শনিদেবকে খুশি করতে , আর্থিক সঙ্কট থেকে মুক্তি পেতে কী করবেন, জানুন
জ্যোতিষশাস্ত্রে শনিদেবের খুব বিশেষ গুরুত্ব রয়েছে। শনিদেবের নাম শুনলে আমরা অনেকেই ভয় পেয়ে যাই, বলা হয়, এই গ্রহ যখন কোনও রাশির ব্যক্তিদের ওপর অশুভ দৃষ্টি দেন তাদের জীবনে সাফল্য থাকে না। আবার শনি যখন কোনও ব্যক্তির উপর শুভদৃষ্টিও দেন তাদের জীবনের সাফল্য লেগে থাকে। উনিশে মে শুক্রবার পালিত হবে শনি জয়ন্তী। এদিন শনিদেবকে খুশি করার একটি বিশেষ দিন।
শনির খুব পছন্দ হল উড়দ ডাল। এই ডাল দিয়ে শনির প্রতিকার করলে জীবনে আপনাদের সাফল্য লেগে থাকবে এবং শনির ওপর থাকা কুদৃষ্টি আপনার উপর থেকে চলে যাবে।

যদি আপনার জীবনে আর্থিক সঙ্কট লেগে থাকে থাকে তাহলে পিপীল গাছ দিয়ে করুন প্রতিকার। অল্প সিঁদুর আপনি পিপীল গাছের নিচে শনিবার রেখে দিন। রেখে আসার সময়ে আর পিছনে ফেলে তাকাবেন না। টানা ২১ দিন এই প্রতিকার করুন। এতে আপনার জীবনের সাফল্য লেগে থাকবে এবং সকল কাজে আপনি এগিয়ে যেতে পারবেন। আর্থিক উন্নতি করতে পারবেন। সকল কাজেও এগিয়ে যেতে পারবেন।
কঠিন পরিশ্রম করার পরেও আর্থিক দিকে উন্নতি করতে পারছেন না, নানা অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে আপনাকে। তাই আর্থিক সংকট থেকে মুক্তি পেতে প্রতি শনিবার করে কালো তিলের বীজের সঙ্গে কালো উড়দ ডাল জলে ভাসিয়ে দিন। তাহলে আপনার জীবনে প্রচুর অর্থ পাবেন এবং অর্থ উপার্জন করতে পারবেন।

যে সকল ব্যক্তির জীবনে শনির সাড়ে সাতি, ধাইয়া লেগে থাকে তাঁদের জীবনে নানান অশান্তি থাকে। তারা কোনোও কাজেই সফলতা পান না। যদি পারেন শনি জয়ন্তীর দিন উড়দ ডালের খিচুড়ি তৈরি করে অভাবী মানুষদের খাওয়ান। এতে আপনার জীবনে সাফল্য লেগে থাকবে।

কোনও আইনি মামলা, আইনি ঝঞ্ঝাট থেকে সহজে বেরোতে না পারেন তাহলে আপনি শনিবার করে এক মুঠো উড়দ ডাল নিয়ে পিপীল গাছের কাছে পুতে দিন। পিপীল গাছের সামনে প্রণাম করুন। এত সহজেই আপনি সমস্যা থেকে বের হতে পারবেন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications