Tulsi Tips: আর্থিক সঙ্কট কাটিয়ে উঠতে বছর শেষে পূর্ণিমার দিন করুন তুলসী সংক্রান্ত এই কাজগুলি
Tulsi Tips: বছরের শেষ হতে আর মাত্র কয়েকটা দিন বাকি, তারপরেই শেষ হয়ে যাবে ২০২৩ সাল। এই বছরের শেষ পূর্ণিমার দিন যদি আপনি তুলসী দেবীকে এই জিনিসগুলি নিবেদন করেন তাহলে কিন্তু আপনি রাতারাতি ধনী হয়ে উঠবেন।
আর্থিক দিকেও খুব লাভ হবে আপনার, এমন কি পরিবারের সকল সদস্যদের সঙ্গেও খুব ভালোভাবে থাকতে পারবেন। ডিসেম্বর মাসের ২৬ তারিখ মঙ্গলবার বছরের শেষ পূর্ণিমা। পূর্ণিমার দিন দান করা ও গঙ্গাস্নান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়।

- শ্রীকৃষ্ণের পুজো করুন
শুক্লাপক্ষের পূর্ণিমা তিথিতে শেষ পূর্ণিমা পালিত হয়। এই পূর্ণিমার বিশেষ গুরুত্ব রয়েছে বলা হয়। পূর্ণিমার দিন ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর বিশেষ পুজোর আয়োজন করেন ভক্তরা। এই মাসটি শ্রীকৃষ্ণের প্রিয়, তাই তার পুজো মন দিয়ে করুন। তাহলে জীবনে আপনি শ্রীকৃষ্ণের কৃপা পাবেন। পৌরাণিক মতে, বিশ্বাস করা হয় এই দিন থেকেই সত্য যুগ শুরু হয়েছিল।
- কি করলে দেবী লক্ষ্মীর কৃপা পাবেন?
বিশেষজ্ঞদের মতে, পূর্ণিমা তিথিতে মা তুলসীর পুজো করলে জীবনে সাফল্য লেগে থাকে। আর্থিক দিকে উন্নতি হয়। সকল কাজই এগিয়ে যাওয়া যায়, এমনকি সনাতন ধর্মে তুলসীকে মা লক্ষ্মীর রূপ বলেও মনে করা হয়। যদি আপনি নিত্যদিন দেবী তুলসীর পুজো করেন তাহলে দেবী লক্ষ্মীরও কৃপাও পাবেন।
- লাল সুতো রাখুন
এই সময় যদি এই পূর্ণিমার দিন আপনি তুলসীর স্থানে যদি লাল সুতো রাখেন তা কিন্তু অত্যন্ত প্রিয়। কারণ, লাল রঙ মা তুলসীর খুব প্রিয় বলে মনে করা হয়। তাই পূর্ণিমা দিন তুলসী তলায় আপনি কিন্তু লাল সুতো রাখতে পারেন, এটি করলে আপনার আর্থিক সমস্যা থেকে মুক্তি হবে।
- কি করলে মনস্কামনা পূর্ণ হবে
পূর্ণিমার দিন তুলসীর তলায় একটি হলুদ সুতো বেঁধে আপনি আপনার মনস্কামনা করতে পারেন। এই মনস্কামনা আপনার দ্রুত পূর্ণ হবে।
পূর্ণিমার দিন তুলসী গাছের ওপরে আপনি একটি লাল কাপড় বেঁধে দিতে পারেন, তবে তুলসী দেবীকে এই কাপড় বাধার পর তিনবার প্রদক্ষিণ করবেন। এতে আপনার মনের গুপ্ত ইচ্ছা পূরণ হবার সম্ভাবনা রয়েছে।
- কাঁচা দুধ নিবেদন করুন
এই পূর্ণিমার রাতে মা তুলসীকে কাঁচা দুধ অভিষেক করুন। তারপর একটি প্রদীপ জ্বালান এবং বাড়ির পুরো সদস্যদের জন্য আপনি লক্ষ্মীর কাছে সকলের সুস্থ থাকার জন্য জানান। তুলসী দেবীর বিশেষ কৃপা পাবেন আপনি।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications