Vastu Tips: আর্থিক সঙ্কট কাটিয়ে জীবনে উন্নতি করতে আজ থেকেই মানুন এই বাস্তু টিপসগুলি
Vastu Tips: এমন অনেক ব্যক্তিরা রয়েছেন যাদের জীবন থেকে আর্থিক সঙ্কট কাটতেই চায় না, তাদের নানান সমস্যার সম্মুখীন হতে হয়। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে নেমে আসে নানান অশান্তি। দ্বারা আর্থিক সঙ্কট থাকার কারণে তাদের মানসিক চাপ ক্রমশ বাড়তে থাকে।
যদি আপনি আর্থিক সঙ্কট কাটিয়ে উঠতে চান তাহলে প্রথম আপনার বাস্তুত্রুটি দূর করতে হবে, সেগুলো যদি দূর করতে পারেন তাহলে আপনি জীবনে সফলতা অর্জন করতে পারবেন, উন্নতি হবে আর্থিক দিকে।

- লকার, টাকা-পয়সা কোনদিকে রাখবেন?
বলা হয়, আপনার বাড়ির লকার, টাকা পয়সা যেদিকে রাখবেন তা অবশ্যই দক্ষিণ বা দক্ষিণ পশ্চিম দিকে রাখবেন, না হলে মা লক্ষ্মী খুব রেগে যাবেন। এতে আপনার আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে, তাই নির্দিষ্ট স্থান মেনে এগুলি রাখার চেষ্টা করুন।
- কী করলে মা লক্ষ্মী খুব রেগে যান
দক্ষিণ বা পশ্চিম দিকে যদি আপনি টাকা পয়সা রাখেন তাহলে আপনার ধন-সম্পদ হু হু করে বাড়তে থাকবে, আর যদি ভুল করেন তাহলে আপনার কখনোই টাকা পয়সা বেশি থাকবে না। শুধু তাই নয়, মা লক্ষ্মী খুব রেগে যাবেন। পরিবারের সকলের সঙ্গে আপনার অশান্তিও বাঁধতে পারে।
বাস্তুশাস্ত্র অনুসারে মনে করা হয়, ঘরের দরজা জানলা সব সময় পরিষ্কার রাখা উচিত, এতে আপনার বাড়িতে ইতিবাচক শক্তি প্রবেশ করবে এবং ঘর থেকে নেতিবাচক শক্তি বিদায় নেবে। সেই সঙ্গে মা লক্ষ্মী আপনার বাড়িতে প্রবেশ করবে এবং জীবনে লেগে থাকবে সফলতাও।
- ভাঙা যন্ত্রপাতি বাড়িতে রাখবেন না
আর্থিক দিকে উন্নতি করতে সর্বপ্রথম মা লক্ষীকে খুশি করার দরকার, তাই বাড়ি ঘর সব সময় পরিষ্কার রাখবেন। বাড়ি, ঘর না আসবাবপত্র, যন্ত্রপাতি সব পরিষ্কার রাখার চেষ্টা করবেন, ভাঙা যন্ত্রপাতি কখনোই বাড়িতে রাখবেন না।

- কোন দিকে জলের ট্যাঙ্ক রাখবেন না
দক্ষিণ, পূর্ব বা দক্ষিণ পূর্ব পশ্চিম দিকে জলের ট্যাঙ্ক রাখুন। এতে আপনার ঘরে আর্থিক উন্নতি হবে। অন্যথায় আপনার আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে। যতই আপনি অর্থ উপার্জন করুন না, কেন তা ধরে রাখতে পারবেন না।
- বাড়ির কোনদিকে পেইন্টিং করবেন
বাড়ির দক্ষিণ-পূর্ব দিকের বিশেষ গুরুত্ব রয়েছে, তাই এইদিকে আপনি বাড়িতে যদি পেইন্টিং করতে চান করতে পারেন। তবে কিন্তু আপনার আর্থিক দিকে উন্নতি হবে, বাড়ির অন্য কোনও দিকে করবেন না।
- ডাস্টবিন কোনদিকে রাখবেন
বাড়ির পূর্ব ও উত্তর দিকে ডাস্টবিন রাখা একদমই উচিত নয়, এটি রাখলে আপনি ক্রমশ হতাশাগ্রস্ত হয়ে পড়বেন। আর্থিক সঙ্কটে জরিয়ে পড়বেন আপনি।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications