নতুন বাড়িতে প্রবেশ করার আগে অবশ্যই মানুন এই বাস্তুটিপসগুলি
প্রতিটি মানুষের স্বপ্নের জায়গা হল নিজের বাড়ি। বাড়ি সুন্দর করে গুছিয়ে, সাজিয়ে রাখতে পছন্দ করেন সকলেই। সেখানে যেন বাস্তুত্রুটি না থাকে এমনটাই ভাবেন সকলে।
তাই যদি আপনি নতুন বাড়ি কেনেন বা বানান তাহলে সেই বাড়িতে পা রাখার আগে এই টিপসগুলি মানতে হবে। তবেই কিন্তু আপনার বাড়িতে মা লক্ষ্মী থাকবেন এবং পরিবারের শান্তি বজায় থাকবে।

- বাড়ির মূল দরজা কোন দিকে থাকা শুভ
নতুন বাড়িতে ঢোকার আগে অবশ্যই দেখবেন আপনার বাড়ির মুল দরজা উত্তর-পূর্ব দিকে মুখ করা কিনা। প্রধান দরজা এই দিকে থাকলে আর্থিক দিকে লাভ হয়। তাহলে মা লক্ষ্মী ইতিবাচক শক্তি নিয়ে আপনার বাড়িতে প্রবেশ করবে। যদি উত্তর পূর্ব দিকে না থাকে তাহলে পূর্ব বা পশ্চিম দিকেও মুখ থাকা শুভ।
- কোন দিন গৃহপ্রবেশ করবেন
যখন আপনি নতুন বাড়িতে গৃহপ্রবেশ করবেন তখন অবশ্যই ঠিক সময়, দিন মেনে কিনবেন। শুক্লপক্ষের দিন, বৃহস্পতিবার, শুক্রবার, রবিবার গৃহ প্রবেশ করা অত্যন্ত শুভ বলে মনে হয় করা হয়। গৃহপ্রবেশ করার আগে জ্যোতিষীদের সঙ্গে কথা বলে তবেই কিন্তু গৃহ প্রবেশ করবেন।
- ঠাকুর ঘর পরিষ্কার রাখবেন
প্রত্যেকটি বাড়িতেই পূজো করাকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। যে বাড়িতে পুজো করা হয় সেই বাড়িতে দেবতাদের বাস বলে মনে করা হয়। ইতিবাচক শক্তি নিয়ে ভগবান আপনার বাড়িতে প্রবেশ করবেন। দূর হবে নেতিবাচক শক্তি। তাই সুখ-সমৃদ্ধি বজায় রাখার জন্য আপনার বাড়ির পূজোর জায়গাটি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন যেন থাকে সেদিকে লক্ষ্য রাখবেন। সেই সঙ্গে পূজোর জায়গাটি যেন খোলামেলা থাকে।
- বাস্তু ত্রুটি আছে কিনা দেখবেন
নতুন বাড়িতে প্রবেশ করার আগেই আপনাকে দেখতে হবে আপনার বাড়িতে বাস্তুত্রুটি আছে কিনা। তা থাকলে আগেই বাস্তু বিশেষজ্ঞদের পরামর্শ মেনে চলার চেষ্টা করুন। তবেই কিন্তু ভবিষ্যতে আপনার জীবনে অশান্তির সম্মুখীন হতে হবে না।
- রান্নাঘর পরিষ্কার রাখবেন
মা লক্ষ্মী পরিষ্কার পরিচ্ছন্ন বাড়িতেই পা রাখেন । সেই বাড়িতে ইতিবাচক শক্তি নিয়ে প্রবেশ করেন দেবী। তাই আপনার ঘর-বাড়ি সবসময় পরিচ্ছন্ন রাখবেন। সেই সঙ্গে রান্নাঘর সব সময় পরিষ্কার থাকে সেদিকেও নজর রাখবেন। তবেই আপনি সুখী হতে পারবেন জীবনে। বাড়িতে অশান্তির পরিবেশ থাকবে না। দাম্পত্য জীবনে আপনি সুখীও হতে পারবেন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications