বাড়িতে বা কর্মস্থানের জায়গায় গণপতির মূর্তি প্রতিষ্ঠা করার সময় মানুন এই টিপসগুলি
হিন্দুধর্মে গণেশ ঠাকুরের বিশেষ গুরুত্ব রয়েছে। প্রতিবছর পালিত হয় গণেশ চতুর্থী উৎসব। চলতি বছর ৭ সেপ্টেম্বর থেকে শুরু হবে এই দিন। যা চলবে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত। ১০ দিনব্যাপী আড়ম্বরের সঙ্গে গণেশ ভক্তরা পালন করে থাকেন এই বিশেষ উৎসবটি।
ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথিতে গণেশ চতুর্থী উৎসব শুরু হয়। আপনি যদি গণেশ ঠাকুরকে বাড়িতে প্রতিষ্ঠা করতে চান, তাহলে অবশ্যই এই জিনিসগুলি মাথায় রাখুন। দেখুন কী কী মানবেন।

- অফিসে কোথায় রাখবেন গণপতির মূর্তি
যদি আপনি আপনার অফিসে অর্থাৎ কর্মস্থানে গণেশের মূর্তি রাখেন বা ছবি রাখেন, তাহলে অবশ্যই দাঁড়ানো মূর্তি বা ছবি রাখবেন। এতে আপনার সেখানকার বাস্তু ত্রুটি দূর হবে। আরেকটি বিষয় অবশ্যই মনে রাখবেন, গণপতির মুখ যেন দক্ষিণ দিকে না থাকে। এতে আপনার উপকারের পরিবর্তে অপকার হবে। তাই এই দিকে গণেশের মূর্তি রাখার আগে সাবধান হোন আপনি।
- সাদা রঙের মূর্তি কিনুন
আপনি যখন আপনার বাড়িতেও গণপতির মূর্তি স্থাপন করবেন, সেই সময় গণেশ মূর্তির রঙের উপর বিশেষ নজর দেবেন অর্থাৎ গণেশ মূর্তি কিনলে সাদা রঙের মূর্তি কিনুন। এতে বাস্তু দোষ থেকে মুক্তি পাবেন। আপনি লাল রঙের মূর্তি কিনতে পারেন। এতে আপনার যে সন্তান রয়েছে, তারাও জীবনে সাফল্য পাবেন।
হালকা হলুদ বা সবুজ রঙের মূর্তি কিনতে পারেন। যা আপনার পরিবারে সুখ, সমৃদ্ধি বিরাজ করবে। ভুলেও কখনো অন্য রঙের গণেশ মূর্তি কিনবেন না। এতে আপনার পরিবারের উপর আরও অশুভ প্রভাব পরতে পারে। তাই অন্য রঙের গণেশ মূর্তি কেনার আগেই সাবধান হোন আপনি।
- দক্ষিণ দিকে গণেশের মূর্তি রাখবেন না
বাড়িতে বা কাজের জায়গায় গনেশ ঠাকুর বসালে সঠিক দিক বেছে নিয়েই বসাতে হয়। তাই বাড়ির উত্তর পূর্ব কোণে গণেশের মূর্তি স্থাপন করুন। যদি ফটো আনেন তাহলেও কিন্তু উত্তর পূর্ব কোণে রাখবেন। মনে রাখবেন ভুল করেও মূর্তি দক্ষিণ দিকে রাখবেন না। এতে আপনার পরিবারে সকলের সঙ্গে সকলের খুব অশান্তি বাঁধবে। নেতিবাচক শক্তি বিরাজ করবে আপনার পরিবারে ওপর।
- বাপ্পাকে দিন এগুলি
গণেশ চতুর্থীর সময় গণপতিকে মোদক, লাড্ডু দেওয়ার পাশাপাশি সাদা বা হলুদ রঙের মিষ্টি অর্পণ করুন। এতে তিনি খুব খুশি হন। তাঁর কৃপায় আপনার জীবনেও সফলতা নিশ্চিত।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)
-
'৪মের পরে তৃণমূলের সব পাপের হিসাব হবে', কোচবিহারের জনসভা থেকে অলআউট আক্রমণে প্রধানমন্ত্রী মোদী -
উত্তরের কোচবিহার দিয়ে নতুন করে বাংলায় ভোটপ্রচার শুরু প্রধানমন্ত্রী মোদীর -
ইরানে নিখোঁজ মার্কিন পাইলট উদ্ধার, 'আমরা উদ্ধার করেছি', সগর্বে ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
'সবকিছু উড়িয়ে দেব', মঙ্গলবারের ডেডলাইন শেষের আগেই ইরানকে ফের চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের -
সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের অডিও ক্লিপ শোনাল কমিশন, কড়া অবস্থান বিচারপতির -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী -
ঋষভ পন্থের ব্যাটে প্রথম জয় পেল লখনউ, ফের হারল হায়দরাবাদ -
আর্টেমিস অভিযানে যাওয়া মহাকাশচারীরা যোগাযোগ হারাবেন পৃথিবীর সঙ্গে! -
কেরল বিধানসভা নির্বাচন ২০২৬: সমীক্ষায় ইউডিএফের এগিয়ে থাকার পূর্বাভাস, হারার ইঙ্গিত এলডিএফের











Click it and Unblock the Notifications