শনি, রাহু-কেতুর অশুভ দৃষ্টি এড়াতে কী করবেন আপনি, জানুন প্রতিকার

জ্যোতিষশাস্ত্রে প্রত্যেকটি গ্রহের একটি বিশেষ গুরুত্ব রয়েছে। তবে শনি, কেতু, রাহু গ্রহের নাম শুনলে আমরা অনেকেই ভয় পেয়ে যাই। তাছাড়া এই গ্রহকে নিষ্ঠুর গ্রহ বলেই জানি। তার কারণ এই গ্রহরা যখন কোনও ব্যক্তির ওপর অশুভ দৃষ্টি দিয়ে থাকেন তাদের জীবনে কখনোও সাফল্য আসে না।

আর্থিকভাবে তাদের নানান অসুবিধার সম্মুখীন হতে হয়। যে ব্যক্তি জন্ম কুন্ডলীতে গ্রহরা দুর্বল স্থানে রয়েছে তাদেরও নানান অসুবিধার মধ্যে দিয়ে যেতে হয়। শনিকে আমরা কর্মদাতা গ্রহ বলেই জানি।

শনি দুর্বল স্থানে থাকলে কী হয়

শনি দুর্বল স্থানে থাকলে কী হয়

বলা হয় যদি কোনও ব্যক্তির জন্মকুণ্ডলীদের শনি দুর্বল স্থানে থাকে তাহলে সেই ব্যক্তির কথা বার্তা কখনোই ভালো হয় না, সে সর্বদা জুয়া খেলেন, চুরি করেন সেই ব্যক্তি, চর্মরোগ এবং অশুভ নানান কাজের সঙ্গে লিপ্ত থাকেন। আর তার যদি রাহু অনেক দুর্বল স্থানে থাকে তাহলে শনি ও রাহু মিলে সেই ব্যক্তির জীবনকে পুরো অতিষ্ঠ করে তোলে।

 জানুন প্রতিকার

জানুন প্রতিকার

জ্যোতিষশাস্ত্রে, যেকোন গ্রহের অশুভ প্রভাব এড়ানোর জন্য নানান প্রতিকারের কথা বলা হয়েছে। ঠিক তেমনি শনি ও রাহুর অশুভ প্রভাব এড়ানোর কিছু প্রতিকারের কথা বলা আছে, দেখুন সেই গুলি কী কী।

গরুকে রুটি খাওয়ান

গরুকে রুটি খাওয়ান

রাহু, কেতু ও শনির অশুভ দৃষ্টি এড়াতে আপনাকে নিয়মিত গরুকে রুটি খাওয়াতে। পারলে কুকুরকেও খাওয়াতে পারেন, এতে শনি ও রাহুর অশুভ প্রভাব আপনার ওপর কম পড়বে, জীবনে আসবে সাফল্যও।

 প্রদীপ জ্বালান

প্রদীপ জ্বালান

যদি পারেন ঘরে প্রত্যেক শনিবার করে সর্ষে এনে সরিষার তেলের মধ্যে দিয়ে তা জ্বালান, এতে শনিদেবের বিশেষ কৃপা পাবেন আপনি। প্রত্যেক শনিবার করে পিপল গাছের নীচে একটি করে প্রদীপ জ্বালান, এতে শনির অশুভ দৃষ্টি আপনার ওপর থেকে সরে যাবে।

দারিদ্র ব্যক্তিকে কিছু দান করুন

দারিদ্র ব্যক্তিকে কিছু দান করুন

মাঝে মধ্যে অভাবী, দারিদ্র ব্যক্তিকে আপনার সাধ্য মতন কোন কিছু দান করুন, এতে রাহু অনেক খুশি হবেন এবং আপনার জন্মকুণ্ডলীতে খুব শক্তিশালী হয়ে উঠবে এই গ্রহ।

নিরামিষ খাবার খান

নিরামিষ খাবার খান

রাহুর অশুভ দৃষ্টি এড়াতে শনিবার করে নিরামিষ খাওয়ার চেষ্টা করুন। এতে আপনার জন্ম কুণ্ডলীতে দুর্বল থাকা রাহু আরও শক্তিশালী হয়ে উঠ। জীবনে আসবে সাফল্য, দাম্পত্য জীবনে আসবে সুখ।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+