দেবী লক্ষ্মীকে খুশি করতে ঠাকুরঘরে রাখুন এই জিনিসগুলি

মা লক্ষ্মীকে আমরা সম্পদের দেবী বলেই জানি। দেবী লক্ষ্মীর আশীর্বাদ পেতে প্রায় সকলেই চান। এর জন্য অনেক উপায় অনেকে মেনে চলেন। বলা হয় যে ব্যক্তির ওপর দেবী লক্ষ্মীর আশীর্বাদ থাকে সেই ব্যক্তির জীবনে আর্থিক অভাব কখনোও থাকে না।

লক্ষ্মী পুজো করুন

লক্ষ্মী পুজো করুন

সকল কাজেই তারা জীবনে এগিয়ে যেতে পারেন। যদি আপনি বাড়িতে দেবী লক্ষ্মীর মূর্তি রেখে পুজো করেন, তাহলে আপনার জীবনে শুভ সময় শুরু হবে। তাছাড়াও যদি আপনি দেবী লক্ষ্মীকে খুশি করতে চান এবং তার বিশেষ কৃপা পেতে চান তাহলে মেনে চলুন এই টিপসগুলি।

শ্রী যন্ত্র বাড়িতে রাখুন

শ্রী যন্ত্র বাড়িতে রাখুন

বলা হয়, যে বাড়িতে দেবী লক্ষ্মীর এই শ্রীযন্ত্র রাখা হয় সেখানে দেবী ইতিবাচক শক্তি নিয়ে সেই বাড়িতে প্রবেশ করেন। মা লক্ষ্মীকে খুশি করতেই শ্রী যন্ত্র সকলের বাড়িতে স্থাপন করা থাকে। এটি বাড়িতে লাগালে আপনার আর্থিক দিকে উন্নতি হবে। সকল কাজে জীবনে এগিয়ে যেতে পারবেন।

যদি পারেন শুক্রবার করে লাল কাপড়ে শ্রী যন্ত্র রেখে তাতে একটি ফুল দিয়ে পূজা করুন। তবে অবশ্যই এই যন্ত্রটি বাড়ির উত্তর-পূর্ব দিকে মুখ করে রাখবেন। তাহলে আপনার জীবনে সাফল্য লেগেই থাকবে

 লক্ষ্মীর মূর্তির সামনে ফুল রাখুন

লক্ষ্মীর মূর্তির সামনে ফুল রাখুন

বাড়িতে দেবী লক্ষ্মীর মূর্তির ছবির সামনে সব সময় ধূপ জ্বালিয়ে রাখুন। যদি পারেন একটি সুন্দর গন্ধ যুক্ত ফুল বাড়িতে রাখতে পারেন। জীবনে সুখ সমৃদ্ধি আরোও বৃদ্ধি পাবে এবং দেবী লক্ষ্মীর বিশেষ কৃপা পাবেন আপনি।

ঘিয়ের প্রদীপ জ্বালান

ঘিয়ের প্রদীপ জ্বালান

দেবী লক্ষীকে খুশি করতে বাড়ির মন্দিরে বা ঠাকুর ঘরে খাঁটি গরুর দেশি ঘি রাখুন। এবং মা লক্ষ্মীর মূর্তির সামনে ঘিয়ের প্রদীপ জ্বালান। এবং দেবী লক্ষ্মীর মন্ত্র পাঠ করুন প্রতি শুক্রবার করে। এতে আপনার জীবনের সাফল্য আসবে। অনেক দূর এগিয়ে যেতে পারবেন। আর্থিক দিকে কোনও অভাব থাকবে না।

দেবীকে পদ্মফুল দিন

দেবীকে পদ্মফুল দিন

দেবী লক্ষ্মীর প্রিয় ফুল হল পদ্মফুল। যদি পারেন নিত্যদিন দেবীকে পদ্মফুল দিয়ে পূজা করুন। যদি সেটা না করতে পারেন তাহলে প্রত্যেক শুক্রবার করে দেবী লক্ষীকে পদ্মফুল নিবেদন করুন। এতে আপনার ঘরে সুখ-সমৃদ্ধি বজায় থাকবে। এবং অনেক উন্নতি হবে।

 দক্ষিণাবর্তী শঙ্খ বাড়িতে রাখা খুব শুভ

দক্ষিণাবর্তী শঙ্খ বাড়িতে রাখা খুব শুভ

দক্ষিণাবর্তী শঙ্খ বাড়িতে রাখা খুব শুভ। একই সঙ্গে মা লক্ষীর একটি বিশেষ সম্পর্ক রয়েছে। যে ব্যক্তির বাড়িতে দক্ষিণাবর্তী শঙ্খ হয়েছে। সেখানে জলাভিষেক করুন। প্রত্যেক শুক্রবার করে তাহলে আপনার জীবনের যেমন সাফল্য লেগে থাকবে। তেমন আর্থিক দিকেও খুব উন্নতি হবে। সকল বাধা বিপত্তি কাটিয়ে উঠতে পারবেন।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)


Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+