আর্থিক সঙ্কটে জর্জরিত, কিছুতেই সুখী হতে পারছেন না, রেহাই দেবে এই বাস্তু টিপসগুলি
জীবনে সুখী হতে সকলেই কঠিন পরিশ্রম করেন। যাতে তাঁদের আর্থিক দিকে উন্নতি হয়, সেদিকেই সকলে চেষ্টা করেন। তবে সকলের ভাগ্যে তা হয় না। জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে, বাড়িতে যদি বাস্তুত্রুটি থাকে, তাহলে ব্যক্তি কোনদিনই জীবনে সুখী হন না।
পরিবারের কারোর সঙ্গে তাঁদের মিল থাকে না। তবে সকালের ঘুম থেকে ওঠা থেকে রাতে শোওয়া পর্যন্ত এই বিষয়গুলি যদি আপনি মেনে চলেন তাহলে আপনার বাস্তুত্রুটি হবে না। সেই সঙ্গে আপনি সুখে থাকতে পারবেন। জানুন কী কী মানবেন।

- খাওয়া
যখন আপনি খাবেন তখন অবশ্যই বাস্তু নিয়ম মেনে খান। এতে আপনি জীবনে অনেক দূর পর্যন্ত এগোতে পারবেন। আপনার বাড়িতে মা লক্ষ্মী প্রবেশ করবে ও শস্য ও অর্থের অভাব কখনোই হবে না।
- কোন দিকে মাথা করে ঘুমাবেন
অবশ্যই ঘুমানোর সময় মাথা পূর্ব দিকে করে ঘুমান। এটি স্বাস্থ্যের জন্য খুব ভালো। উত্তর-পশ্চিম দিকে মাথা রেখে ঘুমালে নেতিবাচক প্রভাব আপনার ওপর পড়বে এবং এতে আপনার শরীর খারাপ হতে পারে।
- এই দিকে পা রাখবেন না
তাছাড়া বাড়ির প্রধান দরজার দিকে পা করে কখনোই ঘুমাবেন না। এতে মা লক্ষ্মী খুব রেগে যান ও আপনার অর্থহানি পর্যন্ত হতে পারে। তাই আগেই সাবধান হোন আপনি। এতে কিন্তু আপনার জীবনে নানান সমস্যা হবে।
- বন্ধ ঘড়ি বাড়িতে রাখবেন না
বাড়িতে কখনোই বন্ধ ঘড়ি রাখবেন না। বাস্তুশাস্ত্রে এটি খুব অশুভ বলে মনে করা হয়। বাড়ির দক্ষিণ-পূর্ব দিকে কোনও ভারী জিনিস রাখবেন না। বাড়ির উত্তর পূর্ব দিকে ঠাকুর ঘর করুন। এতে আপনার জীবনে সফলতা লেগেই থাকবে।
- টেবিলের নীচে জুতো রাখবেন না
আপনি যখন টেবিলে খাবার খাবেন, সেই সময় টেবিলের নিচে জুতো রাখবেন না। রাখলে মা লক্ষ্মী রেগে যান। টেবিলের তলা থেকে জুতা সরিয়ে খাবেন। খাওয়ার আগে ঠাকুরকে প্রণাম করে ঠাকুরকে নিবেদন করে তবেই সেই খাবার খাবেন। এতে দেখবেন আপনার অর্থহানি কখনোই হবে না। সেই সঙ্গে দেবতার কৃপা থাকবে আপনার ওপর।
- এখানে এই ছবি রাখবেন না
যদি আপনি দাম্পত্য জীবনে সুখী হতে চান ও বাস্তুত্রুটি এড়াতে চান তাহলে স্বামী স্ত্রী যে ঘরে শোবেন, সেই ঘরে কখনোই ঠাকুরের ছবি রাখবেন না । আপনি ঠাকুরের আসনে বা ঠাকুর ঘরে ঠাকুরের ছবি রাখুন, অন্যত্র রাখা এড়িয়ে চলুন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications