ভগবান বিষ্ণুর বিশেষ আশীর্বাদ পেতে ও আর্থিক দিকে উন্নতি করতে মেনে চলুন এগুলি
দেব দেবীদের আশীর্বাদ নিয়ে জীবনে বড় হতে চান সকলেই, বলা হয় মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর আশীর্বাদ যে ব্যক্তির ওপর থাকে তাদের আর্থিক দিকে কখনোই অবনতি হয় না, তাছাড়া যে ব্যক্তির জন্ম কুণ্ডলীতে বৃহস্পতি খুব শক্তিশালী স্থানে থাকে। তাদের জীবনে সাফল্য লেগেই থাকে। তারা আর্থিকভাবে কখনোই দুর্বল থাকেন না। পরিবারে ও সুখ সমৃদ্ধি বিরাজ করে।

বিষ্ণুর পুজও করুন
বলা হয়, প্রত্যেক বৃহস্পতিবার করে যে ব্যক্তি বিষ্ণুর পূজা করেন এবং শুক্রবার করে লক্ষ্মী দেবীর পুজো করেন, তাদের সাফল্য জীবনে লেগে থাকে, ভগবান বিষ্ণুর বিশেষ কৃপা পেতে কোন কোন টিপস মেনে চলবেন দেখুন।

বিষ্ণুর কৃপা পেতে কী করবেন
প্রতি বৃহস্পতিবার করে সাতটি গোটা হলুদ ও এক টাকার কয়েন একটি হলুদ কাপড়ে বেঁধে কোন অজানা জায়গায় ফেলে দিন। এতে দেবী লক্ষ্মী ও বিষ্ণুর বিশেষ কৃপা পাবেন। আপনার আর্থিক দিকেও সহায়তা হবে।

দেবতাকে গুড় নিবেদন করুন
রোজ পুজো করার সময় বিষ্ণুকে গুড় নিবেদন করুন। সেই সঙ্গে সূর্যদেবকে জল নিবেদন করুন। তাহলে আপনার জন্মকুণ্ডলী গুরু গ্রহ আরও শক্তিশালী হয়ে উঠবে এবং বিষ্ণুর দেবও খুব খুশি হবে।

হলুদ রঙের বস্ত্র পরুন
যদি পারেন বৃহস্পতিবার করে হলুদ রঙের জামা কাপড় পরুন। তারপর স্নান সেরে হলুদ কোনও ফল খান। এবং বিষ্ণুকে হলুদ রঙের ফল নিবেদন করুন। এতে আপনার জীবনেও সাফল্য নিশ্চিত হবে।

আর্থিক দিকে উন্নতি করতে কী হবে
যদি আপনি আর্থিক দিকে খুব লাভবান হতে চান তাহলে সকালে স্নান সেরে পুজো করুন। এরপর এই মন্ত্রটি 'ওম ব্রি বৃহস্পতে নমঃ' জপ করলে বিষ্ণুর বিশেষ আশীর্বাদ আপনি পাবেন।

জীবনে সাফল্য আনতে কী করবেন
আর্থিক দিকে উন্নতি করতে ও সকল কাজে সফলতা আনতে ভগবান বিষ্ণু, দেবী লক্ষ্মীর পুজো করুন। আপনার যেমন আর্থিক দিকে উন্নতি হবে ঠিক তেমনি আপনার সম্পদ ও ঐশ্বর্য প্রচুর পরিমাণে বাড়বে। এবং দাম্পত্য জীবনেও আপনার সুখ বজায় থাকবে।

দারিদ্র ব্যক্তিকে এগুলি দান করুন
প্রতি বৃহস্পতিবার করে ময়দা, ছোলার ডাল, গুড়, হলুদ একসঙ্গে মেখে গরুকে খাওয়ান। এটি অবশ্যই আপনি স্নান করে পরিষ্কার জামা পরে তবেই করবেন। যদি পারেন সেই সঙ্গে কোনও অভাবী দারিদ্র ব্যক্তিকে ছোলার ডাল, কলা, হলুদ একটি হলুদ কাপড়ে বেঁধে তাকে দান করুন।

আর্থিক সঙ্কট কাটাতে কী করবেন
কোনও ব্যক্তির থেকে সহজে কোনও কিছু ধার করবেন না বা কাউকে দেবেন না। বলা হয় এতে আপনার আর্থিক সংকট আরোও বেশি বাড়বে, নিত্যদিন বিষ্ণুর পুজো করুন। তবেই আপনি আর্থিক সংকট কাটিয়ে সুখের মুখ দেখতে পাবেন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications