শীতে পায়ের গোড়ালি ফাটার সমস্যায় ভুগছেন? মুক্তি উপায় বলবে এই টিপসগুলি
এমন অনেকেই রয়েছেন যারা কিন্তু শীতকালকে খুব পছন্দ করেন। তবে শীতকালে শরীরের কিন্তু নানান সমস্যা দেখা যায়। যেহেতু এই সময়ে শরীরের টান ধরে। সেই কারণে অনেকের পায়ের গোড়ালি ফেটে যায়।
গোড়ালি ফাটার সমস্যায় যদিও আপনিও ভোগেন, তাহলে দ্রুত রেহাই পেতে এই টিপগুলি অনুসরণ করুন। এই গোড়ালি ফাটা দেখতে খুব বাজে লাগে। তাছাড়া ব্যথা হয়। হাঁটতে খুব অসুবিধা হয়। দেখুন মুক্তি পেতে কী কী করবেন।

ছবি সৌজন্য- pexels
নারকেল তেল
ঘুমোনোর আগে উষ্ণ গরম নারকেল তেল গোড়ালিতে ভালোভাবে লাগিয়ে ম্যাসেজ করুন। তারপর সুতির মোজা পরে সারা রাত ঘুমান। তারপর সকালে উঠে আবারও অল্প নারকেল তেল দিয়ে পায়ে ম্যাসেজ করে নিন। এতে দেখবেন আপনার পায়ের গোড়ালি আর ফাটছে না।
মধু
আপনি আপনার গোড়ালি ফাটা দূর করতে পারেন মধু দিয়েই। তাই জন্য রাতে ঘুমাবার আগে উষ্ণ গরম জলে দু’টেবিল চামচ মধু নিন। নিয়ে তা ভালোভাবে মিশিয়ে আধঘন্টা মতন তাতে পা ভিজিয়ে রাখুন। তারপরে তোয়ালে দিয়ে পা মুছে নিন। তারপর নারকেল তেল বা অন্য কোন তেল দিয়ে পা ম্যাসেজ করে নিন। যেহেতু মধুতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। যা আপনার পায়ের রুক্ষ ভাব কমাতে সাহায্য করবে।
গ্লিসারিন
গ্লিসারিন দিয়েও আপনি কিন্তু ফাটা গোড়ালির সমস্যা দূর করতে পারেন। ঘুমানোর আগে আপনি উষ্ণ গরম জলে পা ভালো করে ধুয়ে নিন। তারপর গোড়ালিতে গ্লিসারিন লাগিয়ে হালকা হাতে ম্যাসেজ করুন। তারপর গোড়ালি এভাবেই সারারাত রেখে দিন। এতে দেখবেন দ্রুত ফাটা গোড়ালির সমস্যা থেকে মুক্তি পাবেন।
মাখন
মাখন কিন্তু আপনার পায়ে লাগাতে পারেন। তারপর মোজা পরে আপনাকে ঘুমাতে হবে। এতে কিন্তু ফাটা গোড়ালি সমস্যা কমবে। তার জন্য রোজ রাতে সামান্য মাখন গরম করে তাদের সামান্য নারকেল তেল দিয়ে আপনি আপনার পায়ে লাগিয়ে দিন। এতে আপনার পায়ে যে ডিহাইড্রেট ভাব রয়েছে তাও কিন্তু দূর হবে। দেখবেন পা নরম থাকছে। তারপরে মোজা পরে ঘুমিয়ে পরুন। অল্প কিছুক্ষনের মধ্যেই দেখবেন আপনার ফাটা গোড়ালি ব্যথা কমছে।












Click it and Unblock the Notifications