মা লক্ষ্মীর কৃপা পেতে শুক্রবার এগুলি মেনে চলুন, না হলে আর্থিক সঙ্কট দেখা দেবে আপনার জীবনে

জ্যোতিষশাস্ত্রে মা লক্ষ্মীর একটি বিশেষ স্থান রয়েছে। শুক্রবার মা লক্ষ্মীর আরাধনা করা খুব শুভ। তাই এই দিন পুজো করলে মা লক্ষীর বিশেষ কৃপা পাওয়া যায়। ধন-সম্পদে আপনাদের জীবন ভরে উঠবে। সবাই তার ভবিষ্যৎ বদলাতে পারবেন। যদি সঠিকভাবে বাড়িতে মা লক্ষ্মীর পুজো হয় এবং তিনি সকলকে আশীর্বাদ করেন তাহলে সেই ব্যক্তি অভাবে থাকেন না। জীবনে কখনোও দারিদ্রতা আসে না। সে জীবনে এগিয়ে যেতে পারে। মা লক্ষ্মীকে খুশি করতে ও তাঁর কৃপা পেতে কী কী করবেন, জেনে নিন।

চিনি কাউকে দান করবেন না

চিনি কাউকে দান করবেন না

শুক্রবার কাউকে চিনি দান করবেন না। এটি খুব অশুভ বলে মনে হয়। কারণ চিনি শুক্র গ্রহের সঙ্গে সম্পর্কিত। এটি দান করলে বাড়িতে আর্থিক সমৃদ্ধি বাড়তে থাকে। যে ব্যক্তি এটি দান করেন তিনি অনেক অসুবিধার মধ্যে পড়তে থাকেন ।তার জীবনে আর্থিক অসুবিধা দেখা দেয়। সে জীবনে এগিয়ে যেতে পারে না। কোন কাজে সাফল্য লাভ করতে পারে না। তাই কোন শুক্রবারে চিনি কাউকে দান করবেন না।

পুজোর সময় ঠাকুর ঘরের দরজা খোলা রাখুন

পুজোর সময় ঠাকুর ঘরের দরজা খোলা রাখুন

মা লক্ষ্মীর পুজোর সময় ঠাকুর ঘরের দরজা কখনোই বন্ধ রাখবেন না। এতে মা লক্ষ্মী ঘরে প্রবেশ করতে পারে না। যদি দেবী ঘরে প্রবেশ করতে চান ঘরের দরজা বন্ধ দেখলে সে সেই বাড়ি থেকে বেরিয়ে যান। তাই পুজোর সময় কখনই ঘরের দরজা বন্ধ রাখবেন না।

 মহিলাদের সম্মান করুন

মহিলাদের সম্মান করুন

মহিলাদের সম্মান করার চেষ্টা করুন। বিশেষ করে প্রতি শুক্রবার কোন নারীকে অসম্মান করবেন না। এতে আপনাদের ঘরের দারিদ্রতা নেমে আসবে। আর্থিক দিকে অবনতি দেখা দেবে। জীবনে এগিয়ে যেতে পারবেন না। আপনার কর্মক্ষেত্রে আপনি খুব অপমানিত হবেন। তাই কোন শুক্রবার নারীকে অপমান করবেন না।

শুক্রবার ধার দেবেন না কাউকে

শুক্রবার ধার দেবেন না কাউকে

শুক্রবার দেবী লক্ষীর দিন বলে মনে করা হয় জ্যোতিষশাস্ত্রে। তাই এই দিন কারোর থেকে ধার নেবেন না এবং কাউকে ধার দেবেন না। বিশ্বাস করা হয় এতে মা লক্ষ্মী খুব রেগে যান। আপনার আর্থিক দিকে অবনতি ঘটে। আপনি ব্যবসায় উন্নতি করতে পারবেন না। আপনাকে অনেক বাধার মুখে পড়তে হবে। তাই প্রতি শুক্রবার এগুলি মেনে চলার চেষ্টা করুন।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+