Vastu Tips: কঠিন পরিশ্রম করার পরেও ব্যবসায় লাভের মুখ দেখছেন না, আয় বাড়াতে মানুন এগুলি

শুরু হয়েছে নতুন বছর ২০২৪। আর নতুন বছরে প্রত্যেকেরই নতুন নতুন আশা থাকে, স্বপ্ন , প্রত্যাশা থাকে। এই নতুন বছরে যারা ব্যবসা করছেন, তারা যদি তাঁদের ব্যবসায় আরোও উন্নতি করতে চান ও আর্থিক দিকে এগিয়ে যেতে চান, সেই সঙ্গে দেবীর লক্ষ্মীর কৃপা পেতে চান তাহলে এই টিপসগুলি মানতে পারেন। ব্যবসায় উন্নতির জন্য কী কী মানবেন, দেখুন।

এমন অনেকেই রয়েছেন যারা ব্যবসার জন্য কঠিন পরিশ্রম করেন, তবুও তারা সফলতা অর্জন করতে পারেন না। সেখান থেকে তাদের আর্থিকভাবে লাভ হয় না। তাই তারা প্রত্যেকদিন ব্যবসার জায়গায় বা দোকানে গিয়ে নুন দিয়ে ঘর মুছুন। জলে সামান্য নুন দিয়ে তবেই ঘর মুছবেন তাহলে আপনার বাড়ি থেকে নেতিবাচক শক্তি দূর হবে এবং আপনার আয় ক্রমশ বাড়তে থাকবে।

Vastu Tips

  • পা দিয়ে শাটার তুলবেন না

এমন অনেকেই রয়েছেন যারা দোকানের শাটার প্রথম পা দিয়ে তারপরে তোলেন। সেটি কিন্তু একদমই উচিত নয়। এতে কিন্তু বাস্তু দোষের সৃষ্টি হবে। পা দিয়ে কখনোও ব্যবসাক্ষেত্রে প্রথম শাটার তোলা উচিত নয়। হাত দিয়ে প্রথম শাটার তুলুন, তাহলেই দেখবেন আপনার ব্যবসায় লাভের মুখ দেখবেন আপনি।

  • কোন ছবি লাগাবেন না

ব্যবসাক্ষেত্রে বা দোকানে অনেকেই নানান ধরনের ছবি লাগান, তবে ভুল করেও ভুলভাল ছবি লাগাবেন না, এতে আপনার আর্থিক উন্নতির জায়গা আর্থিক অবনতি হতে পারে। যেমন- ভুল করেও টাইটানিকের মতো ডুবন্ত জাহাজের ছবি ব্যবসার জায়গায় লাগাবেন না। এটি কখনোও নিজের বাড়ি, অফিসেও লাগানো উচিত নয়। এতে আপনার ব্যবসায় আরোও অবনতি হবে। আপনার ব্যবসাক্ষেত্রে আপনি পাহাড়ের ছবি লাগাতে পারেন এবং সেই সঙ্গে নিত্যদিন লক্ষ্মী দেবীর নাম জপ করতে পারেন। এতে জীবনে লেগে থাকবে সফলতাও।

এই গাছগুলি লাগাবেন না

অনেকেই বাড়ি সুন্দর রাখার পাশাপাশি নিজের ব্যবসাক্ষেত্র সুন্দর রাখার জন্য নানারকম গাছ লাগান। তবে কখনোই ভুল করে কাঁটাযুক্ত গাছ, ক্যাকটাস গাছ, বনসাই গাছ ইত্যাদি লাগাবেন না। এগুলি লাগালে আপনার ব্যবসাক্ষেত্রে নেতিবাচক শক্তি ভরে উঠবে, বিদায় নেবে ইতিবাচক শক্তি। এতে আপনার জীবনে আর্থিক দিকেও নানা অসুবিধার সম্মুখীন হতে হবে। অ্যালোভেরা, বাঁশ গাছ, মানিপ্ল্যান্ট লাগাতে পারেন। এগুলি কিন্তু আর্থিক দিকে উন্নতি করানোরই গাছ।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+