মা লক্ষ্মীর কৃপা নিয়ে নতুন বছর শুরু করতে চান তাহলে মানুন এই টিপসগুলি
মা লক্ষ্মীর কৃপা নিয়ে নতুন বছর শুরু করতে চান তাহলে মানুন এই টিপসগুলি
বছর শুরু হতে আর বেশি বাকি নেই। এমন অনেক রাশির ব্যক্তিরা রয়েছেন যারা নতুন বছরে মা লক্ষ্মীর বিশেষ কৃপা পাবেন। আবার এমন অনেকে রয়েছেন যাদের জীবনে সাফল্য আসবে না। তবে জ্যোতিষশাস্ত্রে বলা হয়। যদি বছরের প্রথমেই দেবদেবীকে পুজো দিয়ে সমস্ত কাজ শুরু করা যায় তাহলে জীবনে সাফল্য আসে। ভগবানের বিশেষ আশীর্বাদও পাওয়া যায়। জীবন থেকে সমস্যা কেটে যায়, আসে সাফল্য। জ্যোতিষশাস্ত্রে দেবী লক্ষীকে খুশি করার জন্য কিছু ব্যবস্থার কথা বলা হয়েছে। বলা হয় মা লক্ষ্মী যেখানে থাকেন বা দেবী যদি খুশি থাকেন আপনার উপর, তাহলে আপনার কখনোই অভাব আসবে না। জীবনে আপনার সব সময় জীবনে সাফল্য আসবে। দেখে নিন দেবী লক্ষীকে খুশি করতে কী কী করবেন। এমন অনেক জিনিস আছে যেগুলি বাড়িতে রাখলে জীবনে সাফল্য আসে না, অশান্তির পরিবেশ সৃষ্টি হয়। জেনে নিন বাড়ি থেকে কোন কোন জিনিস এখনও বার করবেন।

খারাপ ঘড়ি
প্রায় প্রত্যেকের বাড়িতেই খারাপ ঘড়ি থাকে কিন্তু বাস্তুশাস্ত্রে এগুলি ভুল বলে মনে করা হয়। যদি আপনি বাড়িতে খারাপ ঘড়ি বা ঘড়ি উল্টো সময় দিচ্ছে এমন করে রাখেন সেটি আপনার জীবনে নেতিবাচক হয়ে দাঁড়াবে। বন্ধ ঘড়ি বাড়িতে রাখলে কখনোই নতুন বছরের আগে এগুলো ফেলে দিন। তবেই আগামী বছর আপনার শুভ হবে।

ভাঙা আসাবপত্র
জ্যোতিষশাস্ত্র অনুসারে ভাঙ্গা টেবিল, সোফা ইত্যাদি ভাঙ্গা আসবাবপত্র বেশিদিন বাড়িতে রাখা উচিত না। নতুন বছরের আগে ঘর পরিষ্কার করার আগে আপনি এগুলো ফেলে দিন। মা লক্ষ্মীর বিশেষ কৃপা রাখুন। এতে মা লক্ষ্মী ভীষণ রেগে যান। আপনার বাড়িতে নেতিবাচক শক্তি ভরে উঠবে। জীবনে সাফল্য আসবে না।

পুরানো জুতো
জ্যোতিষশাস্ত্র অনুসারে শনিদেবের সঙ্গে জুতোর একটি বিশেষ সম্পর্ক রয়েছে। তাই বাড়িতে কখনও পুরনো জুতো বা চপ্পল রাখবেন না। পুরানো জুতো বাড়িতে রাখা একেবারেই শুভ বলে মনে করা হয় না। এটি দারিদ্র্যের কারণ হতে পারে। নতুন বছরের আগে বাড়ি থেকে পুরনো জুতো ফেলে দিন। এতে মা লক্ষ্মীর বিশেষ কৃপা পাবেন। আপনার জীবনে সাফল্যও আনবে।

দেবতাদের মূর্তি
অনেকের বাড়িতেই দেবতাদের মূর্তি থাকে কিন্তু সেগুলো ভেঙে গেলে আমরা কখনোই সেগুলো বাইরে ফেলে দিন বা জলে দিয়ে দিই না বা মন্দিরে দিয়ে দিই না কিন্তু বলা হয় ভাঙ্গামতি বাড়িতে রাখা মোটেও শুভ না এগুলো খুব অশুভ তাই নতুন বছরের আগে ভাঙ্গা মূর্তি অন্য জায়গায় সরিয়ে ফেলুন তবেই আপনার জীবনে সাফল্য আসবে আপনি এগিয়ে যেতে পারবেন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications