কবে পালিত হবে অক্ষয় তৃতীয়া, এদিন দেবী লক্ষ্মীর কৃপা পেতে কী করবেন

জ্যোতিষশাস্ত্র ও হিন্দুধর্মে অক্ষয় তৃতীয়ার বিশেষ গুরুত্ব রয়েছে। যেকোনও শুভ কাজ যদি এই দিনে করা হয় তাহলে সে কাজে সাফল্য আসে। এতে দেবী লক্ষ্মীর বিশেষ কৃপা পাওয়া যায় বলে মনে করা হয়।

অক্ষয় তৃতীয়ার দিন দেবী লক্ষ্মীর কৃপা পেতে আপনি কোন কোন কাজ করবেন, দেখুন।

Akshaya Tritiya

  • জানুন শুভ সময়

বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি ১০ মে ভোর ৪টে ১৭ মিনিট থেকে শুরু হবে। ১১ মে দুপুর ২ টা ৫০ মিনিট পর্যন্ত এই তিথি থাকবে। উদয় তিথিকে সামনে রেখেই ১০ মে পালিত হবে অক্ষয় তৃতীয়া। পুজোর শুভ সময় সকাল ৫ টা ৩০ থেকে থেকে শুরু হবে। যা চলবে দুপুর ১২টা ১৮ মিনিট পর্যন্ত। এসময় দেবী লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর পুজো করলে জীবনে সাফল্য লেগেই থাকে।

  • সকল কাজে সফলতা পেতে কী করবেন

কথিত আছে, অক্ষয় তৃতীয়ার দিনটি দেবী লক্ষ্মীর পুজো করা অত্যন্ত শুভ। এই সময় যদি আপনি দেবীকে গোলাপ ফুল নিবেদন করেন এবং সমস্ত আচার মেনে দেবীর পূজা করেন এবং দেবীকে ক্ষীর ভোগ দেন তাহলে আপনার জীবনে সুখ লেগে থাকবে। আর্থিক দিকে লাভ হবে। প্রত্যেকটি কাজেই জীবনে এগিয়ে যেতে পারবেন আপনি।

  • আর্থিক সমস্যা থেকে মুক্তি পেতে কী করবেন

আর্থিক সমস্যা থেকে মুক্তি পেতে অক্ষয় তৃতীয়ায় দেবী লক্ষ্মীকে জাফরান ও হলুদ নিবেদন করুন। এতে আপনারা আর্থিক সমস্যা থেকে মুক্তি পাবেন। শুধু তাই নয়, নতুন সম্পত্তি করতে পারেন এবং নয়া চাকরির সুযোগ পাবেন আপনি।

  • ভাগ্যের পূর্ণ সমর্থন পেতে কী করবেন

যদি আপনি ভাগ্যের পূর্ণ সমর্থন পেতে চান এবং সেই সঙ্গে দেবী লক্ষ্মীর কৃপা পেতে চান তাহলে অক্ষয় তৃতীয়ার দিন আপনি বাড়ির প্রধান দরজায় কাঁচা আম এবং অশোক পাতা একই সঙ্গে বেঁধে রাখুন। এতে আপনারা ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন আপনি। পরিবারের উপর ইতিবাচক শক্তি বজায় থাকবে। দূর হবে নেতিবাচক শক্তি।

  • ব্যবসা থেকে কেরিয়ারে উন্নতির জন্য কী করবেন

ব্যবসা থেকে কেরিয়ারে উন্নতির জন্য আপনি অক্ষয় তৃতীয়ার দিন সোনার গয়না কিনুন। সোনার গয়না বাড়ির উত্তর দিকে রাখুন। এতে আপনার ঘরে মা লক্ষ্মী বিরাজ করবে । দেবীর আশীর্বাদে আপনি জীবনে এগিয়ে যেতে পারবেন। আয়ের নতুন পথ খুলবে এবং জীবনে উন্নতি হবে আপনার। তাই দেরি না করে এই অক্ষয় তৃতীয়ায় জীবনের সাফল্য পেতে এই টিপসগুলি মেনে চলুন।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+