মা লক্ষ্মীর কৃপা পেতে শুক্রবার করে এই কাজগুলি করুন, আর্থিক দিকে সফলতা আসবে

মা লক্ষ্মীর কৃপা পেতে শুক্রবার করে এই কাজগুলি করুন, আর্থিক দিকে সফলতা আসবে

লক্ষ্মীকে আমরা সম্পদের দেবী বলেই জানি। শুক্রবার এমন অনেক কাজ আছে যেগুলি করলে মা লক্ষ্মী খুশি হয়, তাতে আপনার আর্থিক দিকেও অনেক উন্নতি হবে। জীবনে মা লক্ষ্মীর বিশেষ কৃপা থাকলে আপনি অনেক এগিয়ে যেতে পারবেন। সেখানে আপনার কখনোও অর্থের অভাব হবে না, পরিবার সুখে থাকবে। তবে মা লক্ষ্মীকে খুশি করতে এমন কিছু কাজের কথা বলা আছে যেগুলি করলে আপনার জীবনে অনেক সুখ আসবে। জেনে নিন সেগুলি কী কী।

দেবী লক্ষ্মীকে খুশি করতে কী কী নিবেদন করবেন

দেবী লক্ষ্মীকে খুশি করতে কী কী নিবেদন করবেন

জ্যোতিষশাস্ত্র অনুসারে মাখন, শঙ্খ, ক্ষীর বাতাসা ইত্যাদি মা লক্ষ্মীর খুব প্রিয়, তাই এগুলি তাদের দান করা খুব শুভ বলে মনে করা হয়। শুক্রবার এইসব জিনিসগুলি মা লক্ষ্মীকে দান করলে তিনি খুব খুশি হন। সেটি আপনার নিজের বাড়িতেও হতে পারে বা কোন মন্দিরেও হতে পারে। এতে আপনার আর্থিক দিকে অনেক উন্নতি হবে এবং পরিবারের সুখ আসবে। কর্মফল মিলবে।

এই মন্ত্রটি জপ করুন

এই মন্ত্রটি জপ করুন

অনেক পরিশ্রম করার পরেও আপনার হাতে যদি অর্থ না থাকে তাহলে আপনি প্রতি শুক্রবার সকালে কনকধারা মন্ত্রটি পাঠ করুন। তিন বার করে জপ করবেন এই মন্ত্রটি। তাহলে আপনার জীবনের শুভ সময় আসবে। সন্ধ্যায় ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে তাতে আবির দিয়ে দিলে আপনি উপকার পাবেন। প্রদীপ নিভে যাওয়ার পর সেই প্রদীপ আপনি জলে ভাসিয়ে দিলে অনেক উপকার পাবেন। এতে আপনার জীবনে সফলতা আসবে।

 এই গাছকে প্রদক্ষিণ করুন

এই গাছকে প্রদক্ষিণ করুন

পিপল গাছকে খুব শুভ বলে মনে করা হয়। তাই পিপল গাছের মূল আপনি ঘরে রাখতে পারেন। শুক্রবার সন্ধ্যায় লোহার পাত্রে জল, চিনি, দুধ দিয়ে পিপল গাছের নীচে রাখুন, তারপরে সেই গাছটিকে তিনবার প্রদক্ষিণ করুন। তাহলে আপনার আর্থিকদিকে উন্নতি হবে। জীবনে আপনি সফলতা অর্জন করতে পারবেন এবং অনেকটা এগিয়ে যেতে পারবেন।

 বাড়িতে গঙ্গাজল ছেটান

বাড়িতে গঙ্গাজল ছেটান

দেবী লক্ষ্মী যে বাড়িতে বাস করেন সে বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত। তাই প্রতিদিন গঙ্গাজল ছেটান। যদি আপনি প্রত্যেক দিন না পারেন তাহলে শুক্রবার পুরো ঘর গঙ্গাজলের ছিটা দেবেন এবং পুজোস্থানে গঙ্গা জল ছিটিয়ে তবেই পুজো করতে বসবেন। তবেই মা লক্ষ্মী আপনার ঘরে ইতিবাচক শক্তি নিয়ে প্রবেশ করবে এবং আপনার আর্থিক দিকে অনেক উন্নতি করবে।

তুলসী দেবীর পুজো করুন

তুলসী দেবীর পুজো করুন

তুলসী গাছের সঙ্গে মা লক্ষ্মীর একটি বিশেষ সম্পর্ক রয়েছে। ভগবান বিষ্ণুর কাছে অত্যন্ত প্রিয়। তাই তুলসী দেবী খুশি হলেই মা লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ পাওয়া যায়। শুক্রবার করে তুলসী পুজা করলে সুখ সমৃদ্ধি ফিরে আসে। শুক্রবার তুলসীদেবীকে জল ও কাঁচা দুধ নিবেদন করুন। তুলসীতে জল কাঁচা দুধ নিবেদন করলে মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায়। সন্ধ্যায় গৃহে প্রদীপ জ্বালান, তাতে মা লক্ষ্মীর বিশেষ কৃপা পাবেন। আপনি জীবনে অনেক উন্নতিও করতে পারবেন।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+