আর্থিক দিকে উন্নতি করতে মেনে চলুন এই বাস্তু টিপসগুলি
জ্যোতিষশাস্ত্রে বলা হয় যদি কোনও ব্যক্তির বাড়িতে বাস্তু সমস্যা থাকে তাহলে সে জীবনে কখনোও উন্নতি করতে পারেন না। অনেক রোজগার করার পরেও সে কখনোও আর্থিক দিকে উন্নতি করতে পারে না। তার আর্থিক চাপ ক্রমশ বাড়তে থাকে। বাস্তু দোষ কাটানোর অনেক নিয়ম বলা হয়েছে এখানে, জেনে নিন কোন কোন নিয়ম প্রয়োগ করলে আপনার বাস্তুদোষ কাটবে, জীবনে পর্যন্ত এগিয়ে যেতে পারবেন এই টিপসগুলি মানলে।

প্রধান দরজা যেন ভাঙা না থাকে
বলা হয় বাড়ির প্রধান দরজা যেন কখনোই ভাঙ্গা না থাকে, তাছাড়া মাথায় রাখবেন সেই দরজা যখন খুলবেন তখন যেন কোনোও রকম শব্দ বা আওয়াজ না হয়। এটি না হলে আপনার বাস্তু ঠিক থাকবে আর যদি এটি আপনার এরকম দরজার আওয়াজ হয় তাহলে আপনার বাস্তু ত্রুটি দেখা দেবে এবং বাস্তুদোষ হতে পারে। এতে আপনার আর্থিক দিক অনেক অবনতি হবে, জীবনের সাফল্য আসবে না।

হলুদের জল ছেটান
প্রত্যেকদিন সকালে ঘুম থেকে উঠে স্নান করে ঠাকুর পুজো দিন। তারপর দরজা চারিদিকে হলুদের জল চারিদিকে ছিটিয়ে দিন। তারপর দরজার চারিদিকে পরিষ্কার জল দিন। এতে আপনার বাড়িতে নেতিবাচক শক্তি প্রবেশ করবে না। মা লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ পাবেন। আপনার জীবনে সাফল্য আসবে। সকল সদস্যদের সঙ্গে আপনি সুখে থাকতে পারবেন।

গ্লাসে জলের মধ্যে নুন দিন
প্রত্যেকদিন ঘরে এক গ্লাস জলের মধ্যে একটু অল্প নুন দিন। সেই গ্লাসটি ঘরের এক কোণে রেখে দিন। তাহলে আপনার ঘরে পজেটিভ শক্তি প্রবেশ করবে, নেতিবাচক শক্তি ঘর থেকে বেরিয়ে যাবে। আর সেই সঙ্গে ঘর যখন মুছবেন তখন অবশ্যই একটু নুন দিয়ে ঘর বুঝবেন তাহলে আপনার ঘরের মা লক্ষ্মী প্রবেশ করবেন। জীবনের সফলতা আসবে, সেই সঙ্গে ঘরও পরিষ্কার থাকবে।

স্বস্তিক চিহ্ন আঁকুন
বাড়ির প্রধান দরজায় স্বস্তিক চিহ্ন আঁকুন। এতে মা লক্ষ্মী খুব খুশি হন। যদি পারেন আপনার বাড়ির যিনি বড় তাকে দিয়ে বা বাড়ির যে বড় ছেলে তাকে দিয়ে স্বস্তিক চিহ্ন আকান। তা কিন্তু খুব শুভ বলে মনে করা হয় জ্যোতিষশাস্ত্রে। এতে আপনার ঘরে ইতিবাচক শক্তি প্রবেশ করবে, নেতিবাচক শক্তি বেরিয়ে যাবে। অনেক উন্নতি হবে জীবনে। পরিবারের সকল সদস্যদের সঙ্গে সঙ্গে ভালো থাকতে পারবেন আপনি। জীবনের সাফল্য আসবে। সেই সঙ্গে আপনার বাস্তুদোষও কেটে যাবে।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications