দেবতা কৃষ্ণ ও বিষ্ণুকে খুশি করতে শুকনো তুলসী পাতা নিবেদন করতে পারেন
দেবতা কৃষ্ণ ও বিষ্ণুকে খুশি করতে শুকনো তুলসী পাতা নিবেদন করতে পারেন
হিন্দুধর্মে তুলসী গাছকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই গাছকে প্রত্যেকদিন পুজো করা হয়। তুলসী গাছে মা লক্ষ্মী বাস করেন। তাই যে বাড়িতে তুলসী গাছ থাকে সে বাড়িতে দেবী লক্ষ্মী ও ভগবান বিষ্ণু থাকেন। তাদের কৃপায় সেই পরিবারে সবসময় সুখ বজায় থাকে। দেবতাদের তুলসী পাতা নিবেদন করলে আপনার জীবনে সুখ বজায় থাকবে। তুলসী পাতা শুকিয়ে গেলেও কখনোও বাসি হয় না। এটিকেও কিন্তু খুব শুভ বলা হয়। এই শুকনো পাতাও আপনি দেবতাদের নিবেদন করতে পারেন। দেখে নিন কীভাবে শুকনো পাতা ব্যবহার করবেন।

গোপালকে নিবেদন করুন তুলসী পাতা
ভগবান শ্রীকৃষ্ণ হলেন ভগবান বিষ্ণুর আরেকটি রূপ। যখন শ্রীকৃষ্ণকে গোপাল রূপে পূজা করা হয় সে সময় তাকে লাড্ডু নিবেদন করুন। শুকনো তুলসী পাতার জল দিয়ে তাকে স্নান করান। তাহলে আপনার জীবনের সুখ বজায় থাকবে। জীবনের সমৃদ্ধি আসবে। আপনি জীবনে অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারবেন। জীবনে অনেকটা এগিয়ে যেতে পারবেন। জীবনে সকল কাজে এগিয়ে যেতে পারবেন।

দেবতাদের অন্ন নিবেদন করার সময় তুলসী পাতা দিন
জ্যোতিষশাস্ত্রে বলা হয়, ভগবান বিষ্ণু ও শ্রীকৃষ্ণকে অন্ন নিবেদন করার সময় তুলসী পাতা ব্যবহার করা হয়। জ্যোতিষশাস্ত্র অনুসারে, তুলসী পাতা আপনার ঘরে প্রায় ১৫ দিন রাখতে পারেন। তুলসীপাতা কখনোও বাসি হয় না এই পাতাকে খুব শুভ বলে মনে করা হয়।

এটি করলে আপনার আর্থিক উন্নতি হবে
আপনি যদি কখনোও অর্থ সংকটে ভোগেন আর তা থেকে মুক্তি পেতে চান। তাহলে লাল রঙের কাপড়ে শুকনো তুলসীপাতা বেঁধে আপনার মানিব্যাগে রাখুন। এটি করলে মা লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ আপনি পাবেন। এতে আপনার কখনোও অর্থের অভাব হবে না। জীবনে সাফল্য আসবে। প্রত্যেকটি কাজে আপনি জীবনে সফলতাও পাবেন।

এতে আপনার বাস্তুদোষ দূর হবে
যদি আপনার বাড়িতে বাস্তু ত্রুটি থাকে বা নেতিবাচক শক্তিতে ভর্তি ভরে যায় তাহলে একটি পাত্রে আপনি শুকনো তুলসী পাতা ও গঙ্গাজল মিশিয়ে সারা ঘরে সেই জল ছিটিয়ে দিন। এতে আপনার বাস্তু দোষ দূর হবে। বাড়ি থেকে নেতিবাচক শক্তি বিদায় নেবে এবং ইতিবাচক শক্তি বাড়িতে প্রবেশ করবে। আপনার জীবনে সাফল্য আসবে। অনেক এগিয়েও যেতে পারবেন। পরিবারের সকল সদস্যরা সকলের সঙ্গে ভালোভাবে থাকতে পারবেন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications