গণেশের কৃপা পেয়ে সকল কাজে সিদ্ধি লাভ করতে চাইছেন, তাহলে মানুন এগুলি

গণেশের কৃপা পেয়ে সকল কাজে সিদ্ধি লাভ করতে চাইছেন, তাহলে মানুন এগুলি

জ্যোতিষশাস্ত্রে ভগবান গণেশের একটি বিশেষ গুরুত্ব রয়েছে। গণেশকে আমরা সিদ্ধিদাতা বলেই জানি। বলা হয় যদি কোনও ব্যক্তির উপর গণেশ খুশি থাকেন তাহলে সেই ব্যক্তির জীবনে কোনও বাধা থাকে না। সকল কাজে তিনি সাফল্য লাভ করতে পারেন। জীবনে সমস্ত বাধা তাঁর দূর হয়ে যায়। বুধবার দিনকে গণেশের দিন বলে মনে করা হয়। তাই এই দিন গণেশকে তার পছন্দ মতন খাবার দেওয়া উচিত এবং তাকে খুশি করবার জন্য অনেক কিছু কাজ করা দরকার। তাছাড়া যদি আপনার জন্ম কুণ্ডলীতে বুধ গ্রহ কমজোরি থাকে তাকে শক্তিশালী করতে বুধবার করে আপনি এই টিপস গুলো মেনে চলুন। তাহলে আপনার জীবনে আর্থিক দিকে খুব উন্নতি হবে ও সকল কাজেই আপনি জীবনে সাফল্য অর্জন করতে পারবেন।

দারিদ্র ব্যক্তিকে মুগ ডাল দান করুন

দারিদ্র ব্যক্তিকে মুগ ডাল দান করুন

যদি পারেন বুধবার করে কোনও দারিদ্র ব্যক্তিকে মুগ ডাল দান করুন। এতে গণেশের বিশেষ আশীর্বাদ আপনি পাবেন। জীবনের সমস্ত বাঁধা দূর হবে আপনার। সেই সঙ্গে গরুকে ঘি ও চিনি মিশিয়ে সবুজ মুগডাল খাওয়ালে আপনার মনের সমস্ত ইচ্ছা পূরণ হবে এবং গণেশ ও খুশি হবেন। আপনি গণেশের বিশেষ কৃপাও পাবেন।

 গণেশকে সাদা মিষ্টি খেতে দিন

গণেশকে সাদা মিষ্টি খেতে দিন

যদি পারেন আপনার সাধ্যমতন প্রতি বুধবার গণেশকে সাদা রঙের মিষ্টি খেতে দিন। সেই সঙ্গে সাদা ফুল গনেশকে অর্পণ করুন। এতে গণেশ খুশি হবে এবং আপনার উপর দেবতার আশীর্বাদের হাত থাকবে। জীবনে আপনার সাফল্যের সময় শুরু হবে। গণেশের কৃপায় আপনার পরিবারের সমস্ত ঝামেলা থেকে আপনি বেরোতে পারবেন। পারিবারিক থেকে দাম্পত্য জীবনে আপনার শুভ সর্বদা বজায় থাকবে।

বুধবার করে কিন্নরদের এগুলি দান করুন

বুধবার করে কিন্নরদের এগুলি দান করুন

জ্যোতিষশাস্ত্রে বলা হয় যদি আপনি আর্থিক দিকে উন্নতি করতে চান এবং গণেশকে খুশি করতে চান তাহলে বুধবার করে কিন্নরদেরকে অর্থ থেকে খাদ্য বা বস্ত্র দান করুন। এতে আপনি শুভ ফল পাবেন জীবনে। তাদেরকে কিছু টাকা দান করার পর তাদেরকে কাছ থেকে আপনি এক টাকা বা দু 'টাকা নিয়ে আপনি আপনার পয়সার ব্যাগে রাখুন। এতে আপনার জন্ম কুণ্ডলীতে দুর্বল থাকা বুধ শক্তিশালী হবে। আপনার ব্যবসায়ী সাফল্য ফিরবে। কর্মজীবনে উন্নতি হবে। সেই সঙ্গে গণেশের বিশেষ আশীর্বাদ আপনি পাবেন সাফল্য বজায় থাকবে।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+