এই ভুলগুলি করলেই আপনি দেবী লক্ষ্মীর ক্রোধের মুখে পড়বেন, হতে পারেন দারিদ্রও
সম্পদের দেবী হলেন মা লক্ষ্মী। মা লক্ষ্মীর কৃপায় জীবনে সকলেই অনেক দূর পর্যন্ত এগোতে পারেন। মা লক্ষ্মী যে বাড়িতে প্রবেশ করেন সেই বাড়ির কখনও আর্থিক সংকট হয় না । তারা সকল কাজেই এগিয়ে যেতে পারেন।
তবে মা লক্ষ্মীর মূর্তি আপনি যদি বাড়িতে স্থাপন করেন তবে এই ভুলগুলি কখনোই করবেন না। এতে মা লক্ষ্মী রেগে যান। জীবনে কোনও কাজেই আপনি তেমনভাবে সফলতা অর্জন করতে পারবেন না। তাই কোন কোন ভুল এড়িয়ে চলবেন। সেই সঙ্গে আপনি যদি দেবীর কৃপা পেতে চান তাহলে মানুন এই টিপসগুলি।

- দেবীর একাধিক মূর্তি বাড়িতে রাখবেন না
জ্যোতিষশাস্ত্রে বলা হয়, কখনও মা লক্ষ্মীর একাধিক মূর্তি বাড়িতে রাখবেন না। এতে আপনার বাড়িতে নেতিবাচক শক্তি বিরাজ করবে। আর্থিক সংকটের সম্মুখীন হতে হতে পারে। আপনাকে তাই আগেই সাবধান হোন।
- মা লক্ষ্মীর কোনদিকে গণেশের মূর্তি রাখবেন
যদি আপনি মা লক্ষ্মীর সঙ্গে গণেশের মূর্তি রাখেন, তাহলে অবশ্যই ডানদিকে করে রাখবেন। সেই সঙ্গে খুব কুবেরের একটি মূর্তি রাখবেন বাম দিকে। তাহলে দেখবেন আপনি জীবনে অনেক দূর পর্যন্ত এগোতে পারবেন। মাথা ঠান্ডা রেখেও সব কাজ করতে পারবেন আপনি। আর্থিক দিকে যথেষ্ট লাভ হবে। কোনও কাজেই আপনি তেমনভাবে পিছিয়ে পড়বেন না।
- দেবীর পুজো করবেন রোজ
মনে রাখবেন, আপনার বাড়ির ঠাকুর ঘরে সব সময়ই মা লক্ষ্মীর মূর্তি রাখবেন। দেবীর পুজো করবেন রোজ। তাহলে দেখবেন আপনি জীবনে এগোতে পারবেন। আপনার পরিবারের সদস্যদের সঙ্গে অশান্তি হবে না। এতে পরিবারে ইতিবাচক শক্তি আপনার পরিবারে বিরাজ করবে।
- উঁচু স্থানে বসাবেন
যদি আপনার বাড়িতে কোনও ঠাকুর ঘর না থাকে তাহলে আপনি দেবীকে কোন টেবিলে বা উঁচু স্থানে বসিয়ে রাখতে পারেন। তবে দেবীর স্থান পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। তবেই কিন্তু মা লক্ষ্মী ইতিবাচক শক্তি নিয়ে আপনার বাড়িতে প্রবেশ করবে।
- কোন দিকে লক্ষ্মীর মূর্তি রাখবেন
জ্যোতিষশাস্ত্র অনুসারে, বাড়ির উত্তর ও পূর্ব দিকে লক্ষ্মীর মূর্তি রাখা খুব শুভ। এতে সুখ, সমৃদ্ধি আপনার বাড়তে থাকবে। তাছাড়া অন্য কোনও দিকে লক্ষ্মীর মূর্তি রাখবেন না। এতে অর্থহানি হওয়ার সম্ভাবনা থাকে।
- পদ্মফুলের ওপর দেবী বসানো মূর্তি
দেবী লক্ষ্মীর মূর্তি বাড়িতে আনা অত্যন্ত শুভ। দেবীর মূর্তি পদ্ম ফুলের উপর বসানো সেই মূর্তি আপনি যদি বাড়িতে রেখে নিত্যদিন পুজো করেন তাহলে মা লক্ষ্মী খুব খুশি হন । তার কৃপায় আপনি জীবনে অনেক দূর পর্যন্ত এগোতে পারবেন।
- ভাঙা মূর্তি ঘরে রাখবেন না
কখনোই ঘরে মা লক্ষ্মীর মূর্তি দাঁড়ানো অবস্থায় রাখবেন না। আর ভাঙা মূর্তি ঘরে রাখা উচিত নয়। এতে অর্থহানি হতে পারে। যদি আপনি দেবী লক্ষ্মী সংক্রান্ত এই ভুলগুলি করে থাকেন, তাহলে কিন্তু আপনার অর্থহানি হওয়ার সম্ভাবনা থাকবে। তাই আগেই সাবধান হোন আপনি।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications