কর্মক্ষেত্রে উন্নতি করতে চাইলে মেনে চলুন এই টিপসগুলি
কর্মক্ষেত্রে উন্নতি করতে চাইলে মেনে চলুন এই টিপসগুলি
এমন অনেক মানুষ রয়েছেন যারা অনেক কঠিন পরিশ্রম করার পর তারা জীবনে উন্নতি করতে পারেন না। অনেক চেষ্টার পরেও তারা কর্মক্ষেত্রে সফল হন না। এর জন্য রয়েছে বাস্তুত্রুটি। যদি আপনি এটি কাটিয়ে উঠতে পারেন তাহলে জীবনে আপনার সমস্যা কখনোও হবে না। আর্থিকদিকে আপনার অবনতি হবে না। জীবনে অনেক এগিয়ে যেতে পারবেন। কোন কোন জিনিস ভুল করলে মানুষের জীবনে আর্থিক অবনতি হয়। তা হয়তো অনেকেই জানেন না। জেনে নিন এখান থেকে, কোন কোন কাজ করলে জীবনে অসুবিধার সম্মুখীন হতে হবে না।

অফিসের টেবিলে খাবেন না
অনেকেই কাজের চাপে ক্যান্টিনে না গিয়ে অফিসের টেবিলে খাবার রেখে খান। বাস্তুশাস্ত্র অনুসারে এটি অনেক ভুল। এতে কাজের শৈলীতে বাধা পড়ে। আপনি উন্নতি করতে পারবেন না। সহজে আবার আপনার মন কাছ থেকে উঠে যাবে। তাই এই কাজটি করার আগে দুবার ভাবুন।

কাঁটাযুক্ত গাছ এড়িয়ে চলুন
নিজের পরিবেশ ও বাড়িকে সুন্দর রাখতে অনেকেই গাছপালা বাড়িতে বসান। এমন অনেক গাছ রয়েছেন যেগুলো একদম শুভ নয়। কাঁটাযুক্ত গাছ কখনোই বাড়িতে রাখবেন না। এতে আপনার জীবনে আর্থিক দিকে অবনতি হবে। আপনি জীবনে এগিয়ে যেতে পারবেন না। পারিবারিক ও দাম্পত্য জীবনে আপনার সুখ আসবে না। আর্থিক দিকে অবনতি হবে এবং বাড়ি থেকে ইতিবাচক শক্তি বেড়ে গিয়ে নেতিবাচক শক্তি প্রবেশ করবে। তাছাড়া এই গাছ কখনোই অফিসে না রাখাই ভালো। এতে সহকর্মীদের মধ্যে কাজ করতে চান না, তারা মানসিকভাবে খুব ভেঙে পড়ে। তাই এই গাছ যদি অফিস বা কারোর বাড়িতে থাকে তা আগেই সেখান থেকে বিদায় করুন।

টেবিলে মাথা রেখে ঘুমাবেন না
অনেকেই রয়েছেন কাজ করতে করতে কাজের টেবিলে মাথা রেখে ঘুমিয়ে পড়েন । বাস্তুশাস্ত্র অনসারে এটি কিন্তু খুব ভুল। আবার অনেকেই চা ও কফি খেয়ে ক্লান্ত হয়ে মাথা টেবিলে রেখে ঘুমোন। কখনোই মাথা টেবিলে রেখে ঘুমাবেন না। এতে দেবতারা রেগে যান। মা লক্ষ্মী আপনার কাছ থেকে দূরে সরে যাবেন। আপনার আর্থিক দিকে অনেক অবনতি হবে। পরিবারে নানা রকম বিপদ আসতে পারে। তাই এই ভুলটি কখনোই করবেন না।

লকারে বা ড্রয়ারে এগুলি রাখবেন না
অফিসে প্রত্যেকটি মানুষের একেকটি ড্রয়ার বা লকার থাকে। সেখানে সবাই সবার প্রয়োজন মতন জিনিসপত্র রাখেন। তবে কখনোই বিদ্যুৎ বিল, খাবারের জিনিস, এবং ছেঁড়া জিনিস একদমই রাখবেন না। ওই ধরনের জিনিস এড়িয়ে চলুন। তবেই মা লক্ষ্মীর বিশেষ কৃপা আপনি পাবেন এবং জীবনে এগিয়ে যেতে পারবেন । প্রত্যেকটি কাজে সফলতা পাবেন। জীবনে এগিয়ে যেতে পারবেন।

কাজের টেবিল গুছিয়ে রাখুন
কাজের বা অফিসের টেবিল কখনোই অগোছালো রাখবেন না। এতে মা লক্ষ্মী খুব রেগে যান। এতে আপনার কাজের গতি কমবে। আপনার কর্মক্ষেত্রে হানি পড়তে পারে। আর্থিক দিকে অবনতি হতে পারে। আপনার ভালো কেরিয়ার পিছিয়ে যেতে পারে। তাই অবশ্যই এই কাজগুলি মাথায় রাখুন। তাহলে জীবনে সাফল্য আসবে।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications