ভোলেবাবার প্রিয় রাশি কারা, শিব ঠাকুরের বিশেষ কৃপা পেতে কী করবেন
ভোলেবাবার প্রিয় রাশি কারা, শিব ঠাকুরের বিশেষ কৃপা পেতে কী করবেন
জ্যোতিষশাস্ত্রে সোমবারকে ভগবান শিবের দিন বলে মনে করা হয়। এই দিনে যারা ভগবান শিবের পুজো করেন তারা শিবের যথেষ্ট কৃপা লাভ করে থাকেন। তাদের আর্থিক উন্নতি হয়। শরীর ভালো থাকে। জীবনে সুখ শান্তি বিরাজ করে। ভোলে বাবা কয়েক রাশির ওপর বিশেষ কৃপা করে থাকেন। জেনে নিন সেই রাশির ব্যক্তি কারা।

বৃশ্চিক রাশি
জ্যোতিষশাস্ত্র অনুসারে বৃশ্চিক রাশির অধিপতি হল মঙ্গল। এই রাশির জাতক জাতিকারা একটু বেশিই শিব ঠাকুরের ভক্ত হয়ে থাকেন। তারা শিব ঠাকুরকে খুব বিশ্বাস করেন। তাঁদের সোমবার করে শিবের মাথায় জল নিবেদন করা উচিত। তাতে তাদের মনের কষ্ট দূর হবে। জীবনে তারা যা চাইবেন তাই করতে পারবেন। আর শিব ঠাকুরেরও প্রিয় রাশি হল বৃশ্চিক রাশি।

মেষ রাশি
এই রাশির অধিপতি মঙ্গল। এই রাশির জাতক জাতিকাদের সর্বদা ভগবান শিবের বিশেষ কৃপা পেয়ে থাকেন। তাই সোমবার করে এই রাশিদের ব্যক্তিদের ভোলে বাবাকে বেলপাতা দেওয়া উচিত। শিবের মাথায় জল দিয়ে পুজো করলে তাদের জীবনে যে সমস্ত ঝামেলা ছিল তা সব কেটে যাবে। সকল সমস্যা থেকে তারা বেরোতে পারবেন। জীবনে অনেক সুযোগ সুবিধা আসবে তাঁদের। আর্থিক দিকে অনেক উন্নতি করতে পারবেন তারা। জীবনে সাফল্যের মুখ দেখবেন তারা।

মকর রাশি
শিবের প্রিয় রাশির মধ্যে মকর রাশিও একটি। এই রাশির জাতক-জাতিকাদের অধিপতি হল শনিদেব। বলা হয় যে এই রাশির যে সকল ব্যক্তি শিব ঠাকুরের পুজো করে থাকেন তারা সব কাজেই খুব পারদর্শী হন। সোমবার করে শিবের মাথায় জল দিয়ে পুজো করলে আপনার জীবনে সাফল্য আসবে, সেই সঙ্গে দাম্পত্য জীবনেও আপনি সুখী হবেন।

শিব ঠাকুরের বিশেষ কৃপা পেতে মেনে চলুন এগুলি
- সোমবার শিব ঠাকুরের পুজোকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তাই সোমবার সকাল বেলা ঘুম থেকে উঠে সূর্যোদয়ের আগে পরিষ্কার জামা কাপড় পড়ুন এবং সূর্য প্রণাম করুন।
- গঙ্গাজল দিয়ে পুজোর স্থান পরিষ্কার করুন।
- সোমবার করে শিব ঠাকুরের সামনে জল, দুধ, দই, মধু দিন, পারলে এইগুলি দিয়ে শিব ঠাকুরকে স্নানও করান। এতে ভগবান শিব খুব খুশি হন। এতে আপনার আর্থিক দিকেও অনেক উন্নতি হবে।
- বেলপাতা, ফুল, মিষ্টি শিব ঠাকুরকে নিবেদন করুন।
- প্রতি সোমবার নিয়ম করে শিবের মন্ত্র ও শিব চাল্লিশা পাঠ করুন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications