কোন দিকে তুলসী গাছ রাখা শুভ, ভগবান বিষ্ণুর কৃপা পেতে কী করবেন, জানুন
জ্যোতিষশাস্ত্রে, তুলসী গাছের বিশেষ গুরুত্ব রয়েছে। প্রত্যেকটি হিন্দু বাড়িতে কিন্তু তুলসী গাছ রাখা হয়। এই গাছটি ভগবান বিষ্ণুর খুব প্রিয় বলে মনে করা হয়। তাই তুলসী গাছের পুজো করলে আপনার জীবনে সুখ-সমৃদ্ধি লেগে থাকবে।
বলা হয়, যে বাড়িতে তুলসী গাছ থাকে সেই বাড়িতে কখনোই নেতিবাচক শক্তি প্রবেশ করতে পারবে না। ইতিবাচক শক্তি প্রবেশ করেবে। ভুল দিকে তুলসী গাছ রাখলে নানান সমস্যায় জড়িয়ে পড়তে মানেন আপনি। ভগবান বিষ্ণুর কৃপা পেতে মানুন এই তুলসী সংক্রান্ত টিপসগুলি।

- কোনদিকে তুলসী গাছ রাখবেন
বাড়ির দক্ষিণ দিকে যমরাজের দিক। তুলসী গাছ রাখার সঠিক দিক হল উত্তর-পূর্ব দিক। দক্ষিণ দিকে তুলসী গাছ রাখবেন না। এতে আপনার আর্থিক দিকে ক্ষতি হবে।
- তুলসী গাছের পাশে অন্ধকার রাখবেন না
তুলসী গাছের আশেপাশে যেন কখনোও অন্ধকার না থাকে, সেদিকে লক্ষ্য রাখবেন। তুলসী গাছ যেখানে রাখবেন সেখানে যেন সর্বদা সূর্যের আলো পড়ে সেদিকে লক্ষ্য রাখবেন। যদি আপনার ঘরের কোণে রাখেন দেখবেন সেখানে আলো পৌঁছায়। না হলে অশুভ। এতে নেতিবাচক শক্তি আপনার পরিবারের উপর পড়বে। এতে পরিবারের সদস্যদের সঙ্গে মারামারির পরিবেশ তৈরি হবে।
- মাটিতে তুলসী গাছ লাগাবেন না
অনেকেই মাটিতে তুলসী গাছ লাগান। তবে মাটিতে তুলসী গাছ একদমই লাগাবে না। যা খুব অশুভ। একটি পাত্রে তুলসী গাছ লাগাবেন । নিত্যদিন সেখানে জল ঢালবেন দেখবেন এতে আপনার পরিবারের সুখে থাকতে পারবে।
- তুলসী গাছের তলা পরিষ্কার রাখবেন
জ্যোতিষশাস্ত্র বলা হয়, তুলসী গাছ যেখানে রাখবেন সেই জায়গায় সবসময় পরিষ্কার রাখবেন। তুলসী তলায় জামা কাপড়, ছেঁড়া জুতো ইত্যাদি কাছে রাখবেন না। তুলসী তলায় জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। তবেই কিন্তু দেবতার বিশেষ আশীর্বাদ আপনি পাবেন।
- ভগবান বিষ্ণুর কৃপা পেতে মানুন এগুলি
যদি আপনি ভগবান বিষ্ণুর বিশেষ কৃপা পেতে চান তাহলে তুলসী গাছে রবিবার কখনোই হাত দেবেন না। এদিন পুজো করবেন। সন্ধ্যের পর হাত দেবেন না গাছে। এতে ভগবান বিষ্ণু খুব রেগে যান। এতে আপনার আর্থিক দিকে নানান অসুবিধার সম্মুখীন হতে হবে। আপনি পিছিয়ে পড়বেন সকল কাজে। এগুলি মেনে চললে আপনার আর্থিক দিকে লাভ হবে আপনার।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও পারে)












Click it and Unblock the Notifications