দেবী লক্ষ্মীর আশীর্বাদ পেতে, জীবনে সাফল্য অর্জন করতে মেনে চলুন এই টিপসগুলি

প্রতি শুক্রবার মা লক্ষ্মীর বিশেষ পুজো করা হয়, তাই মাকে খুশি করতে এবং তার আশীর্বাদ মা লক্ষ্মীর ভক্তরা উপোস করে সেবা করেন, মাকে তার মন খুশি মতন খাবার নিবেদন করেন। ধন-সম্পদের দেবীর আশীর্বাদ পেতে কে না চান বলুন।

হিন্দুধর্মে প্রত্যেকদিন কোনোও না কোনোও দেবতার বিশেষ পুজো করা হয়। সেই দিন সেই দেবতার আরাধনা করলে জীবনে সাফল্যে আসে, সেই সঙ্গে আর্থিকদিকেও খুব উন্নতিও হয়। যেমন প্রতি শুক্রবার মা লক্ষ্মীর বিশেষ পুজো করা হয়, তাই মাকে খুশি করতে এবং তার আশীর্বাদ মা লক্ষ্মীর ভক্তরা উপোস করে সেবা করেন, মাকে তার মন খুশি মতন খাবার নিবেদন করেন। ধন-সম্পদের দেবীর আশীর্বাদ পেতে কে না চান বলুন। যদি আপনিও শুক্রবার মা লক্ষ্মী পুজা করেন তাহলে দেবীর আশীর্বাদে আপনার সংসার পূর্ণ হবে। শুক্রগ্রহকে আমরা রোমান্স, প্রেম, সুখ, দাম্পত্য জীবনের কারক বলেই মনে করে থাকি। বলা হয়, শুক্রবার যে ব্যক্তি ভক্তি ও নিষ্ঠার সঙ্গে মা লক্ষ্মী পুজো করেন তাদের জীবনে কখনোও অভাব থাকে না। তাদের জীবনে সর্বদা সাফল্য লেগেই থাকে, তবে দেবীকে খুশি করতে আর কী কী করনীয়।

দেবী লক্ষ্মীর কৃপা পেতে এই মন্ত্রটি জপ করুন

দেবী লক্ষ্মীর কৃপা পেতে এই মন্ত্রটি জপ করুন

শুক্রবার উপোস করে মা লক্ষ্মীর পুজো করাকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়, এদিন মা লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ পাওয়া যায়। সেই সঙ্গে শুক্রগ্রহের এই "ওম শুঁ শুক্রায় নমঃ" বা "ওম হিমকুণ্ডমরুণালাভম দৈত্যান পরমম গুরুম সর্বশাস্ত্র প্রবক্তারম ভার্গবম প্রণামায়াহম" মন্ত্রটি শুক্রবার ১০৮ বার জপ করবেন। এতে আপনার ঘরে সুখ, সমৃদ্ধি বৃদ্ধি পাবেন। জীবনে সাফল্যও আসবে।

 ঘর বাড়ি পরিষ্কার রাখুন

ঘর বাড়ি পরিষ্কার রাখুন

মা লক্ষ্মী ও শুক্র দেবকে খুশি করতে তখনই বাড়িঘর নোংরা রাখবেন। আশীর্বাদ পাবেন। পরিবেশকে পরিচ্ছন্ন রাখার পাশাপাশি ঘর পরিষ্কার রাখুন। প্রতি শুক্রবার সকালবেলা ঘুম থেকে উঠে ঘরবাড়ি পরিষ্কার রাখবেন। রান্নাঘরকে কখনোই নোংরা করবেন না, এতে মা লক্ষ্মী খুব রেগে যান।

সাদা রঙের পোশাক পরুন

সাদা রঙের পোশাক পরুন

শুক্রের সঙ্গে সাদা রঙের একটি বিশেষ সম্পর্ক রয়েছে। তাই পারলে প্রতি শুক্রবার করে সাদা জামা কাপড় পরিধান করুন, সেই সঙ্গে মা লক্ষ্মীর সেবা করুন।

 অভাবী ব্যক্তিকে দান করুন

অভাবী ব্যক্তিকে দান করুন

লক্ষ্মী দেবীর পুজো করার পর আপনি অভাবী বা দারিদ্র ব্যক্তিকে কোনও জিনিস দান করুন। তাদের আশীর্বাদে আপনার জীবন পূর্ণ হবে।

গরু বা পিঁপড়েকে খাওয়ান

গরু বা পিঁপড়েকে খাওয়ান

শুক্রবার করে চাল, দুধ, দই, ময়দা, চিনি দান করা অত্যন্ত শুভ। সেইসঙ্গে পিঁপড়ে বা গরুকে ময়দা খাওয়ালে শুক্রদেবের বিশেষ আশীর্বাদ পাবেন, সেই সঙ্গে আপনি আর্থিক দিকে খুব উন্নতি করতে পারবেন।

বিষ্ণু ও লক্ষ্মীর পুজো একসঙ্গে করুন

বিষ্ণু ও লক্ষ্মীর পুজো একসঙ্গে করুন

জ্যোতিষশাস্ত্রে বলা হয়, ভগবান বিষ্ণু ছাড়া মা লক্ষ্মীর পুজো কিন্তু অসম্পূর্ণ। তাই ভগবান বিষ্ণু ও লক্ষ্মীর পুজো একসঙ্গে করুন। এতে আপনার বাড়িতে সম্পদ, শস্য গৌরবে ভরে উঠবে। যারা অবিবাহিত রয়েছেন তাদের বিয়ে হয়ে যাবার সম্ভাবনা থাকে।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+