জীবনে সাফল্য আনতে মেনে চলুন জ্যোতিষশাস্ত্রের এই টিপসগুলি

প্রতিটি মানুষ জীবনে সুখী হতে চান। তবে অনেক পরিশ্রম করার পর কোন মানুষ সুখী হন আবার কেউ সুখী হন না। জীবনে সুখী হওয়ার জন্য অনেকে অনেক কাজ করে থাকেন, কঠিন পরিশ্রম করেন সকলে। তবুও সকলের কপালে সুখ সয়না। তবে যদি আপনি জীবনে সুখী হতে চান তাহলে মেনে চলুন এই টিপসগুলি। এতে আর্থিক দিকে অনেক উন্নতি করতে পারবেন। জীবনে সাফল্য আসবে। সেই সঙ্গে আপনার পরিবারও সুখে থাকবে। দেখে নিন কোন কোন কাজ করলে আপনার জীবনের সুখ বজায় থাকবে।


এটি করলে জীবনে সাফল্য আসবে

এটি করলে জীবনে সাফল্য আসবে

জ্যোতিষশাস্ত্রে বলা হয় শনিবার করে পিপল গাছের একটি পাতা গঙ্গা জলে ধুয়ে তাতে হলুদ ও দই মিশিয়ে হীন কথাটি লিখুন। এবং সেই পাতাটি আপনি দূরে কোথাও রেখে দিন যাতে কেউ দেখতে না পায়। প্রতি শনিবার করে এই পাতাটি বদলাবেন। আর তা যদি না পারেন তাহলে আপনার মানিব্যাগেও এই পাতা রাখতে পারেন। এটি করলে আপনার জীবনের সাফল্য আসবে।

গোলমরিচের দানা

গোলমরিচের দানা

জীবনে সাফল্য আনতে পাঁচটি গোলমরিচের দানা মাথায় সাতবার ঘোরান তারপর একটি করে দানা চারদিকে ছড়িয়ে দিন। আকাশের দিকে অবশ্যই একটি ছুড়বেন। এতে আপনার আর্থিক লাভ হওয়ার সম্ভাবনা থাকবে। তাছাড়া আপনি হঠাৎ করে কোথাও থেকে টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে। নতুন সম্পত্তি পাওয়ারও সম্ভাবনা থাকবে।

শিব ঠাকুরের পুজো করুন

শিব ঠাকুরের পুজো করুন

যদি আপনি আর্থিক দিকে উন্নতি করতে চান এবং পরিবারের সাফল্য আনতে চান তাহলে সোমবার করে শিব ঠাকুরের মন্দিরে যান এবং সেখানে গিয়ে দুধ আর মধু একসঙ্গে মিশিয়ে দেবতাকে নিবেদন করুন। এতে শিব ঠাকুর খুশি হবে এবং আপনার আর্থিক দিকে উন্নতি হবে।

 আলমারিতে এটি রাখুন

আলমারিতে এটি রাখুন

আপনার জীবনে হঠাৎ আর্থিক অবনতি যদি হয়, আর্থিক অবনতি কাটাতে আপনি আপনার আলমারির মধ্যে একটি লাল কাপড় রাখুন, এতে আপনার মনোবাসনা পূর্ণ হবে। আপনার আর্থিক অবনতি কেটে গিয়ে আপনি সুখের মুখ দেখবেন।

 রোজ গীতা পাঠ করুন

রোজ গীতা পাঠ করুন

যে বাড়িতে নিত্য গীতা পাঠ হয় সেখানে মা লক্ষ্মী বাস করেন। মা সবসময় ইতিবাচক শক্তি নিয়ে আপনার বাড়িতে প্রবেশ করবেন এবং আপনার আর্থিক দিকে অবনতি কাটিয়ে আপনারা সুখের মুখ দেখবেন। তাই রোজ সকালবেলা ঘুম থেকে উঠে স্নান সেরে পুজো করুন এবং গীতা পাঠ করুন।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+