সংসারে সুখ বজায় রাখতে রান্না ও খাওয়ার সময় মানুন এই নিয়মগুলি, কী বলছে বাস্তুশাস্ত্র

হিন্দুধর্মে বাস্তুশাস্ত্রের বিশেষ গুরুত্ব রয়েছে। বাস্তুশাস্ত্রে এমন অনেক নিয়মের কথা বলা হয়েছে সেগুলি যদি মেনে চলা যায় তাহলে আর্থিক দিকে কখনোই অবনতি হয় না। শুধু তাই নয়, জীবনে কোনও দুঃখ, কষ্ট থাকে না। জীবনে সুখী হওয়া যায়। সংসারে থাকে সুখ। দারিদ্রতা কখনোই সংসারে আসে না। সকলেই খাবার খুব ভক্তি করে খান। এমন অনেকে রয়েছেন তাদের হাত থেকে যদি খাবার মেঝেতে পড়ে যায় তাও কিন্তু তারা তুলে খায়।

খাবার খাওয়ার সময় অনেক নিয়ম মেনে চলি আমরা। যেমন কোন দিকে বসব, কোন দিকে বসবো না এগুলি। যা মানা খুব দরকার ঠিকই, সেই সঙ্গে সঙ্গে রান্না করার সময় এমন অনেক বিষয়ের দিকে বিশেষ নজর দিতে যাতে দেবী লক্ষ্মী ও মা অন্নপূর্ণা খুশি হন। দেবীর আশীর্বাদ থাকবে আপনার উপর। দেবীর আশীর্বাদ যে ব্যক্তির উপর থাকে তার ভাণ্ডার কখনোও খালি হয় না।

Astrology

  • রান্নাঘর পরিষ্কার রাখবেন

রান্না করার সময় এমন অনেক নিয়ম রয়েছে যা মানা খুবই জরুরী। রান্না যখন আপনি করবেন তখন আপনার মন ও শরীর দুই পবিত্র অবস্থায় করবেন। মনে কোনও রাগ রেখে রান্না করবেন না। রান্নাঘর সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার চেষ্টা করুন। তবেই কিন্তু মা অন্নপূর্ণা আপনার ঘরে প্রবেশ করবে। খাবার আগে আপনি ঈশ্বরকে প্রণাম করুন, ভোজন মন্ত্র পাঠ করুন। এতে দেবতারা খুশি হন।

  • ডান হাতে খাবেন

খাবার খাওয়ার সময় সব সময়ে ডান হাতে খাবার খাবেন। বাম হাতে কখনোই খাবেন না। বাম হাত খাবার জন্য ব্যবহার করবেন না। এটি কিন্তু অত্যন্ত খারাপ। এতে খাবারের অসম্মান করা হয় বলে মনে করা হয়।

  • পূর্বদিকে মুখ করে রান্না করবেন

হিন্দুধর্মে পূর্বদিককে দেবতার দিক বলে মনে করা হয়। তাই যখন আপনি খাবার খাবেন তখন পূর্ব দিকে মুখ করে খাবেন। রান্নাও এদিকে করা খুব শুভ। তাহলেই কিন্তু আপনার জীবনে সফলতা লেগে থাকবে ও দেবতার বিশেষ কৃপা পাবেন।

  • দান করুন

মাঝে মধ্যে আপনি আপনার সামর্থ্য মতো গরিব, দারিদ্র ব্যক্তিদের খাবার দান করতে পারেন। সেই সঙ্গে সঙ্গে পশু-পাখিকে খাবার খাওয়াবেন।

  • দেবীর কৃপা পেতে কী করবেন

আপনি যখন খাবার খাবেন তখন আপনি যদি মেঝেতে খান একটি আসন পেতে খাবেন। টেবিলে বসে খেতে পারেন। যত টুকু খাবেন ততটাই নেবেন। তার বেশি নিয়ে নষ্ট করবেন না। এতে কিন্তু মা অন্নপূর্ণা খুব রেগে যান।

  • বিছানায় বসে খাবেন না

বিছানায় বসে কখনই খাবার পাবেন না। খাবার যে থালা বা প্লেটে আপনি খাবেন তাতে কিন্তু খাবার পর কখনোই হাত ধোবেন না। হিন্দু মতে, সম্পদের দেবী লক্ষ্মী ও দেবী অন্নপূর্ণা দেবী খুব রেগে যান।

  • খাওয়ার সময় ঝগড়া করবেন না

যখন আপনি খাবেন তখন শরীরও মন পবিত্র রাখবেন। মনে কোনও অশান্তি রেখে খাবেন না। খাওয়ার সময় কারোর সঙ্গে ঝগড়া করবেন না। কাউকে অপমান করবেন না। এতে মা অন্নপূর্ণা খুব রেগে যান।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+