Vastu Tips: ভুলেও বাড়ির এই জিনিসগুলি ফাঁকা রাখবেন না, আসতে পারে আর্থিক সঙ্কট
এমন অনেকেই রয়েছেন যারা প্রচুর পরিশ্রম করার পরেও আর্থিকভাবে উন্নতি লাভ করতে পারেন না। তাদের সংসারে অশান্তি লেগেই থাকে। তাদের জীবন থেকে যেন সমস্যা যায় না। তবে এর পেছনে কী কারণ তা হয়তো অনেকেই জানেন না, জ্যোতিষশাস্ত্রে বলা হচ্ছে, এর পেছনে প্রধান কারণ হচ্ছে বাস্তত্রুটি বা এমন অনেক ভুল আমরা এতদিন করে থাকি যা আমদের করা উচিত নয়।
ঘরে এমন অনেক জিনিস রয়েছে যেগুলি কখনো খালি রাখা উচিত না। বলা হয়, যদি এই জিনিসগুলো খালি থাকে তাহলে আপনার আর্থিক সংকট দেখা দেবে, শুধু তাই নয়, পরিবারের অশান্তি লেগে থাকবে। সেই সঙ্গে মা লক্ষ্মী ও অন্নপূর্ণা রেগে যাবেন। দেখুন কোন কোন জিনিস কখনোই খালি রাখবেন না।

খাদ্য শস্যের জায়গা ফাঁকা রাখবেন না
বলা হয়, খাদ্যশস্যর জায়গা কখনোই খালি রাখবেন না। সর্বদাই পূর্ণ রাখার চেষ্টা করবেন। এতে মা অন্নপূর্ণা খুব খুশি হন। শুধু তাই নয়, পূর্ণ শস্যের দানা আপনার পরিবারের সুখ সমৃদ্ধি ফিরিয়ে আনতে পারে। তাই খাদ্যশস্যের জায়গা কখনোই ফাঁকা রাখবেন না।
পার্স ভর্তি রাখুন
জ্যোতিষশাস্ত্রে বলা হয়, পার্স বা মানিব্যাগ কখনোই খালি রাখা উচিত নয়, এতে কিন্তু আর্থিক সংকট দেখা দেবে। জীবনে নানান অশুভ প্রভাব পড়বে। কোনও কাজে এগিয়ে যেতে পারবেন না। অনেক টাকা উপার্জন করার পরেও আপনার সংসারের সুখ ফিরবে না। জীবনে লেগে থাকবে নানান অসুবিধা। আপনি ক্রমশ ও দারিদ্রতার দিকে এগিয়ে যাবেন। যদি আপনি পারেন তাহলে আপনি আপনার পার্সে গোমতী চক্র, ছোট শঙ্খ রাখতে পারেন। এগুলি আপনার আর্থিক উন্নতি করবে।

জলের জায়গায় জল রাখুন
আমরা আমাদের ঠাকুরঘরে একটি জলের পাত্র রেখেই থাকি, তবে অনেকেই ভুল করেন, জলের পাত্র অনেক সময় খালি রাখেন। শুধুমাত্র পুজোর সময় জল নিয়ে আসেন। তবে এটি কিন্তু বড্ড বড় ভুল। জলের পাত্রে সব সময় জল রাখা উচিত, সেই সঙ্গে গঙ্গা জল ও তুলসী পাতা রাখা উচিত। তাহলে জীবনে সাফল্য আসবে, সকল কাজে এগিয়ে যেতে পারবেন এবং জীবনে যথেষ্ট উন্নতি করতে পারবেন আপনি।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications