এই টিপসগুলি মেনে প্রিয়জনের সঙ্গে নিরাপত্তাহীনতা কাটিয়ে বন্ধন আরোও দৃঢ় করুন!

দাম্পত্য জীবনে সবাই সুখী হতে চান। তবে, তা কিন্তু নয় সবার ভাগ্যে হয় না। এমন অনেকে রয়েছেন যারা খুব সুখে সংসার করেন। দাম্পত্য জীবনে অশান্তির সম্মুখীন হতে হয় প্রায় সকলকেই। তার থেকে ডিভোর্স পর্যন্ত হয়ে যায় সকলের। অনেক সময় অফিসের কাজের জন্য স্বামী তাঁর স্ত্রীকে সময় দিতে পারেন না বা স্ত্রী পর্যাপ্ত পরিমাণ সময় দিতে পারেন না স্বামীকে ।

আবার স্বামী- স্ত্রীর সম্পর্কের মধ্যে তৃতীয় কোনও ব্যক্তি ঢুকে যাওয়ার কারণেও সম্পর্কের অনেক অবনতি হয়। যে কারণে অনেক সময় তুমুল অশান্তি শুরু হয়। সে সময় স্বামী, স্ত্রী দুজনেই কিন্তু নিরাপত্তাহীনতায় ভোগেন। যদি আপনারও তেমন হয়। আর এটি থেকে কাটিয়ে উঠতে চান এবং সম্পর্কের বন্ধন ধরে রাখতে চান তাহলে এই টিপসগুলি আপনিও মানতে পারেন।

Marriage

  • কাজের মাঝেও ফোন করুন

অফিসে কাজের ফাঁকেও নিজের প্রিয়জনকে ফোন করুন। তাকে একটু সময় দিন। তার সঙ্গে কথা বলুন। এটি রোজ করলে আপনারা কেউই নিরাপত্তা হীনতায় ভুগবেন না।

  • খারাপ চিন্তা করবেন না

খারাপ চিন্তা ভাবনা মাথা থেকে বের করে দিন। আপনার মধ্যে যে ভালো গুণ রয়েছে তা তাঁকে দেখান। তিনিও যাতে সব কাজ ঠিকঠাক করতে পারেন সেদিকে লক্ষ্য রাখুন। তিনি ভুল করলে তাঁকে ধরিয়ে দিন। অশান্তি কমান। তাহলেই দেখবেন আপনার সম্পর্ক ক্রমশই ভালো হবে।

  • নিজের সঙ্গীকে অবিশ্বাস করবেন না

নিজের সঙ্গীকে কখনোই অবিশ্বাস করবেন না। তাঁকে শ্রদ্ধা করুন, অপমান করবেন না। তার সঙ্গে কথা যখন বলবেন নম্রভাবে তার সঙ্গে কথা বলুন। তার প্রতিটি কথা বিশ্বাস করার চেষ্টা করুন। বিশ্বাস কিন্তু একটি সম্পর্কের মূল দিক।

  • অশান্তি করবেন না

আগের দিন হয়তো আপনার স্বামীর সঙ্গে আপনার অশান্তি হয়েছে, সেটা ধরে বসে থাকবেন না কখনোই। সকালে ঘুম থেকে উঠে আপনার স্বামীকে শুভ সকালের শুভেচ্ছা জানান এবং গত রাতে যে আপনাদের মধ্যে অশান্তি হয়েছিল সেটি থেকে বেরিয়ে আসুন। এটি সম্পূর্ণ ভুলে যাওয়ার চেষ্টা করুন।

  • স্পেস দিন

যেকোনোও সম্পর্কে একে অপরকে স্পেস দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। তাই দুজন দুজনকে স্পেস দিন। দুজনেই বন্ধু সহকর্মীদের সঙ্গে বাইরে যান। কেউ কাউকে অবিশ্বাস করবেন না। এতে সম্পর্কের বন্ধন আরোও দৃঢ় হবে।

  • সময় কাটান

ছুটির দিনে স্বামী ও স্ত্রী একসঙ্গে সময় কাটাতে পারেন। কাজের চাপে জন্য অনেক সময় তাদের মধ্যে খুটিনাটি অশান্তি লেগে থাকে। তারা ঘনিষ্ঠও হতে পারেন, যে কারণে তাদের সম্পর্কে আরোও উন্নতি হতে পারেন। নিজের স্ত্রীকে কখনোই অবহেলা করবেন না, এতে দাম্পত্য জীবনে আরও সমস্যা বাড়ে। তার সঙ্গে একটি সুন্দর সম্পর্ক গড়ে তুলুন।

  • কাউন্সেলিং করুন

এই টিপসগুলি মানার পরেও আপনারা নিরপত্তাহীনতায় ভোগেন বা সম্পর্কে নানান সমস্যা লেগে থাকে তাহলে অবশ্যই কাউন্সেলিং করুন। সেখান থেকে আপনাদের অনেকটাই উপকার হতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+