শনির সাড়ে সাতি, ধাইয়ার অশুভ প্রভাব এড়াতে মানুন এই প্রতিকারগুলি
জ্যোতিষশাস্ত্রে শনি গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে। এই গ্রহ হল অত্যন্ত শুভ গ্রহ। যে ব্যক্তি শুভ কাজ করেন, সেই ব্যক্তিকে শনি শুভ ফল দেন। যে ব্যক্তি খারাপ কাজে লিপ্ত থাকেন, শনি তাঁকে অশুভ ফল দেন। সেই ব্যক্তি কোনও কাজেই সফলতা অর্জন করতে পারেন না।
আবার অনেক সময় তাঁদের সাড়ে সাতি ও ধাইয়ার প্রভাব শুরু হয়। শনির অশুভ দৃষ্টির কারণে ব্যক্তির জীবন অতিষ্ঠ হয়ে ওঠে। কোনও কাজেই তার সাফল্য আসে না। জীবনে প্রত্যেকটি কাজেই তিনি পিছিয়ে পড়েন। সাড়ে সাতি ও ধাইয়ার প্রভাব এড়াতে কী করবেন, জানুন।

- কখন শুরু হয় সাড়ে সাতির দশা
জ্যোতিষশাস্ত্র অনুসারে, শনিদেব মীন রাশিতে গমনের কারণেই মকর রাশির জাতক জাতিকারা সাড়ে সাতির দশা থেকে মুক্তি পান। আবার মেষ রাশিতে জাতক জাতিকাদের সাড়ে সাতির প্রথম পর্ব শুরু হয়। কুম্ভ ও মীন রাশির জাতক জাতিকাদের সাড়ে সাতির চতুর্থ পর্ব চলতে থাকে। এই সময় তারা কোনও কাজেই সফলতা অর্জন করতে পারেন না। ব্যবসায় লাভ হয় না। খুব ধীরগতিতে ব্যবসা চালান তাঁরা। চাকরি পানরা বেকাররা।
- ধাইয়ার প্রভাব কখন পড়ে ব্যক্তির ওপর
মীন রাশিতে শনিদেব গমনের কারণে কর্কট বৃশ্চিক রাশির জাতক-জাতিক ধাইয়ার প্রভাব থেকে মুক্তি পান। তবে ধনু ও সিংহ রাশির জাতক জাতিকাদের উপর ধাইয়ার প্রভাব পড়ে। এসময় ভেবেচিন্তে কাজ করবেন। তবেই শরীরের প্রতি বিশেষ যত্ন নেবেন। চাকরি পরিবর্তন করার কথা না ভাবাই ভালো। কারণ এসময় আপনি ততটা ভালো চাকরি পাবেন না।
কীভাবে সাড়ে সাতি ও ধাইয়ার প্রভাব থেকে মুক্তি পাবেন
- কুকুরকে খাওয়াবেন
যদি আপনি শনিও ধাইয়ার প্রভাব এড়াতে চান তাহলে অবশ্যই শনিবার করে কুকুর, কাক, গরু, দারিদ্র ব্যক্তিদের খাওয়াবেন। শনিবার করে শনির দেবের মন্ত্র ১০৮ বার জপ করবেন।
- শনিদেবকে এগুলি অর্পণ করুন
শনির সাড়েসাতি ও ধাইয়ার প্রভাব এড়াতে প্রতি শনিবার করে অশ্বথ গাছের নিচে সর্ষের তেলে পেরেক ডুবিয়ে গাছের তলায় অর্পণ করবেন। সেই সঙ্গে চারবার তুলো কুচি দেবেন। এতে শনিদেব খুশি হন।
- শিব ও হনুমানের পুজো করুন
প্রতি মঙ্গলবার ও শনিবার শনিদেবের পুজো করার পর শিব, হনুমানের পুজো করুন। এটি করলে শনিদেবের অশুভ দৃষ্টি আপনার উপর থেকে চলে যাবে। সেই সঙ্গে শনির অশুভ প্রভাব থেকে মুক্তি পাবেন।
- দারিদ্র ব্যক্তিদের এগুলি দান করুন
সাড়ে সাতি ও ধাইয়ার প্রভাব এড়াতে কালো কাপড়, কালো জুতো, যেকোনও ডাল আপনি দারিদ্র ব্যক্তিদের দান করুন। এতে শনিদেবের অশুভ দৃষ্টি আপনার উপর থেকে চলে যাবে।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications