শনির সাড়ে সাতির প্রভাব ও অশুভ দৃষ্টি এড়াতে মানুন এই বিশেষ প্রতিকারগুলি

জ্যোতিষশাস্ত্র শনি গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে। শনি গ্রহকে কর্মদাতা বলেই মনে করা হয়। শনি যখন ঘর বদল করে তখন সকল রাশির ব্যক্তিদের উপর নানান প্রভাব ফেলে। আড়াই বছর অন্তর অন্তর তার ঘর বদল করে থাকে শনি গ্রহ। ২৯ মার্চ শনি মীন রাশিতে গোচর করেছে।

এসময় কিছু রাশির জাতক জাতিকাদের কিছু রাশির ব্যক্তিদের জীবনে খুব খারাপ সময় শুরু হয়েছে। আবার কিছু রাশির ব্যক্তিদের ভালো সময় শুরু হবে। শনির অশুভ প্রভাবে ব্যক্তির জীবনের সাড়ে সাতির প্রভাব শুরু হয়। তাছাড়া এই সময় কিছু রাশির ব্যক্তিদের ওপর খারাপ সময় শুরু হবে। কোন রাশির ব্যক্তিদের ওপর সাড়ে সাতির অশুভ প্রভাব পড়বে, জানুন।

saturn astrology


২৯ মার্চ মীন রাশিতে গোচর করার সঙ্গে সঙ্গে মেষ, কুম্ভ মীন রাশির জাতক-জাতিকাদের উপর খুব খারাপ প্রভাব ফেলেছে। আর এই সময় কিছু রাশির জাতক জাতিকাদের কিন্তু খুব সাবধানে থাকতে হবে। এসময় সাড়ে সাতির প্রভাব কাটাতে হবে। তাই তারা শনির সাড়ে সাতির প্রভাব দূর করতে কী কী করবেন, জানুন।

অভাবী ব্যক্তিদের দান করুন

অভাবী ব্যক্তিদের দান করুন, এর সঙ্গে সঙ্গে সাড়ে সাতির প্রভাব কমাতে দারিদ্র ব্যক্তিদের সরর্ষের তেল, কালো ডাল, কালো কাপড় ইত্যাদি দান করুন। এতে শনির অশুভ দৃষ্টি আপনার উপর থেকে দূর হবে। মেষ, কুম্ভ, মীন রাশির জাতক-জাতিকারা যদি প্রত্যেক শনিবার এটি করতে পারেন। তাহলে আপনার উপর থেকে অশুভ দৃষ্টি চলে যাবে।

লোহার আংটি

লোহার আংটি পরুন। সাড়েসাতির প্রভাব কমাতে মধ্যমা আঙ্গুলের একটি ঘোড়ার নলের আংটি পরুন। এটি অত্যন্ত শুভ। ঘোড়ার নালের আংটি পড়লে অশুভ দৃষ্টি হাত থেকে রক্ষা পাবেন । এর সঙ্গেই সাড়ে সাতির প্রভাব কমবে। এতে আপনার জীবনের যে সমস্ত অশান্তি, ঝামেলা রয়েছে তা থেকে বের হতে পারবেন। আর্থিকদিকে যথেষ্ট লাভ করতে পারবেন আপনি।

হনুমানজির পুজো করুন

শনির সাড়েসাতির প্রভাব দূর করতে হনুমানজির উপর ভরসা রাখুন। মঙ্গলবার এবং শনিবার করে হনুমানজির পুজো করুন। সেই সঙ্গে দেবতাকে কমলা রঙের সিঁদুর ও সাদা রঙের ফুলের মালা পরাতে একদম ভুলবেন না । শনিবার ও মঙ্গলবার হনুমান চালিশা পাঠ করুন। হনুমানজির পুজো করলে শনিদেব খুব খুশি হবেন। হনুমানজি ও শনিদেব দুজনেরই কৃপা করবেন। সাড়েসাতির মতন অশুভ দৃষ্টি থেকে বেরোতে পারবেন। এতে আপনার জীবনে কোনও খারাপ প্রভাব পড়বে না।

মহামৃত্যুঞ্জয় মন্ত্র

শনির সাড়ে সাতির প্রভাব কমাতে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে পারেন। যদি পারেন মহা মৃত্যুঞ্জয় মন্ত্র নিত্যদিন ১০৮ বার জপ করতে হবে। এটি করলে আপনি দীর্ঘায়ু হবেন। শনিদেবের কৃপায় আপনার জীবনে সফলতা আসবে। যদি নিয়মিত জপ করুন। আর যদি না পারেন তাহলে মঙ্গল কিংবা শনিবার জপ করুন। এতে আত্মবিশ্বাস বাড়তে থাকবে।

নীলা পরুন

সাড়েসাতির প্রভাব কমাতে নীলা পরুন। শনিদেবের সঙ্গে এই নীলা অত্যন্ত ভাবে যুক্ত। শনির অশুভ প্রভাব দূর করতে এটি পরতে পারবেন। এতে আপনার জীবনে সফলতা আসবে। জীবনে সকল কাজে এগিয়ে যেতে পারবেন। আর্থিকদিকেও খুব লাভ হবে আপনার। তবে এটি পরার আগে অবশ্যই কোনও জ্যোতিষীর পরামর্শ নিয়ে তবে পরুন।

(এই সকল তথ্য জ্যোতিষ নিরভ, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+