বাস্তুদোষ দূর করতে ও আর্থিক দিকে সাফল্য পেতে মেনে চলুন এই টিপসগুলি

বাস্তুদোষ দূর করতে ও আর্থিক দিকে সাফল্য পেতে মেনে চলুন এই টিপসগুলি

জ্যোতিষশাস্ত্রে বলা হয় বাস্তু যদি ঠিক না থাকে তাহলে বাড়িতে নানা রকম অশান্তির সম্মুখীন হতে হয় সকলকে। সেই সঙ্গে আপনার আর্থিক দিকেও একটা অশান্তির পরিবেশ তৈরি হয়। তাছাড়া বাড়িতে প্রবেশ করে নেতিবাচক শক্তি। ইতিবাচক শক্তি বাড়ি থেকে বেরিয়ে যায়। এর কারণে মা লক্ষ্মীও খুব রেগে যান। বাস্তু সঠিক রাখতে বাড়ির চারটি কোণ সব সময় ঠিক রাখা দরকার। যেমন উত্তর-পূর্ব, দক্ষিণ-পশ্চিম, দক্ষিণ-পূর্ব কোণ এবং উত্তর-পশ্চিম কোণ। জ্যোতিষশাস্ত্র অনুসারে কোণ মেনে বাড়ির তৈরি করার পরামর্শ দেওয়া হচ্ছে। রান্নাঘর, ঠাকুর ঘর থেকে শোওয়ার ঘর সবদিকে করা যায় না। তাতে কিন্তু বাস্তু দোষের তৈরি হয়। এতে মা লক্ষ্মী খুব রেগে যান। তিনি বাড়ি থেকে চলে যান। আর্থিক দিকে নানান অবনতিও দেখা দেয়। ঘরে সুখ সমৃদ্ধি থাকে না। তাই এই বাস্তু দোষ থেকে মুক্তি পেতে আপনি মেনে চলুন এই টিপসগুলো। তবেই আপনার জীবনে এবং সংসারে আসবে সাফল্যও।

সাদা রঙের ঘোড়ার ছবি রাখুন

সাদা রঙের ঘোড়ার ছবি রাখুন

বাস্তুশাস্ত্র অনুসারে, আপনার বাড়ির ডাইনিং রুমে পূর্বদিকে সাদা রংয়ের একটি ঘোড়া ছুটে চলেছে এমন ছবি রাখুন। এটি লাগালে আপনার বাস্তুদোষ থেকে মুক্তি পাবেন। মা লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ আপনি পাবেন। যদি আপনি কর্মক্ষেত্রে সাফল্য আনতে চান তাহলে আপনার কর্মের জায়গায় সাতটি ঘোড়া দৌড়াচ্ছে এমন ছবি রাখুন। তবে মনে রাখবেন ঘোড়ার ছবি মুখ যেন অফিসের ভেতর দিকে থাকে, তবেই আপনার জীবনের সাফল্য আসবে।

বাড়িতে রাখুন কলসি

বাড়িতে রাখুন কলসি

বিবাহ বা যেকোনোও কাজের জায়গায় কলসিকে শুভ বলে মনে করা হয়। ব্রহ্মা-বিষ্ণু, মহেশ্বর সঙ্গে কলসির একটি বিশেষ সম্পর্ক রয়েছে। তাই বলা হয় প্রত্যেকটি বাড়িতেই রুপোর বা পেতলের কলসি রাখা উচিত। এতে আপনার দুঃখ-কষ্ট থাকবে না। ব্রহ্মা-বিষ্ণু মহেশ্বরের বিশেষ আশীর্বাদ আপনি পাবেন। তার জন্য জীবনে আসবে সাফল্যও।

 সাদা হাতির মূর্তি

সাদা হাতির মূর্তি

বাস্তুশাস্ত্র অনুসারে ক্রিস্টাল বা সাদা পাথরের হাতি মূর্তি বাড়িতে রাখা খুব শুভ। এটি রাখলে আপনার বাস্তুদোষ কেটে যাবে। আপনার ঘরে ফিরবে সুখ-সমৃদ্ধিও। ছেলেমেয়েদের পড়াশোনায় মন বসবে। যদি আপনার ছেলেমেয়ে খুব চঞ্চল থাকেন তাহলে তার পড়ার জায়গায় হাতির মূর্তি রাখুন। এতে তাদের পড়াশোনায় যেমনি মন ফিরবে, সেই সঙ্গে সে আসতে আসতে শান্ত হয়ে যাবেন।

বাড়িতে রাখুন শঙ্খ

বাড়িতে রাখুন শঙ্খ

বাস্তুশাস্ত্র অনুসারে, বাড়িতে বাম ও ডানদিকে একটি শঙ্খ রাখুন। তাহলে আপনার বাড়ি থেকে নেতিবাচক শক্তি দূর হবে। ইতিবাচক শক্তি প্রবেশ করবে। প্রত্যেকদিন শঙ্খে ফু দেবেন। তাহলে আপনার বাড়িতে সুখ শান্তি বিরাজ করবে। বলা হয় শঙ্খ খুব শুভ। এতে আপনার পরিবারের যদি অশান্তি থাকে তা মিটে যাবে। উত্তর-পূর্ব দিকে শঙ্খ জলভরে রাখলে সকলের সঙ্গে সকলের পারস্পরিক বন্ধন আরোও সুন্দর হয়ে উঠবে।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+