দাম্পত্য জীবনে সুখ বজায় রাখতে মেনে চলুন এই টিপসগুলি

দাম্পত্য জীবনে সুখ বজায় রাখতে মেনে চলুন এই টিপসগুলি

বিবাহিত জীবনে সকলেই সুখ চান। তবে বর্তমান সময়ে দাম্পত্য জীবনে অশান্তি প্রায় সকলেরই লেগে থাকে। ভুল বোঝাবুঝি, হতাশা প্রায় সব দম্পতিদের মধ্যেই রয়েছে। আর এগুলিকে যদি না কাটানো যায় তাহলে বিবাহ বিচ্ছেদ পর্যন্ত হতে পারে। তাছাড়া দম্পতিদের মধ্যে দূরত্বও বাড়তে পারে। জেনে নিন দাম্পত্য জীবনে সুখ বজায় রাখতে কী করবেন।

শোবার ঘর পরিষ্কার রাখুন

শোবার ঘর পরিষ্কার রাখুন

জ্যোতিষশাস্ত্রে বলা হয়, দাম্পত্য জীবনের সুখ বজায় রাখতে সব সময় শোবার ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। এতে আপনার ঘরে ইতিবাচক শক্তি প্রবেশ করবে। কখনোই শোবার ঘরে ভাঙা জিনিসপত্র রাখবেন না।

সঠিক দিকে পা করে ঘুমান

সঠিক দিকে পা করে ঘুমান

বলা হয় যখন আপনারা স্বামী-স্ত্রী ঘুমাবেন তখন সঠিক দিকে পা করে ঘুমান অর্থাৎ বাড়ির দক্ষিণ দিকে কখনোই পা করে ঘুমাবেন না। এতে আপনাদের উপর নেতিবাচক প্রভাব পড়বে এবং দাম্পত্য জীবনে ক্রমশই অশান্তি বাড়তে থাকবে।

 শোবার ঘরে আয়না রাখবেন না

শোবার ঘরে আয়না রাখবেন না

জ্যোতিষশাস্ত্রে বলা হয়, স্বামী বা স্ত্রী যে ঘরে ঘুমাবেন অর্থাৎ আপনাদের শোবার ঘরে কখনোই আয়না রাখবেন না। আয়না রাখলে অন্য ঘরে রাখুন। আর বিছানার সামনে আয়না রাখা উচিত না। এতে আপনাদের স্বামী-স্ত্রীর মধ্যে সম্পর্ক খুব খারাপ হবে। আর যদিও বা আপনার এই ঘরেই আয়না রাখেন তাহলে সেই আয়না আপনারা ঢেকে তবেই রাতে ঘুমাবেন।

এখানে হিংস্র প্রাণী বা দেবতাদের ছবি রাখবেন না

এখানে হিংস্র প্রাণী বা দেবতাদের ছবি রাখবেন না

আপনার শোবার বিছানা কখনোই যেন ডিম্বাকার বা গোলাকার না হয়। এতে সেই সঙ্গে হিংস্র প্রাণীর বা দেবতাদের ছবি আপনার শোবার ঘরে রাখবেন না। এতে দম্পতির মধ্যে অশান্তি ক্রমশ বাড়তে থাকে। সেই অশান্তির জেরে বিবাহ বিচ্ছেদ পর্যন্ত হতে পারে।

রান্নাঘরের দিকেও নজর দিন

রান্নাঘরের দিকেও নজর দিন

স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো রাখতে রান্নাঘরের দিকেও বিশেষ নজর দেওয়া দরকার। বলা হয় গ্যাসের ওভেনের পাশে কখনোই বেসিন করবেন না। কারণ একটি আগুন একটি জলের প্রতীক। তাই এগুলি সম্পর্ক সঠিক জায়গায় না করলে সম্পর্ক ভেঙে যায় এবং জীবনে অশান্তির সম্মুখীন হতে হয়।

এটি করলে দাম্পত্য জীবনে সুখ থাকে

এটি করলে দাম্পত্য জীবনে সুখ থাকে

আপনার জীবন সঙ্গী বা সঙ্গীনির সঙ্গে ভালোভাবে থাকতে, তার সঙ্গে অশান্তি দূর করতে আপনি লাল রঙের পোশাক বেশি পড়ার চেষ্টা করবেন। তাহলে আপনাদের ঝগড়া দূর হবে। দাম্পত্য জীবনেও সুখ বজায় থাকবে।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+