আর্থিক সঙ্কট থেকে মুক্তি পেতে মেনে চলুন এই টিপসগুলি

আর্থিক সঙ্কট থেকে মুক্তি পেতে মেনে চলুন এই টিপসগুলি

অর্থ প্রতিটি মানুষেরই দরকার। এটা ছাড়া মানুষ এক পাও জীবনে এগোতে পারবেন না। তবে এই অর্থের জন্য প্রত্যেকে সকাল থেকে অনেক কষ্ট করতে হয়। এমন অনেক ব্যক্তি আছেন যারা অনেক অর্থ উপার্জন করার পরে সেটা বাড়িতে রাখতে পারেন না। সেটি খরচ হয়ে যায় এবং ক্রমশ বাড়তি খরচ বাড়তে থাকে। পয়সা আটকে রাখার জন্য অনেকে কাজ করে থাকেন। কিন্তু কখনোই তা তাঁরা ধরে রাখতে পারেন না। কোনও কাজেই তেমন সাফল্য পান না। জেনে মেনে নিন পয়সা বাড়িতে বা পার্সে রাখতে কোন কোন কাজ করবেন।

চামড়া পার্স এড়িয়ে চলুন

চামড়া পার্স এড়িয়ে চলুন

পয়সার অভাব দূর করার জন্য অনেক পরামর্শের কথা বলা হচ্ছে। এমন কিছু জিনিস আছে যেগুলো বাড়িতে রাখলে সেই ব্যক্তির অভাব কখনো হয় না। মা লক্ষ্মীর বিশেষ কৃপা তাঁরা পেয়ে থাকেন। যেমন বলা হয়- চামড়ার ব্যাগে ব্যবহার করলে মা লক্ষ্মী ভীষণ রেগে যান। জেনে নিন কী কী করলে আপনার ব্যাগে বা বাড়িতে অনেক টাকা থাকবে।

পদ্ম বীজ

পদ্ম বীজ

বাস্তুশাস্ত মতে, পার্সে বা বাড়িতে কোথাও পদ্ম বীজ রাখুন। এটি খুব শুভ বলে মনে করা হয়। এই বীজ যদি আপনার কাছে থাকে তাহলে মা লক্ষ্মী খুব খুশি হন। এবং আপনার আর্থিক দিকের সমস্ত কষ্ট ভুলিয়ে দেন। পরিবার নিয়ে আপনি মানসিকভাবে সুস্থ থাকবেন।

পিপল পাতা

পিপল পাতা

ভগবান বিষ্ণুর খুব প্রিয় পাতাই হল পিপল পাতা। এই পাতা আপনি আপনার বাড়ি রাখতে পারেন। এই পাতা বাড়িতে রাখলে ভগবান বিষ্ণুর কৃপা পাবেন। সেই সঙ্গে মা লক্ষ্মীর বিশেষ কৃপা আপনি পেয়ে যাবেন। তখনই আপনার সংসারে ভরে উঠবে খুব খুশি এবং আর্থিক সুখও। তবে এই পাতা গাছ থেকে তোলার পর গঙ্গা জল দিয়ে তা ধুয়ে শুদ্ধ করে নিন, তবে পাতায় লিখুন 'শ্রী' এটি করার পরেই দেখতে পাবেন। আপনার পরিবারে আর্থিক দিকে খুব উন্নতি হবে। পরিবারের সদস্যদের সঙ্গে সবার ভালো সম্পর্ক থাকবে।

 শ্রী যন্ত্র

শ্রী যন্ত্র

পার্সে বা বাড়িতে আপনি শ্রী যন্ত্র রাখুন। এটি খুব শুভ বলে মনে করা হয়। মা লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ পেতে এটি রাখুন। এটি রাখলে আর্থিক দিকে কখনোই অবনতি হবে না। এরা সকল কাজেই সাফল্য পাবেন। সেই সঙ্গে দেবতাদের বিশেষ আশীর্বাদও পেয়ে যাবেন।

 গোমতী চক্র

গোমতী চক্র

বাড়িতে গোমতী চক্র রাখুন। তাহলে আপনি জীবনে খুব সুখী হবেন এবং আপনার আর্থিক সমস্যা কেটে যাবে। আপনাকে কখনোও দারিদ্রতার মুখ দেখতে হবে না। এতে মা লক্ষ্মী এবং বিষ্ণু খুব খুশি হন। সকলের উপর বিশেষ সদয় থাকেন মা লক্ষ্মী। তাই আর দেরি না করে এই জিনিসগুলি বাড়িতে বা পার্সে রাখুন।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+