আর্থিক সঙ্কট কাটাতে মেনে চলুন এই বাস্তুটিপসগুলি
আর্থিক সঙ্কট কাটাতে মেনে চলুন এই বাস্তুটিপসগুলি
বাস্তুশাস্ত্রে বলা হয়, যদি কোনও ব্যক্তির বাড়ির বাস্তু ঠিক না থাকে, তাহলে সেই পরিবারের সদস্যদের নানান অসুবিধার মধ্যে পড়তে হয়। সেই সঙ্গে পরিবারে কোনদিনও শান্তি আসে না। আর্থিক দিকে তাদের নানান অসুবিধার সম্মুখীন হতে হয়। ঘরের ইতিবাচক শক্তি বেরিয়ে গিয়ে নেতিবাচক শক্তি ঘরে প্রবেশ করে। তাই বাস্তুশাস্ত্রের নিয়মগুলি মেনে চললে জীবনের সাফল্য আসে। না হলে কঠিন পরিশ্রম করার পর, অনেক ইনকাম করার পরেও অনেক পরিবারের সাফল্য আসে না ।আর্থিক দিকে অবনতি হতে থাকে। কিন্তু কীভাবে এটি হয়, তা অনেকেই বুঝতে পারেন না। আর্থিক সংকট লেগেই থাকে। তাই এগুলি দূর করে, জীবনে সুখী হতে মেনে চলুন এই বাস্তুশাস্ত্র টিপসগুলি।

বিছানায় বসে খাবেন না
অনেকেই আছেন যারা বিছানায় বসে অনেকেই খাবার খান, তবে বিছানায় খাবার খেলে মা লক্ষ্মী রেগে যান। সেইসঙ্গে ঘরে সুখ শান্তি নষ্ট হয়। বিছানায় বসে খাবার খেলে বাড়ির সদস্যদের প্রতি সদস্যদের ঘৃণা বাড়তে থাকে। অশান্তি ক্রমশই তীব্র আকার ধারণ করে। তাই কখনোই বিছানায় বসে কোন খাবার খাবেন না।

রান্নাঘরে নোংরা থালা-বাসন রাখবেন না
রাতে খাওয়া দাওয়ার পর রান্নাঘরে অনেকেই নোংরা থালা-বাসন রেখে দেন বা রান্নাঘর পরিষ্কার করে ঘুমান না। এতে মা লক্ষ্মী প্রচন্ড পরিমাণে রেগে যান। বাড়িতে আর্থিক সংকটের সৃষ্টি করে। মানসিক চাপেরও ক্রমশ সৃষ্টি হয়। জীবনে এগিয়ে যেতে অনেক বাধা পোহাতে হয়। বাড়তি খরচ অনেক বাড়তে থাকে। যাতে লাগাম দেওয়া খুব কঠিন হয় পরে।

প্রধান দরজার সামনে ডাস্টবিন রাখবেন না
বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির প্রধান দরজার সামনে কখনোই ডাস্টবিন রাখবেন না। বিশ্বাস করা হয়, প্রধান দরজা দিয়েই দেবতারা বাড়িতে প্রবেশ করেন এবং সেই সঙ্গে ইতিবাচক শক্তিও তারা বয়ে নিয়ে আসেন এবং নেতিবাচক শক্তিকে ঘর থেকে বেরিয়ে যেতে তারা সাহায্য করে। যদি আপনি ঘরের দরজায় ডাস্টবিন রাখেন তাহলে কোন দেবতাই আপনার ঘরের ভেতর প্রবেশ করবে না এবং তাদের বিরক্ত হওয়ায় আপনার জীবনে অনেক অবনতি হতে পারে। আপনার জীবনে কর্মক্ষেত্র এবং ব্যবসাক্ষেত্রেও আপনার উন্নতি দেখা দেবে না।

সূর্যাস্তের পর এই জিনিসগুলি কাউকে দান করবেন না
জ্যোতিষশাস্ত্রে বলা হয় ,সূর্যাস্তের পর কখনোই কোন ব্যক্তিকে দুধ ,দই, পিঁয়াজ এবং লবণ দান করবেন না। এতে মা লক্ষ্মী খুব রেগে যান এবং ঘরে দারিদ্রতার সৃষ্টি করে। আর্থিক দিকে আপনার অবনতি হতে পারে। তাই এই বাস্তুটিপস গুলো মেনে চলুন এবং জীবনের সুখী হন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications