জন্মকুণ্ডলীতে রাহুকে আরও শক্তিশালী করতে ও দোষ দূর করতে কী কী করবেন, দেখুন

জ্যোতিষশাস্ত্রে মোট নয়টি গ্রহ ও বারো রাশির কথা উল্লেখ রয়েছে। হিন্দুধর্মে গ্রহ ও নক্ষত্রের বিশেষ গুরুত্ব রয়েছে। গ্রহরা ঘর পরিবর্তন করে বারো রাশির উপরেই বিশেষ প্রভাব ফেলবে। সেই সঙ্গে রাহু গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে। রাহুকে ছায়া গ্রহ বলেও মনে করা হয়।

রাহুর দোষ কাটাতে কী করবেন

রাহুর দোষ কাটাতে কী করবেন

যদি কোনও ব্যক্তির ওপরে রাহু অশুভ কৃপা থাকে তাহলে তার জীবনে কখনোই সাফল্য আসে না। তারা কখনও কোনও কাজে এগিয়ে যেতে পারেন না। তাদের জীবনে নানা অসুবিধার সম্মুখীন হতে হয়। তবে রাহু দোষ কাটাতে কী কী করবেন দেখুন।

শিবলিঙ্গে জল নিবেদন করুন

শিবলিঙ্গে জল নিবেদন করুন

জ্যোতিষশাস্ত্র অনুসারে, আপনার জন্মকুণ্ডলীতে যদি রাহু খুব দুর্বল অবস্থায় থাকে তাহলে আপনি কিন্তু শিবলিঙ্গের পূজা করতে পারে। সেই সঙ্গে শিবলিঙ্গে রোজ জল নিবেদন করুন। আপনার জীবনের উপর শুভ প্রভাব পড়বে এবং সকল কাজে সফলতা অর্জন করতে পারবেন।

 কাককে খাওয়ান

কাককে খাওয়ান

যদি আপনার জন্ম কুণ্ডলীতে রাহু শুভ স্থানে না থাকে তাহলে তাকে শক্তিশালী করতে আপনি প্রত্যেকদিন কাককে খাওয়াবেন, তাহলে আপনার জন্ম কুণ্ডলীতে রাহু শুভ স্থানে থাকবে।

রান্নাঘর পরিষ্কার রাখুন

রান্নাঘর পরিষ্কার রাখুন

বলা হয় রান্নাঘরে, নোংরা পাত্র কখনোই রাখা উচিত না। এতে যাতে আপনার জন্মকুণ্ডলীতে থাকা রাহু আরও দুর্বল হয়ের পড়বে। সকালবেলা ঘুম থেকে উঠে রান্নাঘর পরিষ্কার করা উচিত, তবে রাহুর কৃপা পাবেন আপনি, না হলে আপনার জীবনে অসুবিধা বাড়বে।

লাল পতাকা লাগান

লাল পতাকা লাগান

রাহুর দোষ থেকে মুক্তি পেতে বাড়ির ছাদে লাল পতাকা লাগানো, তাহলে দ্রুত আপনি রাহুর অশুভ দৃষ্টি থেকে মুক্তি পাবেন। সেই সঙ্গে আপনার প্রত্যেকটি কাজে সফলতা আসবে।

প্রদীপ জ্বালান

প্রদীপ জ্বালান

রাহুর দোষ কমাতে সন্ধ্যায় পিপল গাছের নিচে একটি প্রদীপ জ্বালান। যদি আপনি রাহুল দোষ কাটাতে চান তাহলে প্রত্যেকদিন সকালে ভালোভাবে জল দিয়ে স্নান করুন। তারপরে পূজো করুন। তারপর এই মন্ত্রটি 'ওম রাহবে নমঃ' ১০৮ বার জপ করুন। এতে আপনার জীবনে আসবে সাফল্যও। শুধু তাই নয় যদি পারেন রাহু যন্ত্র বাড়িতে রাখতে পারেন।

গোমেদ পরুন

গোমেদ পরুন

রাহুর অশুভ প্রভাব এড়াতে গোমেদ পাথর পড়তে পারেন। এটি আপনার জীবনে শুভ প্রভাব ফেলবে। বুধবার করে কালো কুকুরকে খাবার দিন। এতে রাহুর দোষ থেকে অনেকটাই মুক্তি পাবেন আপনি।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+