রান্নাঘরের পাত্র অক্ষয় রাখতে ও দেবী লক্ষ্মীকে খুশি করতে অক্ষয় তৃতীয়ায় মানুন এগুলি

জ্যোতিষশাস্ত্রে ও হিন্দুধর্মে অক্ষয় তৃতীয়ার বিশেষ গুরুত্ব রয়েছে। প্রতিবছর বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে অক্ষয় তৃতীয়া পালন করে থাকেন সকলে। এই সময়ে দেবী লক্ষ্মী ও কুবেরের পূজো করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এসময় মা লক্ষ্মীর বিশেষ কৃপা সকলেই পেতে চান।

তাই দেবীর ইচ্ছা মতন সকলের পুজো করে থাকেন এবং তাকে ভোগ নিবেদন করেন। চলতি বছরের অক্ষয় তৃতীয়া অত্যন্ত বিশেষ হতে চলেছে। ১০০ বছর পর এই বিশেষ দিনে তৈরি হচ্ছে 'গজকেশরী রাজযোগ’। এই সময় কিছু রাশির জাতক জাতিকাদের আর্থিক দিকে লাভ হবে।

Lakshmi puja

  • জল দান করুন

বৈশাখ মাসের শুক্ল পক্ষের তৃতীয়া তিথিতে অক্ষয় তৃতীয়া পালন হয়। এই দিন পরশুরাম জয়ন্তীও পালিত হয়। শাস্ত্র অনুসারে, সত্যযুগ ও ক্রেতা যুগ শুরু হয়েছিল এই দিন থেকে। ভগবান বিষ্ণু নর ও নারায়ণ রূপে পূজা করেছিলেন। তাই এই দিনকে অক্ষয় তৃতীয়া বলা হয়। অক্ষয় তৃতীয়া বিবাহের জন্য অত্যন্ত শুভ দিন বলে মনে করা হয়। এদিন আপনি যে কাজ করবেন সেই কাজই আপনার অক্ষয় থাকবে। তাই যদি পারেন এই দিন জল দান করুন।

  • কী কী যোগ তৈরি হচ্ছে

জ্যোতিষশাস্ত্র অনুসারে, অক্ষয় তৃতীয়ার দিনে গজকেশরী রাজযোগ গঠিত হচ্ছে। এই দিন মেষ রাশিতে সূর্য ও শুক্রের মিলন হবে। যে কারণে তৈরি হবে শুক্রাদিত্য যোগ। এর সঙ্গে মঙ্গল ও বুধের মিলনে তৈরি হবে ধন যোগ। শনি কুম্ভ রাশিতে থাকার কারণে তৈরি হবে মালব্য রাজযোগ। মঙ্গল বৃষ রাশিতে ও চন্দ্র বৃষ রাশিতে থাকার কারণে তৈরি হবে ধনরাজযোগ। বৃহস্পতির কারণে তৈরি হবে গজকেশরী রাজযোগ। প্রত্যেকটি যোগ অত্যন্ত শুভ।

  • এই বিশেষ দিনে কী কী দান করবেন

বদ্রীনাথ ধামের দরজা খোলা হয় শুধুমাত্র অক্ষয় তৃতীয়ায়। অক্ষয় তৃতীয়ায় পূর্বপুরুষদের তিল সহ কুশ জল দান করুন। এতে তাঁরা শান্তি পাবেন। সেই সঙ্গে গৌরী মাতার ব্রত রাখুন। তাহলে আপনার পরিবারের সুখ- সমৃদ্ধি বিরাজ করবে এবং মা লক্ষ্মীও খুশি হবেন।

  • এদিন তীর্থ স্থানে যাওয়া কেন শুভ?

যদি পারেন অক্ষয় তৃতীয়ার দিয়ে কোনও শুভ স্থানে যাবেন। অক্ষয় তৃতীয়ার তীর্থ স্নান করলে বা কোনও শুভ স্থানে গেলে আপনার জীবনে থাকা সমস্ত পাপ ক্ষয় হবে। জীবনে প্রত্যেকটি কাজেই এগিয়ে যেতে পারবেন আপনি। যদি আপনি তীর্থযাত্রা করতে না পারেন তাহলে গঙ্গাজল পুরো বাড়িতে ছিটিয়ে দিন। এতে আপনার বাড়ির পূর্ণ হবে। অভাবীকে খাদ্য, জল দান করুন। এই দিনে পারলে ধ্যান ও তপস্যা করার চেষ্টা করুন।

  • দারিদ্র ব্যক্তিদের দান করুন এগুলি

অক্ষয় তৃতীয়ায় যদি পারেন ঘড়ি, কলসি, পাখা, ছাতা, চাল, ডাল, ঘি, চিনি, ফল, বস্ত্র, ছাতু, শশা, তরমুজ, দক্ষিণা-সহ কোনও ব্রাহ্মণকে দান করুন। এতে আপনার বাড়িতে সর্বদাই সুখ লেগে থাকবে। আর্থিক দিকেও খুব লাভ হবে আপনার।

বলা হয়, এই বিশেষ দিনে আপনি যে জল দান করলে একটি কলসি ভরা জল আপনি মন্দিরে দান করতে পারেন। তাহলে আপনার জীবনের সুখ-সমৃদ্ধি উপচে পড়বে এবং আপনার ভাড়ার সব সময় পূর্ণ থাকবে।

কী করলে দেবী লক্ষ্মী খুশি হন


বিষ্ণু ও লক্ষ্মীর বিশেষ পুজো করা হয় অক্ষয় তৃতীয়ার দিন। তাই এদিন যদি আপনি এগুলো করেন তাহলে আপনার আর্থিক দিকেও খুব লাভ হবে।

১) অক্ষয় তৃতীয় দিন সকালে ঘুম থেকে উঠে স্নান সেরে আপনার ঠাকুরঘরে ভগবান বিষ্ণু ও লক্ষ্মী পুজো করুন।

২) তবে প্রথমে গণেশের পুজো করবেন। কাঁচা গরুর দুধে জাফরান দিয়ে দক্ষিণাবর্তী শঙ্খে ভরে ভগবান বিষ্ণু ও লক্ষ্মীর মূর্তিতে অভিষেক করবেন।

৩) তারপর গঙ্গা জলে ভর্তি করুন সেই শঙ্খ। তারপর ভগবান বিষ্ণু ও লক্ষ্মীকে সেই শঙ্খ নিবেদন করুন।

৪) ভগবান বিষ্ণুর ও লক্ষ্মীর সামনে লাল, হলুদ ফুল দিন পারলে। এই রঙের বস্ত্র পরান।

৫) এই বিশেষ দিনে নতুন কোনও জামা কাপড়, জুতা যেকোনোও মন্দিরে গিয়ে অভাবী লোকেদের দান করুন।

৬) সূর্যাস্তের পর তুলসী গাছে দুধ, ঘি নিবেদন করুন। এতে মা লক্ষ্মী প্রচন্ড খুশি হন এবং আপনার আর্থিক দিকেও খুব লাভ হবে।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+