Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

এই ঘরোয়া উপায়েই হু হু করে বাড়বে স্মৃতিশক্তি, কমবে মানসিক চাপও, মানবেন নাকি?

শরীরের পাশাপাশি মনকেও ফিট রাখা খুব দরকার সকলের। আর যে কারণে মস্তিষ্ক যাতে ভালো থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। মস্তিষ্কের উপর যেন কখনও খারাপ প্রভাব না পড়ে সেদিকে লক্ষ্য রাখতে হবে আপনাকেই।

রাতে ভালোভাবে ঘুম হলে, মানসিক চাপ থেকে দূরে থাকলে তবে কিন্তু আপনার স্মৃতিশক্তি বাড়বে। কাজে মনোযোগ বাড়বে, তাই নিত্যদিনের তালিকায় আপনাকে ব্যায়াম রাখতে হবে। স্মৃতিশক্তি বাড়াতে, মস্তিষ্ক ভালো রাখতে নিত্যদিন অবশ্যই এই টিপসগুলি মেনে চলুন। দেখুন কী কী খাবেন।

memory Power

  • ধ্যান করুন

আপনি যদি মানসিকভাবে সুস্থ থাকতে চান ও স্মৃতিশক্তি বাড়াতে চান, তাহলে অবশ্যই নিত্যদিন ধ্যান করবেন। ধ্যান করলে মন আপনার শান্ত থাকবে। প্রতিদিন ১০ মিনিট হলেও ধ্যান করবেন। এতে মেজাজ ভালো থাকবে, কাজে মনোযোগ বাড়বে। যদি আপনার ভুলে যাওয়ার সমস্যা থাকে, তা থেকেও মুক্তি পাবেন।

  • ব্যায়াম করবেন

স্মৃতিশক্তি বাড়াতে কুড়ি থেকে ত্রিশ মিনিট ব্যায়াম করুন। ব্যায়াম করলে আপনার মন ভালো থাকবে। ব্যায়াম করলে সুখী হরমোন নিঃসরণ হবে। যা মনকে শান্ত রাখতে সাহায্য করবে। কার্যক্ষমতা বাড়াতেও সাহায্য করবে।

  • নাচ করবেন

আপনি কি জানেন, স্মৃতিশক্তি বাড়াতে ও মন ভালো রাখতে নাচ খুব উপকারী। যদি আপনি নিত্যদিন নাচেন, তাহলে কিন্তু আপনি ওজন নিয়ন্ত্রণে থাকবে। মানসিক চাপ কমবে। কাজের গতি বাড়বে। তাই আজ থেকে সারাদিন আধ ঘণ্টা হলেও নাচ করুন।

  • ধাঁধার সমাধান করুন

স্মৃতিশক্তি বাড়াতে আপনি নিত্যদিন ধাঁধার সমাধান করতে পারেন। ধাঁধার সমাধান করলে আপনার মস্তিষ্ক আরও ভালো হবে। মানসিক চাপ কমবে। এমনকি পেশি আরও শক্তিশালী হবে। শুধু তাই নয়, ডিমেনশিয়া রোগের ঝুঁকি কমবে।

  • মানসিক চাপ কমবে

যে ব্যক্তি নিত্যদিন দাবা খেলেন, তার মন কিন্তু খুব ভালো থাকে। মানসিক চাপ কমবে। যদি আপনি হতাশায় ভোগেন, তাও কমবে। তবে ভিডিও গেমের প্রতি আসক্তি কিন্তু খারাপ। কারণ এগুলো মানসিক ক্ষমতাকে কমিয়ে দেয়। তবে দাবা খেললে বুদ্ধি কিন্তু ক্রমশ বাড়তে থাকে। এগুলি মানলে শরীর একদম ফিট থাকবে।

  • কী কী খাবেন

স্মৃতিশক্তি বাড়াতে এই টিপসগুলির পাশাপাশি আপনাকে নিত্যদিন খাবারের দিকেও নজর রাখতে হবে। যেমন ভিটামিন জাতীয় রোজ খেতে হবে। সেই সঙ্গে আমন্ড, কিশমিশ, কাজুবাদাম, পেস্তা, আখরোট খেতে হবে। এতে কিন্তু আপনি পাবেন অনেক পুষ্টিগুণও। যদি আপনি কোনও রোগে আক্রান্ত থাকেন, তাহলে এগুলি মানার আগে চিকিৎসকের পরামর্শ নেবেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+