Wedding Season Tips: বিয়ের মরসুমে নিজেকে ফিট ও সুস্থ রাখতে আপনিও মানুন এই টিপসগুলি

শীতকাল মানেই বিয়ের মাস! আর এখন কিন্তু ঠাণ্ডা পরতে শুরু করে দিয়েছে, বিয়ের মাস কিন্তু পরে গেছে, আর এই সময়ে অনেক অবিবাহিতদের বিয়ে হবে, তাদের কিন্তু আগে থেকেই যত্ন নিতে হবে। তার জন্যই এমন অনেক টিপস আছে যেগুলি মানলে আপনি আরও ফিট ও সুন্দর হবেন।

এই সময়ে কীভাবে ফিট থাকবেন, কীভাবেই নিজেকে লাস্যময়ী করে তুলবেন, জানুন এই প্রতিবেদন থেকে।

Wedding Season Tips

  • কার্ডিও করুন

বিয়ের মরসুমে যদি আপনি নিজেকে ফিট রাখতে চান তাহলে আপনিও কার্ডিও করতে পারেন। না পরলে সাইকেল চালান, দৌড়াতে, নাচ করতে পারেন, এতে আপনার ওজন নিয়ন্ত্রণে থাকবে, ক্যালোরি কমবে। প্রতিদিন ৩০ থেকে ৪০ মিনিট থেকে ব্যায়াম করুন। এতে শরীর ভালো থাকবে ও হাইড্রেড থাকবে।

  • জিম, ব্যয়াম করুন

যদি আপনি ওজন নিয়ন্ত্রণে রাখতে চান তাহলে জিম, ব্যয়াম করুন। পেশী সুস্থ রাখতে রোজ ব্যায়াম করুন। এতে শরীর সুস্থ থাকবে।

  • খাদ্যের ওপর যত্ন দিন

এই সময় খাবারের দিকে বিশেষ যত্ন নিন, যদি আপনি বিয়ের মরসুমে থাকতে চান তাহলে আপনাকে পুষ্টি সম্মত খাবার খান। এই সময়ে প্রক্রিয়াজাত খাবার, চিনি, সোডিয়াম খাবার একদম খাবেন না। এর পরিবর্তে যতটা সম্ভব চর্বিহীন প্রোটিন, গোটা শস্য, ফলমূল এবং সবুজ শাকসবজি খান। অল্প পরিমাণে খাবার খাওয়ার চেষ্টা করুন, তবে, দু’ঘণ্টা অন্তর অন্তর খাবার খাবেন, বেশিক্ষণ না খেয়ে থাকবেন না, এতে কিন্তু শরীর খারাপ হয়ে যাবে।

  • রোজ যোগব্যয়াম করুন

বিয়ের মরসুমে বাড়িতে কিন্তু কাজের চাপ বেড়ে যায়, যার কারণে অনেকেই মানসিক চাপে পরতে শুরু করেন। এমন পরিস্থিতিতে মানসিক চাপ কমানোর জন্য যোগব্যায়াম করা জরুরি। যোগব্যায়াম করা শরীরের জন্য খুব ভালো, এতে আপনার মানসিক চাপ কমবে। সেই সঙ্গে শরীর সুস্থ থাকবে।

  • বিশ্রাম করুন

এই মরসুমে বিশ্রাম করুন, নিজেকে ফিট রাখতে আপনি বিশ্রাম করুন, এই সময়ে পর্যাপ্ত পরিমাণে ঘুমাবেন। এতে আপনার ত্বক ভালো থাকবে, সেই সঙ্গে উজ্জ্বল হবে। তাছাড়া আপনার শরীরও সুস্থ থাকবে। আপনার গ্লো আরও বাড়বে। তাই আপনি বিয়ের মরসুমে নিজেকে ফিট ও সুস্থ রাখতে আপনি মানতে পারেন এই টিপসগুলি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+