পরিবারকে নিয়ে সুখে থাকতে নতুন গৃহে প্রবেশ করার সময় মানুন এই বাস্তু নিয়মগুলি
প্রত্যেকটি মানুষেরই বাড়ি করা কিন্তু একটি স্বপ্নের ব্যাপার। বাড়ি করে সকলে যে সুখে থাকতে পারেন তা কিন্তু নয়। বিশেষত, এর প্রথম কারণ হচ্ছে যে বাস্তুত্রুটি। তাছাড়াও যখন আপনারা গৃহপ্রবেশ করেন, তখন কিন্তু অনেক নিয়ম আপনারা মানেন না। যে কারণেই জীবনে নানান সমস্যার সম্মুখীন হতে হয়।
যদি আপনি নতুন বাড়িতে গৃহপ্রবেশ করেন, তখন অবশ্যই এই বাস্তুনিয়মগুলি মেনে চলবেন, তবে দেখবেন আপনার বাড়িতে বাস্তুত্রুটি থাকবে না, এতে আপনি জীবনে সকলকে নিয়ে সুখে থাকতে পারবেন। জানুন কী কী করবেন।

- এদিন বাড়িতে প্রবেশ করবেন না
হিন্দুধর্মে বলা হয়, রবিবার, মঙ্গলবার, শনিবার ভুল করেও নতুন বাড়িতে প্রবেশ করা উচিত নয়। এর ফলে বাস্তুত্রুটির সৃষ্টি হয়। যে কারণে আপনার জীবনে নানান সমস্যা আসবে। শুধু তাই নয়, পরিবারের সকল ব্যক্তির সঙ্গে সকলের অশান্তি লেগে থাকতে পারে। তাই ভুলেও এই দিনে ঘরে প্রবেশ করবেন না।
- শুভ তিথি, শুভ সময় দেখেই করবেন
আপনি যদি নতুন বাড়িতে প্রবেশ করেন কিংবা নতুন ফ্ল্যাট কেনেন, অবশ্যই শুভ তিথি, শুভ সময় দেখেই করবেন। সেখানে প্রবেশ করবেন। তবে শুভ ফল পাবেন। এতে আপনার বাড়িতে মা লক্ষ্মীও কিন্তু ইতিবাচক শক্তি নিয়ে বিরাজ করবে। দূর হবে নেতিবাচক শক্তি, পরিবারের সকলেই সুখে শান্তিতে থাকতে পারবেন।
- পুজোর সময় শঙ্খ বাজাবেন
জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে, যখন আপনি কোনও বাড়িতে প্রবেশ করবেন, তখন অবশ্যই পুজো দিয়ে প্রবেশ করবেন। এটি করলে আপনার ঘরে যদি কোনও নেতিবাচক শক্তি থাকে। এমনকি বাস্তুত্রুটি থাকে, তাও কিন্তু দূর হবে। এই পুজোর সময় শঙ্খ বাজাবেন। অন্তত তিনবার শঙ্খ বাজালে আপনার বাড়িতে মা লক্ষ্মীও প্রবেশ করবেন। এতে আপনার আর্থিক দিকে যথেষ্ট লাভ হবে।
- গণেশের পুজো করুন
বাস্তুবিশেষজ্ঞদের মতে, যখন আপনি নতুন বাড়িতে প্রবেশ করবেন, অবশ্যই গণেশের পুজো করুন। গণেশের পুজো করলে আপনার জীবন থেকে সকল দুঃখ চলে যাবে জীবন থেকে। কখনোই আপনি খালি হাতে থাকবেন না। এতে দেখবেন আপনার পরিবারের সঙ্গে সুখে থাকতে পারবেন। সেই সঙ্গে আপনার যদি ব্যবসায়ী হন সেখানেও সফলতা অর্জন করতে পারবেন।
- এই তিথিতে গৃহ প্রবেশ করবেন না
বাস্তু বিশেষজ্ঞদের মতে, প্রতিপদ তিথিতে ভুল করেও নতুন বাড়িতে গৃহ প্রবেশ করবেন না। এটি খুব অশুভ। এতে আপনার পরিবারকে ফল ভোগ করতে হবে। তাদের জীবনে নানান সমস্যা আসবে। পরিবারের ঝগড়া, অশান্তি বিরাজ করবে, তাই আগেই সাবধান হোন আপনি।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications