আর্থিক সঙ্কট থেকে কিছুতেই বেরোতেই পারছেন না, সমাধানের উপায় বলবে এই বাস্তু টিপসগুলি
এমন অনেকেই রয়েছেন যারা প্রচুর পরিশ্রম করে অর্থ উপার্জন করেন। তবে সেই অর্থ তাঁরা ধরে রাখতে পারেন না। তার প্রথম ও প্রধান কারণ হচ্ছে বাস্তুত্রুটি। যদি আপনার বাড়িতে বাস্তুত্রুটি থাকে তাহলে কিন্তু কখনোই আপনি টাকা ধরে রাখতে পারবেন না । পরিবারে নেতিবাচক শক্তি প্রভাবে আপনার জীবনে নানান সমস্যা লেগে থাকবে।
আমরা নিত্যদিন এমন অনেক ছোটখাটো ভুল করে থাকি। যা আর্থিক সমস্যার সম্মুখীন করে তোলেন। এই ভুলগুলি কখনোই করবেন না। এতে আপনার জীবনে আসবে নানান সমস্যা। শুধু তাই নয়, অর্থহানিও হবে। দেখুন কোন কোন কাজ এড়িয়ে চলবেন আপনি, দেখুন।

- জল অপচয় বন্ধ করুন
বাড়িতে আপনার যে জলের কল রয়েছে, সেগুলি কখনোই খুলে রাখবেন না। জলের অপচয় বন্ধ করুন। না হলে আপনার পরিবারে কখনোই সুখ আসবে না। যে বাড়িতে অকারণে জল নষ্ট করা হয়, সেই বাড়িতে আর্থিক সংকট লেগেই থাকে।
- ভাঙা বাসন রাখবেন না
বাড়িতে কখনও ভাঙা, ফাটা বাসন রাখবেন না। এতে মা লক্ষ্মী রেগে যান। এতে আপনার অর্থহানি হওয়ার পাশাপাশি বাড়ির বড় কোনও সদস্য বড় কোনও রোগে ভুগতে পারেন। তাই আগেই সাবধান হোন।
- খারাপ কাজ এড়িয়ে চলুন
জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে, যদি কোনও খারাপ কাজে লিপ্ত হয়ে আপনি অর্থ উপার্জন করে বাড়িতে আনেন। তাহলে খুব শীঘ্রই আপনি দারিদ্র হবেন। তাই খারাপ কাজে লিপ্ত হবেন না।
- ভগবানের নাম করুন
জ্যোতিষশাস্ত্রে বলা হয়, যে বাড়িতে ভগবানের নাম করা হয় না। দেবতার পূজোর স্থান নেই। সে বাড়িতে ঝগড়া, অশান্তি লেগেই থাকে। তারা কোনও কাজেই সফলতা অর্জন করতে পারেন না। এমনকি দাম্পত্য জীবনেও আসে নানান অশান্তি। তাই আগেই সাবধান হোন।
- মহিলাদের সম্মান করুন
যদি আপনি বাস্তুত্রুটি কাটাতে চান তাহলে বাড়িতে ভুলেও কখনও ঝগড়া, অশান্তি করবেন না । মহিলাদের কখনোই অপমান করবেন না। আপনার স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করুন ।তাকে সম্মান করার চেষ্টা করুন। না হলে মা লক্ষ্মী রেগে যান।
- প্রধান দরজার সামনে ঝাঁটা রাখুন
আর্থিক দিকে উন্নতি করতে বাড়ির প্রধান দরজার সামনে কখনোই ঝাঁটা রাখবেন না। যা আপনার বাড়ির ঝাঁটা যেন কেউ দেখতে না পায়। এমন ভাবে রাখার চেষ্টা করবেন। তবেই কিন্তু মা লক্ষ্মী ইতিবাচক শক্তি নিয়ে আপনার বাড়িতে প্রবেশ করবেন।
- বাড়ি, ঘর, ঠাকুর ঘর পরিষ্কার রাখুন
বাড়ি, ঘর, ঠাকুরের জায়গা সব সর্বদাই পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করুন। তবেই কিন্তু দেবতার কৃপা, আপনার ওপর থাকবে। না হলে আপনি কোনও কাজে সফলতা অর্জন করতে পারবেন না।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications