তুলসীদেবীকে খুশি করতে মেনে চলুন এই টিপসগুলি, জীবনে আসবে আর্থিক সুখ
তুলসীদেবীকে খুশি করতে মেনে চলুন এই টিপসগুলি, জীবনে আসবে আর্থিক সুখ
প্রতিটি হিন্দু বাড়িতেই তুলসী গাছ থাকে বা তুলসী তলা থাকে। তুলসী দেবীকে জ্যোতিষশাস্ত্রে মা লক্ষ্মী রূপ বলে মনে করা হয়। যে বাড়িতে তুলসী পুজো করা হয় সেই বাড়িতে মা লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ থাকে। সেই সঙ্গে ভগবান বিষ্ণুর কৃপাও পাওয়া যায় সেই পরিবারের সদস্যরা। তুলসী দেবীর পুজো করতে হয় সকালে ও সন্ধ্যায়। তবে তিনি খুব খুশি হন।

সকালবেলা তুলসী তলায় জল দিন
সকালবেলা তুলসী গাছে জল নিবেদন করা খুব শুভ। তারপর সন্ধ্যায় তুলসীতলায় প্রদীপ জ্বালানো খুব শুভ বলে মনে করা হয়। এটি করলে পরিবারের সুখ, শান্তি বিরাজ করে। জীবনে এগিয়ে যাওয়া যায়। দেবী লক্ষ্মীর আশীর্বাদে সকলে অনেক বড় হন। দেবী তাদের আর্থিক দিকে কোন অসুবিধায় ফেলেন না। তুলসী দেবীকে খুশি করতে কোন কোন কাজ করবেন দেখে নিন।

এই বিশেষ মন্ত্রটি জপ করুন
জ্যোতিষশাস্ত্র অনুসারে তুলসী পুজোর সময় যদি একটি বিশেষ মন্ত্র জপ করা হয় তাহলে মা লক্ষ্মী এবং তুলসী দেবী দুজনেই খুব খুশি হন। তারা সর্বদাই বাড়িতে বিরাজ করেন। সেই পরিবারের যেকোনও অসুবিধা সম্মুখীন হতে হয় না। তুলসী দেবীর 'মহাপ্রসাদ জননী সর্ব সৌভাগ্যবর্ধিনী, আধি ব্যাধি হরা নিত্যম তুলসী ত্বাম নমোস্তুতে'। এই মন্ত্রটি জপ করুন। সকালবেলা পুজোর পরে যদি এই মন্ত্রটি ১০৮ বার জপ করা খুব ভালো। এই মন্ত্রটি তুলসী মাতার সামনে আসন পেতে তার ওপর বসে তবেই এই মন্ত্রটি জপ করুন। জীবনে অনেক শুভ সময় আসবে। আর্থিকদিকে উন্নতি হওয়ার সম্ভাবনা থাকে।

এগুলি করলে তুলসীদেবী রেগে যান
তুলসীদেবীকে পুজোর সময়ে এই মন্ত্রটি জপ করলে ইতিবাচক শক্তি ঘরে প্রবেশ করে এবং নেতিবাচক শক্তি ঘর থেকে চলে যায়। সব দুঃখ কষ্ট চলে যায়। মা লক্ষ্মীর সর্বদা তাদের ওপর আশীর্বাদের হাত দিয়ে থাকেন। তুলসী গাছকে কখনোই অবহেলা করবেন না। স্নান না করে কখনোই তুলসী গাছ স্পর্শ করবেন না। নোংরা হাতে তুলসী গাছ স্পর্শ করবেন না। এতে দেবী রেগে যান। একাদশীতে তুলসী গাছ স্পর্শ করবেন না। পাতা ছিড়বেন না। তাহলে আপনার জীবনে অনেক অসুবিধার সম্মুখীন হতে হয়। দেবী রেগে গেলে আপনি দারিদ্র পর্যন্ত হয়ে যেতে পারেন। তাই অবশ্যই তুলসী গাছ বাড়িতে রাখলে এগুলি মেনে চলার চেষ্টা করুন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications