মা লক্ষ্মীর কৃপায় পূর্ণ হতে চাইছেন, দেরি না করে আজই মানুন এই টিপসগুলি
দেবী লক্ষ্মীর আশীর্বাদ পাওয়ার জন্য সকল ব্যক্তিরাই নানান রকম পন্থা অবলম্বন করে থাকেন। তবে সকলে কিন্তু দেবীর কৃপা পান না, যে ব্যক্তি মা লক্ষ্মীর কৃপায় পূর্ণ হয়ে থাকেন তাদের জীবন ধন-সম্পদ, প্রেম, সুখ সমৃদ্ধির ক্রমশ বাড়তে থাকে, কখনোও আর্থিক দিকে অভাব থাকে না।
যদি আপনিও দেব লক্ষ্মীকে খুশি করতে চান এবং তার বিশেষ কৃপা পেতে চান তাহলে মেনে চলুন এই টিপসগুলি।

দেবী লক্ষ্মীকে খুশি করতে কী করবেন
বলা হয়, শুক্রবার সকালে স্নান করে সাদা কাপড় পড়ুন, এতে দেবী লক্ষ্মী খুব খুশি হন। যদি আপনার সকালে সেটি কারার সময় না হয় তাহলে আপনি সন্ধ্যেবেলা স্নান করে সাদা কাপড় পড়ুন করে।
তারপর লক্ষ্মীর পুজো করুন এবং পুজো করার সময় দেবী লক্ষীকে পদ্ম ফুল দিন এবং ভোগ হিসেবে খির দিন। এতে মা লক্ষ্মী খুব খুশি হন। আর্থিক দিকে আপনি উন্নতি করতে পারবেন। জীবনেও সাফল্য আসবে আপনার।

শুক্রবার করে এই মন্ত্রটি জপ করুন
যদি আপনি মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে চান তাহলে আপনি মানতে পারেন এই টিপসগুলো। যে ব্যক্তির জন্মকুন্ডলীতে বৃহস্পতি এবং শুক্র খুব শক্তিশালী জায়গায় বসে থাকে তাদের জীবনে সাফল্য লেগেই থাকে। আর যদি আপনি শুক্রকে আরোও শক্তিশালী করতে চান তাহলে এই মন্ত্রটি 'ওম শুঁ শুক্রায় নমঃমন্ত্রটি ১০৮ বার জপ করুন।
এটি অবশ্যই প্রতি শুক্রবার করবেন। শুক্রকে আমরা সম্পদ, বস্তু, সুখ, বিলাসিতা, প্রেম, সৌন্দর্যের কারক বলেই মানি।

ঘরে ঝাড়ু দিন
দেবী লক্ষ্মীকে খুশি করতে আপনি আপনার ঘর পরিষ্কার রাখুন এবং শুক্রবার করে কখনোই ঘর অপরিষ্কার রাখবেন। ঝাট দিয়ে ঘর মুছবেন, তাহলেই আপনার বাড়িতে দেবী লক্ষ্মী ইতিবাচক শক্তি নিয়ে প্রবেশ করবে। পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় পড়বেন। শান্ত পরিবেশে থাকার চেষ্টা করবেন। ঝগড়া অশান্তি এড়িয়ে চলুন, আপনার জীবনে সাফল্য আসবে।

সাদা কাপড় পরুন
শুক্রবার করে সাদা জামা কাপড় পড়ার চেষ্টা করুন। সেই সঙ্গে দেবীকে সাদা জিনিস চাল, দুধ, দই, ময়দা, চিনি ইত্যাদি তাহলে তিনি খুশি হবেন এবং আর্থিক দিকেও যথেষ্ট উন্নতি লাভ করতে পারবেন। আপনার জীবনে আসবে সাফল্যও।

মা লক্ষ্মীর কৃপা পেতে কী করবেন
শুক্রবার পিঁপড়েকে আটা ও চিনি খাওয়ান। পারলে গরুকে ময়দা খাওয়ালে ভগবান দেবী লক্ষ্মীকে খুব খুশি হন এবং জীবনে আসে সাফল্যও। মাথা ঠান্ডা থাকবে, সকল কাজে এগিয়ে যেতে পারবেন। আর্থিক দিকেও কোন উন্নতি করতে পারবেন। শুধু তাই নয়, আপনার পরিবেশও খুব ভালো থাকবে। ঝগড়া অশান্তি বিবাদ এড়িয়ে যেতে পারবেন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications