Turmeric tips: হলুদ দিয়েই আপনার ভাগ্য পরিবর্তন করুন, আনুন পরিবারে সুখও

Turmeric tips: হলুদ দিয়েই আপনার ভাগ্য পরিবর্তন করুন, আনুন পরিবারে সুখও

জ্যোতিষশাস্ত্র হলুদের একটি বিশেষ গুরুত্ব রয়েছে। তাছাড়া প্রতিটি রান্নাঘরে কিন্তু হলুদ ব্যবহার করা হয়। হলুদ রান্নার মশলা হিসেবেও কাজে লাগে। তাছাড়াও অনেক ওষুধিগুনে ভরপুর এই হলুদ। এই হলুদ রূপচর্চার ক্ষেত্রেও ব্যবহার করা হয়। হলুদকে শরীর সুস্থ রাখার কাজও কিন্তু ব্যবহার করা হয়। হলুদ খুব শুভ কাজেও ব্যবহৃত হয়। জ্যোতিষশাস্ত্রে বলা হয় ভগবান বিষ্ণুকে যে ব্যক্তিকে হলুদ নিবেদন করেন তাঁর আর্থিক দিকে কখনোও অভাব থাকে না। যদি কোনও ব্যক্তির জন্ম কুণ্ডলীতে গুরু দোষ থাকে তা কাটাতে বা কমাতে হলুদের সঙ্গে ঢ্যাড়স মিশিয়ে ভগবান বিষ্ণুকে নিবেদন করতে বলা হচ্ছে তাহলে আপনার জীবনে শুভ সময় আসবে। ধর্ম থেকে জ্যোতিষ শাস্ত্র, জ্যোতিষ শাস্ত্র থেকে আয়ুর্বেদ সব জায়গাতেই হলুদ এর খুব গুরুত্ব রয়েছে। আপনি যদি হলুদের এই প্রতিকার গুলি মেনে চলেন তাহলে আপনার জীবনের সাফল্য নিশ্চিত হবে।

অশান্তি কমাতে চাইলে এটি মানুন

অশান্তি কমাতে চাইলে এটি মানুন

যদি আপনার বাড়িতে অশান্তি লেগেই থাকে তা থেকে আপনি মুক্তি না পান তাহলে আপনি আপনার উপর থেকে নেতিবাচক প্রভাব কমাতে চান, অশান্তি কাটাতে চান তাহলে হলুদ জলের সঙ্গে মিশিয়ে স্বস্তিক চিহ্ন দেওয়ালে আঁকুন। তবে যে ঘরে আপনি এটা আঁকবেন সেই ঘরে কাউকে প্রবেশ করতে দেবেন না। কিছুদিনের মধ্যেই আপনি ঝামেলা থেকে নিষ্পত্তি পাবেন এবং আপনার বাড়িতে সকল সদস্যের সঙ্গে সকলের সুসম্পর্ক বজায়ও থাকবে।

আর্থিক উন্নতি চাইছেন করুন এই প্রতিকার

আর্থিক উন্নতি চাইছেন করুন এই প্রতিকার

অনেকেই রয়েছেন কঠিন পরিশ্রম করবার পরেও তা আর্থিকভাবে উন্নতি লাভ করতে পারেন না। এবং জীবনে তাদের অনেক অসুবিধায় পড়তে হয়। জীবনে সাফল্য তাদের মেলে না। এই নিয়ে তাদের ক্রমশ চিন্তা তৈরি হয়। তবে যদি আপনি পাঁচটি বুধবার পাঁচটি গোটা হলুদ এবং এক টাকার কয়েন একটি হলুদ কাপড়ে বেঁধে এই কাপড়টি আপনার বাড়ির ঠাকুরঘরে ঠাকুরের আসনে রেখে দেন এবং সেই সঙ্গে আপনি যে দেবতারকে পছন্দ করেন সেই দেবতাকে প্রদীপ জ্বালিয়ে আরতি করেন, তারপর প্রদীপটি নিভে গেলে আপনি হলুদ কাপড় থেকে টাকা, হলুদ বার করে আপনার আলমারিতে বা কোনও গুপ্ত জায়গায় রেখে দিন। আপনার আর্থিক দিকে উন্নতি হবে। কর্মক্ষেত্রেও আপনার সাফল্য মিলবে।

শুভ কাজে সাফল্য আনতে মানুন এই টিপস

শুভ কাজে সাফল্য আনতে মানুন এই টিপস

আপনি যদি কোনও শুভ কাজের জন্য বেরোন এবং সেই কাজে সাফল্য চান বা ইন্টারভিউ দিতে যান বা নতুন কোনও ব্যবসা শুরু করতে চান এবং সেখানে সাফল্য অর্জন করে আর্থিক দিকে উন্নতি করতে চান তাহলে বুধবার করে আপনি আপনার কপালে হলুদের তিলক পড়ুন। তাহলে আপনার জীবনের শুভ সময় শুরু হবে এবং সকল কাজেও আপনি সাফল্য অর্জন করতে পারবেন।

 এটি মানলে আপনার আটকে থাকা কাজ হয়ে যাবে

এটি মানলে আপনার আটকে থাকা কাজ হয়ে যাবে

অনেক কাজই অনেকের অনেক সময় বাঁধা হয়ে যায় বা আটকা পড়ে যায়, অনেক হওয়া কাজ তাদের আটকে যায়। যদি এমন সময় আপনার উপস্থিত হয় তাহলে বৃহস্পতিবার করে কলার মূলে সামান্য হলুদ মিশিয়ে ঘরের একটা জায়গায় রেখে দিন, যেটি কেউ দেখতে যাতে না পায়। তারপর আপনার শুভ কাজটি হয়ে গেলে সেটি জলে ভাসিয়ে দিন।

দুর্বল গ্রহ শক্তিশালী হবে

দুর্বল গ্রহ শক্তিশালী হবে

যদি কোনও ব্যক্তির জন্ম কুন্ডলীতে বৃহস্পতি দুর্বল অবস্থায় থাকে, আর আপনি যদি সেই গুরু গ্রহকে শক্তিশালী করতে চান তাহলে বৃহস্পতিবার করে অভাবী বা দারিদ্র্য ব্যক্তিকে হলুদ দান করুন। তাহলে আপনার মনের ইচ্ছা পূরণ হবে। জীবনে সাফল্যও আসবে।

এটি মানলে শীঘ্রই বিয়ে হবে অবিবাহিতদের

এটি মানলে শীঘ্রই বিয়ে হবে অবিবাহিতদের

অবিবাহিত মেয়েদের যদি বিয়ে না হয় বা বিয়ে হতে দেরি হয় তাহলে ভগবান সূর্যকে জল নিবেদন করার সময় অবিবাহিত নারীরা সামান্য হলুদের গুঁড়ো মিশিয়ে দিন জলে। তারপর সেটা সূর্যকে সেই জল অর্পণ করুন। এতে তাদের বিয়ে খুব ভালো জায়গায় হবে এবং খুব শীঘ্রই তাদের বিয়ে হয়ে যাবে।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+