আর্থিক অভাবে আপনি ভুগছেন, সঙ্কটমুক্ত হতে মেনে চলুন এই বাস্তু টিপস
আর্থিক অভাবে আপনি ভুগছেন, সঙ্কটমুক্ত হতে মেনে চলুন এই বাস্তু টিপস
প্রায় প্রত্যেক ব্যক্তির জীবনেই মাঝেমধ্যে হঠাৎ হঠাৎ অর্থের ব্যয় হয়ে থাকে। বাড়তি সমস্যা বাড়তে থাকে। নানা রকম অভাবে জর্জরিত হয়ে পড়েন। সেই সব পরিবার কিন্তু কেন এমন অসুবিধা সম্মুখীন হতে হয়, তাদের তা হয়তো অনেকেরই অজানা। মাস শেষ হওয়ার আগেই টাকা পয়সা হাতে থাকে না। এমন অনেক ব্যক্তির এমন অবস্থায় তাদের সংসার চালানো পর্যন্ত কঠিন হয়ে পড়ে। কেন এমন অবস্থার সম্মুখীন হয়ে পড়েন ব্যক্তিরা বা এর থেকে কীভাবে বেরোবেন তা জেনে নিন।

পার্সে রাখুন এই জিনিসটি
যে সকল ব্যক্তি এই অসুবিধাগুলোর মধ্যে পড়েন, তাদের মা লক্ষ্মীর পুজো করা উচিত। মা লক্ষ্মীর আশীর্বাদে তাদের পার্স ভরে টাকা থাকবে এবং আর্থিক অভাব থেকে তারা মুক্তি পেতে পাবেন। মা লক্ষ্মীর মন্ত্র জপ করে দেড় ইঞ্চি লম্বা এবং এক ইঞ্চি চওড়া একটি সবুজ কাপড়ে মুড়ে নিজের ম্যানিব্যাগে রাখুন। তাহলে আপনার আর্থিক অভাব দূর হবে। জীবনে অনেকটা পথ এগিয়ে যেতে পারবেন। সব সময় টাকায় ভর্তি থাকবে আপনার ব্যাগ। বাড়তি খরচ কমবে। জীবনে এগিয়ে যেতে পারবেন।

কাককে মিষ্টি খাওয়ান
কোন ব্যক্তির জন্মকুণ্ডলী অশুভ স্থানে থাকে বা রাহুর দশা থাকে তাহলে সেই ব্যক্তি অ্যালকোহলের প্রতি আসক্ত হন, তাকে সহজে মাদক থেকে বার করা যায় না। তার অর্থ সম্পদ নষ্ট হয়ে যায়। সেই ব্যক্তি সহজে মাদক ছাড়ার চেষ্টা করেন না। তাহলে সেই ব্যক্তিকে যদি আপনি অ্যালকোহল ছাড়াতে চান তাহলে শনিবার করে তাকে উপোস করান। কাককে মিষ্টি খাওয়ান। আর গরিব মেয়েকে বিয়েতে কোন কিছু দান করুন। তাহলেই সেই ব্যক্তি অ্যালকোহল থেকে বের হতে পারবেন এবং সুন্দরভাবে জীবন যাপন করতে পারবেন। সকল কাজে সাফল্য মিলবে। আর্থিক অভাব দূর হবে।

শিব ঠাকুরের পুজো করুন
জ্যোতিষশাস্ত্রে বলা হয়, যে সকল ব্যক্তির রাহুদোষ রয়েছে, তাদের বাড়তি খরচ ক্রমশ বাড়তে থাকবে। তাই এই দোষকে কাটাতে গরিব ব্যক্তিকে নিজের সাধ্য মতন দান করুন। যদি পারেন ভগবান শিবের পুজো করুন। সোমবার করে শিব ঠাকুরের মাথায় বেল পাতা দিন। তাহলে দেখবেন আপনি অনেক বিপদ থেকে মুক্তি পাবেন এবং আর্থিক অনটন থেকে মুক্তি পাবেন। জীবনে সাফল্য আসবে। আর্থিক অভাব কেটে যাবে। পারিবারিক জীবনে সুখ পাবেন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications