বাড়িতে মা লক্ষ্মীর মূর্তি কোন দিকে রাখা শুভ, সম্পদের দেবীর কৃপা পেতে মানুন এগুলি

সম্পদের দেবী হলেন লক্ষ্মী। যে ব্যক্তির উপর মা লক্ষ্মীর বিশেষ কৃপা থাকে তিনি সকল কাজেই এগিয়ে যেতে পারেন। আর্থিক দিকেও তাঁর খুব লাভ হবে। জীবনে কোনও কাজে তিনি পিছিয়ে পড়েন না। যে বাড়ি পরিষ্কার, পরিচ্ছন্ন থাকে দেবী লক্ষ্মী সেই বাড়িতে ইতিবাচক শক্তি নিয়ে প্রবেশ করেন রোজ।

তবে বাড়িতে দেবীর মূর্তি বা ছবি যাই রাখুন না কেন, তা কিন্তু শুভ স্থানে রাখতে হবে। না হলে কিন্তু নানান সমস্যার সম্মুখীন হতে হবে আপনাকে। জীবনে সাফল্য আনতে দেবী লক্ষ্মী সংক্রান্ত এই টিপসগুলি মানুন।

Laxmi

  • কোন দিনে দেবী লক্ষ্মীর মূর্তি রাখবেন

বাস্তুমতে, মা লক্ষ্মীর মধ্যে উত্তর-পূর্ব দিকে রাখা খুব শুভ। উত্তর পূর্ব দিকে দেবীর মূর্তি রাখলে আপনার আর্থিক দিকে লাভ হবে। তাহলে দেবী নিত্যদিন ইতিবাচক শক্তি নিয়ে আপনার বাড়িতে প্রবেশ করবে।

  • কোথায় রাখবেন সম্পদের দেবীকে

দেবী লক্ষ্মীর মূর্তি সর্বদাই আপনার ঠাকুরঘরে রাখবেন। যদি আপনার বাড়িতে ঠাকুর ঘর না থাকে তাহলে আপনি বাড়ির উত্তর-পূর্ব কোণে দেবীর মূর্তি রাখতে পারেন। বাড়ির উত্তর-পশ্চিম দিকেও দেবী লক্ষ্মী রাখতে পারেন। যাতে আপনার ধন-সম্পত্তি ক্রমশ বাড়তে থাকবে । সফলতা অর্জন করতে পারবেন আপনি।

  • মাটিতে কেন লক্ষ্মীর মূর্তি রাখবেন না?

লক্ষ্মীর মূর্তি মাটিতে রাখবেন না। আপনি কোনও টেবিলে রাখুন দেবী লক্ষ্মীর মূর্তি। দেবীর মূর্তি বাড়ির ভিতরের দিকে মুখ করে রাখার চেষ্টা করবেন। পাশে ভগবান গণেশ ও ভগবান কুবের মূর্তি রাখবেন। এতে আপনার পরিবারের উপর শুভ প্রভাব পড়বে। সকল কাজেই আপনি এগিয়ে যেতে পারবেন।

  • দেবীর মূর্তি কেমন রাখবেন ঘরে?

বিশ্বাস করা হয়, দেবীর লক্ষ্মী হলেন খুব চঞ্চলা প্রকৃতির। দেবীর লক্ষ্মীর মূর্তি বা ছবি বাড়িতে রাখলে দাঁড়ানো ছবি রাখবেন না। দেবীর মূর্তি বা ছবি বসা নেবেন। তাহলে আপনার আর্থিক দিকে লাভ হবে। পরিবারের সঙ্গে শুভ সম্পর্ক বজায় থাকবে আপনার। দেবী লক্ষ্মীর মূর্তি যেখানেই রাখবেন একটি রাখার চেষ্টা করবেন। অনেকগুলি দেবী লক্ষ্মী মূর্তি রাখা এটি খুব অশুভ।

  • দেবীর পাশে কার ছবি রাখবেন?

দেবী লক্ষ্মীর পাশে গণেশের মূর্তি রাখা খুব শুভ। ভগবান গণেশের ডানদিকে রাখবেন দেবীর ছবি। এতে ভগবান বিষ্ণু খুব খুশি হন। সকল কাজে এগিয়ে যেতে পারবেন আপনার। সকল কাজে দেবীর আশীর্বাদ পাবেন আপনি।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+