সঠিক স্থানে দেওয়াল ঘড়ি বসান, না হলে আর্থিক ক্ষতি হতে পারে
সঠিক স্থানে দেওয়াল ঘড়ি বসান, না হলে আর্থিক ক্ষতি হতে পারে
বাস্তুতন্ত্রে অনুসারে বাস্তু যদি ঠিক না থাকে তাহলে সেই পরিবারে কখনই শান্তি আসে না। সেই পরিবার কখনোও সুখের মুখ দেখে না। জীবনে সবসময় ঝামেলার মধ্যে দিয়ে এগোতে হয়। তাই সবার আগে বাস্তু ঠিক রাখা সকলের দরকার। না হলেই বিপদ আসন্ন। ঘড়ি আমাদের প্রত্যেকেরই খুব কাজে লাগে। আর এটি একটি অপরিহার্য জিনিস বলে মনে করা হয়।

কোন দিকে ঘড়ি রাখবেন
দেয়ালে ঘড়ি বসানোর সঠিক কিছু নিয়ম থাকে, সেই নিয়ম না মেনে চললে সংসারে অশান্তি দেখা দেয়। ঘড়ির কাঁটা সঠিক থাকলে আপনি জীবনে অনেক কিছু করতে পারবেন, নাইলে হাতে আসা সুযোগটি আপনার জীবন থেকে চলে যাবে। দেয়াল ঘড়ি রাখার সবচেয়ে ভালো দিক হল উত্তর-পূর্ব দিক। আপনি যদি আপনার ড্রইংরুমে বা সবার ঘরে বা রান্নাঘরে পাশে এটি রাখেন তাহলে আপনার জীবনে খুব শুভ সময় হবে। তবে ঘড়ি সর্বদাই উত্তর পূর্ব দিকে মুখ করেই রাখবেন তাহলে আপনার বাড়িতে ইতিবাচক শক্তি প্রবেশ করবে। বাড়ি থেকে নেতিবাচক শক্তি বেরিয়ে যাবে। আপনার সংসারে উন্নতি দেখা দেবে।

খ্যাতি সম্মান বাড়াতে চাইলে মানুন এটি
জীবনের সম্মান ও খ্যাতি লাভ করবার জন্য বাড়ির উত্তর পূর্ব দিকে ঘড়ি রাখুন। তা শুভ বলে মনে করা হয়। যদি আপনি চাকরিতে পদোন্নতি পেতে চান বা ব্যবসায় উন্নতি করতে চান তাহলে ঘড়ি উত্তর-পূর্ব দিকেই রাখুন। যে স্থানে আপনার বাড়ির শিশুরা লেখাপড়া করছেন, সেখানে বাধা দূর করতে এবং শিশুদের পড়াশোনা মনোনিবেশ করবার জন্য তাঁদের ঘরে ঘড়ি রাখুন। তবে খেয়াল রাখবেন কখনোই যেন ঘড়ি বন্ধ না হয়ে যায়। সেদিকে কিন্তু খেয়াল রাখবেন। যদি পরিবারের সকল সদস্যদের স্বাস্থ্য সম্পর্কে আপনি সচেতন থাকেন এবং তাঁদের সুস্থ রাখতে চান তাহলে বাড়ির প্রত্যেকের শোবার ঘরে উত্তর-পূর্ব দিক করে একটি ঘড়ি রাখুন।

কোন দিকে ঘড়ি রাখবেন না
দক্ষিণ-পশ্চিম বা দক্ষিণ দিকের দেওয়ালে কখনোই ঘড়ি রাখবেন না। ঘরের দরজার ওপর কখনোই ঘড়ি রাখবেন না। কারণ এটি রাখলে আপনার বাড়ির হয়তো কারোর মৃত্যুর সংবাদ আপনি পেতে পারেন। তাছাড়া পরিবারের সদস্যদের সঙ্গে আপনার অশান্তি বাঁধতে পারে। আর বাড়িতে কখনই বন্ধ ঘড়ি রাখবেন না। এটি আপনার আর্থিক দিকের ক্ষতি হবে এবং সংসারে অবনতি হবে। আপনার শুভ কাজ আটকে যাবে। মনের কোনও আশা পূরণ হবে না। জীবনে এগোতে পারবেন না । তাই মেনে চলুন এগুলি।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications