গণেশ চতুর্থীতে বাপ্পার মূর্তি বাড়িতে আনার আগে এই বাস্তু নিয়মগুলি মাথায় রাখুন
গনেশকে জ্ঞান, সুখ, সমৃদ্ধি, সৌভাগ্যের দেবতা বলে মনে করা হয়। গণেশ বাপ্পা ,গণপতি, সিদ্ধিবিনায়ক নামেও পরিচিত। প্রতিবছর আড়ম্বরের সঙ্গে পালিত হয় গণেশ চতুর্থী উৎসব। জ্যোতিষশাস্ত্রে ও হিন্দুদের কাছে এই দিনের বিশেষ গুরুত্ব রয়েছে। চলতি বছর ৭ সেপ্টেম্বর শুরু হচ্ছে গণেশ চতুর্থী।
যা শেষ হবে ১৭ সেপ্টেম্বর। গণপতি ভক্তদের সকল বাধা দূর করতে সাহায্য করে। এই সময় যখন বাড়িতে আপনি গণেশের মূর্তি আনবেন তখন আপনার বিশেষ কিছু জিনিস মাথায় রাখতে হবে। এতে গণপতি খুব খুশি হবেন ও জীবনের সকল কাজে আপনি এগিয়ে যেতে পারবেন। দেখুন কী কী মানবেন।

সাদা রঙের মূর্তি আনবেন
বাস্তু বিশেষজ্ঞদের মতে, যদি আপনি বাড়িতে গণপতির মূর্তি আনবেন, তখন অবশ্যই সাদা রঙের আনবেন। কারণ সাদা রঙ হল শান্তি ও পবিত্রতার প্রতীক। এতে বাড়িতে সুখ, সমৃদ্ধি বাড়তে থাকে।
উগ্র মূর্তি বাড়িতে আনবেন না
গণেশের বসার ভঙ্গি সঠিক দিকে করা উচিত অর্থাৎ গণেশ যেন শান্তভাবে বসে থাকেন। এমন মূর্তি বাড়িতে রাখবেন। উগ্র মূর্তি কখনই কিন্তু বাড়িতে আনবেন না। এতে আপনার পরিবারে নেতিবাচক শক্তি বিরাজ করে।
বাদিকে শুঁড় আছে এমন মূর্তি কিনুন- গণেশের শুঁড় বাঁদিকে রয়েছে এমন মূর্তি বাড়িতে আনা অত্যন্ত শুভ। এতে আপনার আর্থিক দিকে লাভ হবে। এতে আপনি ভগবান গণেশের বিশেষ কৃপা পাবেন। বাড়িতে ইতিবাচক শক্তি বিরাজ করবে।
কোন দিকে রাখবেন দেবতার মূর্তি- বাস্তু বিশেষজ্ঞদের মতে, গণেশের মূর্তি বাড়ির উত্তর- পূর্ব কোণে রাখা খুব ভালো। কারণ এদিকটাই ভগবান শিবের দিক। গণেশের মূর্তি বাড়িতে বসালে গনেশের মূর্তির মুখ অবশ্যই বাড়ির উত্তর দিকে করে রাখবেন। এতে আপনি খুব ভালো ফল পাবেন। পরিবারে কখনও অর্থহানি হবে না আপনার।
কোন কোন দিকে গণেশের মূর্তি রাখবেন না
বাথরুমের পাশে, গ্যারেজে, বেডরুমে, সিঁড়ির নীচে কখনোই গণেশের মূর্তি রাখবেন না। কারণ এই জায়গা গুলি একদমই পছন্দ করেন না গণপতি। তাই ভুলেও এই স্থানগুলিতে বাপ্পাকে রাখবেন না।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications