নতুন বছরে কাছের ও মনের মানুষ পেতে মেনে চলুন এই টিপসগুলি

নতুন বছরে কাছের ও মনের মানুষ পেতে মেনে চলুন এই টিপসগুলি

বিয়ে কথাটা অত্যন্ত শুভ। বিয়ের শুভ সময়ের জন্য অপেক্ষা করে থাকেন অনেকেই। তবে মন মতন বা পছন্দ মত অনেকেই জীবনসঙ্গী পান না, আবার অনেকের বয়স পেরিয়ে গেলেও তাদের বিয়ে হয় না। অনেক সময় আবার অনেকের বিয়ে হয়ে যাবার পরেও ভেঙে যায়। জ্যোতিষশাস্ত্রে এর পেছনে অনেক কারণের কথা বলা হচ্ছে। সেই কারণগুলিকে পূরণ করলে এবং ভগবানের পূর্ণ সমর্থন থাকলে তবেই আপনার সঠিক সময় বিয়ে ও আপনি দাম্পত্য জীবনে সুখী থাকবেন। জ্যোতিষশাস্ত্র অনুসারে, দেখে নিন দাম্পত্য জীবনের সুখী হতে ও দ্রুত বিয়ে হওয়ার জন্য কোন কোন টিপস মেনে চলা উচিত।

ভগবান শিবকে সাদা ফুল নিবেদন করুন

ভগবান শিবকে সাদা ফুল নিবেদন করুন

যদি বিবাহের বয়স পেরিয়ে যায় বা সঠিক সময় বিয়ে না হয় তাহলে খুব অসুবিধায় পড়তে হয়। সেই ব্যক্তিদের যাতে বিয়ে তাড়াতাড়ি হয় তার জন্য বা যারা অবিবাহিত রয়েছেন তাদের জন্য নতুন বছরের প্রথম সোমবার, ২ জানুয়ারি ভগবান শিবকে সাদা ফুল দিন ও মা পার্বতীর উদ্দেশ্যে হাত জোর করে প্রণাম করুন। তাহলে আপনার খুব সহজেই বিয়ে হয়ে যাবে। এবং দাম্পত্য জীবনে আপনি সুখী হতে পারেন।

দ্রুত বিয়ে হতে এই টিপস মেনে চলুন

দ্রুত বিয়ে হতে এই টিপস মেনে চলুন

বলা হচ্ছে, এমন অনেক ব্যক্তি রয়েছেন যাদের বারবার বিয়ে হওয়ার পরেও সেই বিয়ে ভেঙে যায়। সেখানে তারা সুখী হতে পারেন না। তাদের সোমবার করে ভগবান শিবের পুজো করতে বলা হচ্ছে এবং পুজো করার সময় জাফরান ও দুধ শিব ঠাকুরের মাথায় নিবেদন করতে বলা হচ্ছে। তাহলে বিয়ের পরে দাম্পত্য জীবনেও আপনার সুখ বজায় থাকবে। মনের মতো মানুষ আপনি পেয়ে যাবেন। সেই সঙ্গে আপনার জীবনে সাফল্যও বজায় থাকবে।

 ভগবান শিবকে বেল পাতা নিবেদন করুন

ভগবান শিবকে বেল পাতা নিবেদন করুন

অনেক সময় অনেকের পরিবার প্রেমের সম্পর্ক মেনে নিতে চান না, সেই কারণে অনেক সময় অনেক ব্যক্তিদের বিয়ে আটকে যায় বা বিয়েতে দেরি হয়। সেই সমস্যা কাটানোর জন্য জ্যোতিষশাস্ত্রে বলা হচ্ছে, বছরের প্রথম দিন ভগবান শিবকে বেল পাতা নিবেদন করুন। যারা অবিবাহিত ও এই সমস্যায় ভুগছেন তাদের দ্রুত বিয়ে হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। সেই সঙ্গে আপনার দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবন সুখের হবে। আর্থিক দিকে উন্নতি হবে আপনার।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+