বাড়ির জন্য কিনবেন নতুন আসবাবপত্র, কেনার আগে মাথায় রাখুন এগুলি
সকলেই প্রায় পছন্দের আসবাবপত্র বাড়িতে কিনতে চান। যাতে ঘর আরও সুন্দর করে সাজানো যায়। তবে আপনি কি জানেন, আসবাবপত্রের কারণেও কিন্তু বাড়িতে অনেক সময় বাস্তুত্রুটির সৃষ্টি হয়। যে কারণে আপনার আর্থিক দিকে লাভ হবে না।
কোনও কাজেই সফলতা অর্জন করতে পারবেন না। বাড়িতে নেতিবাচক শক্তি ভরে উঠবে। সব দিকে কিন্তু সব ধরনের আসবাবপত্র রাখা যায় না। এতে জীবনে অর্থহানি পর্যন্ত হতে পারে। আবার নিত্যদিন আসবাবপত্র কেনা যায় না।

এমন অনেক দিন আছে, সেই দিনগুলোতে আপনি ভুলেও আসবাবপত্র কিনবেন না, জানুন কোন কোন দিনে বাড়িতে আসবাবপত্র কেনা উচিত নয়। যখন আপনি নতুন আসবাবপত্র কিনতে যাবেন অবশ্যই মাথায় রাখবেন এগুলি।
- কোন দিন কিনবেন না
জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে, শনিবার, মঙ্গলবার ও অমাবস্যার দিন ভুলেও বাড়িতে আসবাবপত্র কিনবেন না । এতে আপনার বাড়িতে সুখ, সমৃদ্ধি, শান্তি সব নষ্ট হতে পারে। জীবনে আপনার অশুভ সময় শুরু হবে। কোনও কাজেই সফলতা অর্জন করতে পারবেন না আপনি।
- কোন কোন কাঠ দিয়ে আসবাবপত্র তৈরি করবেন
আসবাবপত্র কেনার সময় অবশ্যই কাঠ দেখে নেবেন। যেমন- চন্দন কাঠ, সেগুন কাঠ, নিম কাঠ দিয়ে তৈরি করা আসবাবপত্রই আপনি কিনবেন। না হলে আপনার অর্থহানি হতে পারে। কোনও কাজেই আপনি সফলতা অর্জন করতে পারবেন না। এবং পরিবারে অসুবিধার সম্মুখীন হতে হবে আপনাকে।
- পুরানো আসবাবপত্র কিনবেন না
কখনোই পুরনো বা সেকেন্ড হ্যান্ড কাঠের আসবাবপত্র কিনবেন না। এতে আপনার বাড়ির উপর নেতিবাচক শক্তি বিরাজ করবে। অর্থহানি হবে। জীবনে সফলতা আসবে না। তাই কেনার আগে সাবধান হোন আপনি।
- কোন কাঠের জিনিস তৈরি করবেন না
আসবাবপত্র তৈরির সময় কাঠ দেখে কিনবেন। কাঠে যেন কোনও দাগ না থাকে বা কাঠে যেন কোনও ছিদ্র না থাকে, এই ধরনের কাঠ দিয়ে আসবাবপত্র তৈরি করলে বাড়িতে অশান্তি লেগে থাকবে।
- কোন দিকে মুখ করে তৈরি করবেন
জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে, আপনি যখন কাঠের জিনিস তৈরি করবেন, সর্বদাই দক্ষিণ-পশ্চিম দিকে মুখ করাবেন। উত্তর-পূর্ব দিকেও করতে পারবেন। তবেই আপনার বাড়িতে সুখ বিরাজ করবে। বাড়ি থেকে দূর হবে নেতিবাচক শক্তিও।
- হালকা রঙের পালিশ করুন
আপনি কাঠের জিনিস কেনার পর যখন পালিশ করাবেন, তখন গাঢ় রঙয়ের পালিশ করবেন না। হালকা রঙের পালিশ করুন। এতে আপনার বাড়িতে শান্তি বিরাজ করবে। পরিবারের লোকেদের সঙ্গে ভালো থাকতে পারবেন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications