ্ডলীদের রাহু দোষ থাকে তাহলে আপনি মাথার বালিশের নিচে মুলা রাখতে পারেন, এটি খুব শুভ বলে মনে করা হয়। সকালে মন্দিরে গিয়ে শিবলিঙ্গের কাছে সেই মুলাটি দিয়ে দিন। তাহলে আপনার রাহুর দোষ দূর হবে। এটি করলে আপনার জীবনে আসা সমস্ত বাধা থেকে আপনি বেরোতে পারবেন। জীবনে সকল কাজে আপনি এগিয়ে যেতে পারবেন।

কাপড়ে মুগ ডাল বেঁধে তা বালিশের নিচে রাখুন
মঙ্গলবার রাতে একটি সবুজ কাপড়ে মুগ ডাল বেঁধে তা বালিশের নিচে নিয়ে ঘুমান। সকালে ঘুম থেকে ওঠার পর কোন মেয়েকে এটি দান করুন, না হলে মন্দিরে দুর্গা মায়ের পায়ের কাছে গিয়ে এটি রেখে আসুন। এতে করে বুধের অশুভ প্রভাব আপনার জীবন থেকে চলে যাবে। কর্মজীবনে উন্নতি হবে। স্বামী স্ত্রীর মধ্যে দাম্পত্য জীবন খুব ভালোভাবে হবে। জীবনে আপনি অনেক এগিয়ে যেতে পারবেন।

লোহার চাবি বা কাঁচি রাখুন
যদি কোনও ব্যক্তি ভয়ের স্বপ্ন দেখেন, তাহলে বালিশের নিচে লোহার বড়ি বা আয়রন ট্যাবলেট রাখুন, না হলে আপনি লোহার চাবি বা যে কোন ছোট লোহার কাঁচি রাখতে পারেন। এটি আপনার জীবনে রাহুর অশুভ প্রভাব থেকে বের করতে পারবেন। জীবনে নেতিবাচকথা শক্তি থেকে আপনি বেরিয়ে যেতে পারবেন। আপনি জীবনে যা চাইবেন তাই করতে পারবেন। তাই এই কাজগুলি করুন।

হনুমানজিকে সিঁদুর নিবেদন করুন
সোমবার বালিশের নিচে সিঁদুরের একটি ছোট বাক্স রেখে তার ওপরে বালিশ রেখে আপনি ঘুমান। পরের দিন হনুমানজিকে ওই সিঁদুর নিবেদন করুন। এটি করলে মঙ্গলের অশুভ প্রভাব থেকে আপনি বেরোতে পারবেন। আপনার কর্মজীবনে উন্নতি হবে এবং জীবনে আপনি অনেক দূর পর্যন্ত এগোতে পারবেন। প্রতিটি কাজে সাফল্য মিলবে।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications