শনিদেবকে সন্তুষ্ট রাখতে মেনে চলুন এই টিপসগুলি, জীবনে আসবে সাফল্যও
শনিদেবকে সন্তুষ্ট রাখতে মেনে চলুন এই টিপসগুলি, জীবনে আসবে সাফল্যও
জ্যোতিষশাস্ত্রে শনিদেবের একটি বিশেষ গুরুত্ব রয়েছে। তিনিই একমাত্র গ্রহ যে সকল রাশির ব্যক্তিকে কর্মফল অনুযায়ী ফল দিয়ে থাকেন। শনি দেবতার কৃপায় অনেকের জীবনে সাফল্য আসে,আবার ইচ্ছাও পূর্ণ হয়। সেই সঙ্গে আর্থিক দিকেও উন্নতি হয়। আবার শনির কুদৃষ্টিতে অনেক জীবনে অভাব নেমে আসে, তিনি রাজা থেকে ফকির পর্যন্ত হতে পারেন। যদি আপনি শনিদেবকে সন্তুষ্ট করতে চান তাহলে শনিবার করে মেনে চলুন এই টিপসগুলি। আপনার জন্মকুণ্ডলীতে শনিদেবকে আরোও শক্তিশালী করতে ও তার থেকে আরও আশীর্বাদ পেতে চান তাহলে শনিবার করে মেনে চলুন এই টিপসগুলো , তবেই আপনার জীবনে সাফলতা আসবে।

মনের ইচ্ছা পূরণ করতে এটি মানুন
শনিবার করে সন্ধ্যার সময় আপনি সরিষার তেলের প্রদীপ জ্বালান। শনিদেবের সামনে তাতে অবশ্যই একটি লবঙ্গ রাখবেন। এটি করলে আপনার জীবনে সকল কাজেই আপনি সাফল্য পাবেন ও সেই সঙ্গে জীবনের ইচ্ছাও পূরণ হবে। এটি মানলে আপনার মনের সুপ্ত ইচ্ছা পূরণ হবে।

এটি মানলে জীবনে আসবে সাফল্য
যদি পারেন আর্থিক দিকে উন্নতির জন্য আপনি শনিবার করে, শনিদেবের সামনে একটি করে লবঙ্গ রেখে আসুন। এটি আপনি সন্ধ্যের দিকে করলে আর্থিক দিকে খুব উন্নতি হবে, জীবনে সাফল্যও আসবে। সকল কাজেও এগিয়ে যেতে পারবেন। সেই সঙ্গে আর্থিক দিকেও উন্নতি করতে পারবেন।

এই দুই গ্রহকে শক্তিশালী করুন
যদি আপনি শনিদেবের কৃপা পেতে চান তাহলে শনি ও মঙ্গল গ্রহকে আগে শক্তিশালী করুন। আর এই কারণে আপনি নিত্যদিন কেরোসিন তেল দিয়ে প্রদীপ জ্বালান। তবে একটি প্রদীপ আপনি একবারই কিন্তু ব্যবহার করবেন। দ্বিতীয়বার সেই প্রদীপ কিন্তু কখনোই ব্যবহার করবেন না।

প্রদীপ জ্বালান
শনিবার করে বাড়ির পশ্চিম দিকে সরিষার তেলের একটি প্রদীপ জ্বালান। তাহলে আপনার বাড়ির সমস্ত নেতিবাচক শক্তি দূর হবে। ইতিবাচক শক্তি প্রবেশ করবে আপনার বাড়িতে এবং আপনার জীবনে যে কষ্ট ছিল সেই কষ্ট থেকে আপনি বের হতে পারবেন।

আর্থিক সঙ্কট দূর করতে এটি করুন
যদি আপনার অনেক উপার্জন করার পরেও আর্থিক অবস্থার উন্নতি হয় না, তারা আর্থিক সঙ্কট দূর করতে সরিষার তেল একটি বাটিতে ঢেলে তার ওপরে প্রদীপ জ্বালিয়ে দিন। এতে আপনার আর্থিক সংকট দূর হবে।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications